Author: অনুসন্ধান নিউজ
মাহমুদুল হাছান (বাঘাইছড়ি, রাঙ্গামাটি): রাঙ্গামাটির বাঘাইছড়িতে সর্বস্তরের মুসলিম উম্মাহ আয়োজনে স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ হতে মুসলিম জনতার বিক্ষোভ মিছিল চৌমুহনী মুক্ত মঞ্চে সমাবেশ স্থলে উপস্থিত হয়। চৌমুহনী জামে মসজিদের খতিব আজিজুর রহমানের সভাপতিত্বে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক, ইমাম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম দেওয়ানী, মাদ্রাসা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ নজরুল ইসলাম, মডেল টাউন জামে মসজিদের খতিব হাফেজ…
আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া (সাবেক এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া তার বক্তব্যে গত ১৭ বছরের স্বৈরশাসনের নানা দিক তুলে ধরেন এবং ভবিষ্যত জাতীয় নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বৈরাচারের শাসনামলে গুচ্ছগ্রাম…
খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হোসেন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর রাতে ধর্ষক হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, ‘সোমবার সকালে গৃহবধূকে ধর্ষণ করে হোসেন মিয়া। বিষয়টি জানাজানি হওয়ার পর ধর্ষণের অভিযোগে স্থানীয়রা হোসেন মিয়াকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘এ ঘটনায় ভিকটিম নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
খাগড়াছড়ির গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় চাঁদাবাজির দায়ে তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। আটকৃতরা হলেন, গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকার আব্দুল করিমের ছেলে মো. রাব্বি হোসেন, একই এলাকার সাদ্দাত আলীর ছেলে মো. রাসেল মিয়া ও আব্দুল কালামের ছেলে মোহাম্মদ রিপন হোসেন। সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপাড়া-মহালছড়ি সড়কের সিন্দুকছড়ি জিরো পয়েন্ট এলাকায় চাঁদাবাজির সময় চাঁদার রশিদ ও নগদ অর্থসহ তাদের আটক করে সেনাবাহিনীর ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুরছড়ি জোনের টহলরত সেনা সদস্যরা। পরে যথাযথ আইনী প্রক্রিয়া শেষে চাঁদা আদায়ের রশিদ ও কালেকশনকৃত টাকাসহ আটককৃতদের গুইমারা থানায় হস্তান্তর করা হয়। গুইমারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে…
কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৬ মার্চ) রাত ৮টার দিকে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে এ হামলায় অন্তত ১৫ জন আহত হন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সুলতান মারুফ তালহা, মুজাহিদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়া সরকারি কলেজ শাখার আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব রেদোয়ান আফ্রিদি, কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের আহ্বায়ক জুবায়ের, ইব্রাহীম, নয়ন হোসেনসহ অনেকে। প্রত্যক্ষদর্শীদের দাবি, আয়াস, আকাশ, রাসেলসহ তাদের সহযোগীরা পরিকল্পিতভাবে এ হামলা চালায়, যেখানে ১৫ থেকে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে…
সোনা পাচারের অভিযোগে দুবাই থেকে ফেরার সময় বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেপ্তার হওয়া কন্নড় অভিনেত্রী রান্যা রাও গুরুতর অভিযোগ এনেছেন তদন্তকারী সংস্থার বিরুদ্ধে। রাজস্ব গোয়েন্দা অধিদফতর (ডিআরআই) কর্তৃক শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন বলে দাবি করেছেন তিনি। রান্যার ভাষ্য অনুযায়ী, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। গ্রেপ্তারের পর থেকে আদালতে হাজির করার আগ পর্যন্ত একাধিকবার তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে। জেরার সময় তদন্তকারীরা ১০-১৫ বার চড় মেরেছেন বলে অভিযোগ করেছেন তিনি। তবুও তিনি জোরপূর্বক কোনো নথিতে স্বাক্ষর করতে রাজি হননি। এরপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায় এবং তাকে প্রায় ৫০-৬০টি টাইপ করা পৃষ্ঠা ও ৪০টি সাদা পাতায় স্বাক্ষর করতে বাধ্য করা হয়।…
নরসিংদীর বেলাব উপজেলায় একটি বেসরকারি সংস্থার (এনজিও) কার্যালয়ে এক নারীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। বেলাব থানার ওসি মীর মাহবুবুর রহমান জানিয়েছেন, রবিবার (১৬ মার্চ) একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ওই নারী দুই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। অভিযুক্তরা হলেন বটেশ্বর গ্রামের ফার্নিচার ব্যবসায়ী শাহজাহান মিয়া ও এনজিও ‘আশা’র বারৈচা শাখার অফিস সহকারী দেলোয়ার হোসেন রাজু। মামলার বিবরণ অনুযায়ী, গার্মেন্টকর্মী ওই নারী নরসিংদীর শিবপুরে ভাড়া থাকেন। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে শুক্রবার শাহজাহান মিয়া তাকে বারৈচা এলাকায় এনজিও ‘আশা’র কার্যালয়ে নিয়ে যান। সেখানে শাহজাহান ও তার সহযোগী দেলোয়ার হোসেন রাজু মিলে তাকে ধর্ষণ করেন…
বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় অপরিবর্তিত রেখে সব আসামির (২০ জন) মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে ৫ জনের যাবজ্জীবনের আদেশও বহাল রাখা হয়েছে। রোববার (১৬ মার্চ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল কে বি রুমি, জহিরুল ইসলাম সুমন ও নূর মোহাম্মদ আজমী এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার সুমাইয়া আজিজ উপস্থিত ছিলেন।
ঢাকা, ১৫ মার্চ ২০২৫, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজাদুল ইসলাম মাস দুয়েক আগে রাজধানীতে ব্যক্তিগত কাজে গিয়ে নিখোঁজ হন। ৮ জানুয়ারি ২০২৫ তারিখে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো খোঁজ না পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, “আজাদুল ইসলামকে খুঁজে না পাওয়ায় তার পরিবার ও দলের নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হলেও দুই মাস পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি।” বিবৃতিতে আরও জানানো হয়, নিখোঁজ নেতার ছেলে সিহাব তন্ময় নবাবগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে দীর্ঘ সময়…
দেশের সার্বভৌমত্ব রক্ষা প্রত্যেকটি নাগরিকের কর্তব্য হলেও দীর্ঘদিন ধরে এই দায়িত্ব পালন করে আসছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকেই স্বার্থান্বেষী মহল নানা অঘটন ঘটানোর চেষ্টা করে আসছে। এরই অংশ হিসেবে দেশের ভেতরে ও সীমান্তে উদ্দেশ্য মূলক ভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হচ্ছে। দেশের স্থিতিশীলতা বিনষ্টের দিকে ধাবিত করা হচ্ছে সুপরিকল্পিত ভাবে। দেশের অভ্যন্তরে সাম্প্রতিক সময়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটেছে। মানুষ আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। নাগরিকদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এরই প্রেক্ষিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ -এর উদ্যোগে শনিবার ১৫ মার্চ ২০২৫ তারিখ বাংলাদেশ…
