Author: অনুসন্ধান নিউজ

সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিন্ত্রী দীপংকর তালুকদারকে রাজধানীর সোবহানবাগ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার ডিএমপি গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, তাকে সাড়ে ৭টার দিকে রাজধানীর সোবাহানবাগ থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হতা মামলা আছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগামীকাল তাকে আদালতে তুলে রিমান্ডের আবেদন করা হবে। গণ আন্দোলনের মুখে গত ৫ অগাস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। দুদিন বাদে অন্তর্বর্তী সরকার গঠনের পর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ শীর্ষ…

বিস্তারিত

কক্সবাজারের সেন্টমার্টিনে ১২ হাজার ২৭৪ ইয়াবাসহ মুজিবুর রহমান নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। আটক মুজিব সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। কোস্টগার্ড কর্মকর্তা সিয়াম-উল-হক বলেন, বাড়িতে বিপুল পরিমাণ মাদক পাচারের উদ্দেশ্যে মজুত করে রেখেছেন আওয়ামী লীগ নেতা মুজিব। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে তাকে ধরে ফেলেন কোস্টগার্ড সদস্যরা। পরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে ১২ হাজার ২৭৪ ইয়াবা উদ্ধার করা হয়।

বিস্তারিত

পার্বত্য খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার পূর্ণমোহন পাড়া হতে আঞ্চলিক উপজাতীয় সংগঠনের  এক সদস্যকে আটক করেছে যৌথবাহিনীর টহল দল। সুত্র জানায় , বৃহস্পতিবার মধ্যেরাতে এসআই সদানন্দ বৈদ্য সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার লতিবান ইউপির গঙ্গারাম পাড়া (পূর্ণমোহন কার্বারী পাড়া) এলাকা হতে মৃত বীরেন্দ্র ত্রিপুরার ছেলে উপজাতীয় আঞ্চলিক সংগঠনের সদস্য ওপেন্দ্র ত্রিপুরা (৩৪) কে ১টি পিস্তল ও গুলি সহ আটক করে। আটককৃত ওপেন্দ্র ত্রিপুরা ইউপিডিএফ এর সদস্য বলে স্বীকার করে। পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানান, যৌথ অভিযানে আটককৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক  মামলায় দিয়ে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে। ভবিষ্যতেও অবৈধ চোরাচালান , মাদক নিয়ন্ত্রন…

বিস্তারিত

খাগড়াছড়ির মানিকছড়িতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দফতর প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন  খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকারের জেলা উপপরিচালক নাজমুন আরা সুলতানা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ সাফকাত আলী, উপজেলা বিএনপির সভাপতি মো. এনামুল হক এনাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মনিরুজ্জামান, সংবাদকর্মী মোকতাদের হোসেন ও ইসমাইল হোসেন প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনা তুলে ধরে…

বিস্তারিত

দীর্ঘ ৩ যুগ পর আশার আলো দেখছে জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি এলাকাবাসী। দীর্ঘ প্রতিক্ষার পর আগামী বুধবার চালু হচ্ছে উল্টাছড়ি বাজার। সোমবার (৩ ফেব্রুয়ারী)  সকালে উল্টাছড়ি বাজার চালুকরণের লক্ষ্যে এলাকাবাসী ও স্থানীয় নেতৃবৃন্দের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  বাজার চৌধুরী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে খাগড়াছড়ি জেলা বিএনপি-র সহ সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপি-র সভাপতি  মোঃ বেলাল হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি বলেন, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির মেলাবন্ধনে উল্টছড়ি বাজারটি চালু করতে সকলের সহযোগীতা চাই। এখানে  বাজারটি চালু করতে যারা অবৈধভাবে বাধা সৃস্টি করবে তাদেরকে প্রশাসনের সহযোগীতায় দমন করা হবে। বাজারটি চালু হলে সকল সম্প্রদায়ের  ৬টি গ্রাম…

বিস্তারিত

যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সির (এনসিএ) গোয়েন্দা কর্মকর্তারা। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে সম্প্রতি ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এ তথ্য দেয় বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পের ৯০ শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম। এছাড়া টিউলিপের বিরুদ্ধে বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে লন্ডনে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার অভিযোগও রয়েছে। টিউলিপের বিরুদ্ধে ওঠা দুর্নীতি প্রমাণ হলে তার ১০ বছরের জেল হতে পারে। কারণ, ব্রিটেনের…

বিস্তারিত

মিয়ানমার থেকে ২২ হাজার টন এবং ভারত থেকে ১৪ হাজার টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে দুটি জাহাজ। আজ বুধবার খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে ২২ হাজার টন আতপ চাল নিয়ে এমভি এটিএন ভিক্টরি এবং উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারত থেকে ১৫ হাজার টন সিদ্ধ চাল নিয়ে এমভিবিএমসি পান্দরা জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

বিস্তারিত

দুর্বল ব্যাংকগুলোর আমানতকারীরা চলতি বছরই তাদের টাকা কিংবা এর পরিবর্তে বন্ড বুঝে পাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক কর্মশালায় তিনি এ কথা জানান। অনুষ্ঠানে উপস্থিত একজন আহসান এইচ মনসুরকে দুর্বল ব্যাংকের গ্রাহকদের টাকার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা জানতে চান। তখন তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে ১০ বছর আগে থেকেই বলছি, আপনারা এস আলমের ব্যাংকে টাকা রাখবেন না। আপনারা রেখেছেন। দুই শতাংশ সুদ বেশি দিয়েছে তাই রেখেছেন, এখন ধরা খেয়েছেন। গভর্নর বলেন, সমবায় সমিতির আন রেগুলেটে মার্কেট তৈরি হচ্ছে। এতে করে স্ক্যাম তৈরি হচ্ছে। বর্তমান প্রেক্ষাপটে এই ধরনের লাইসেন্স দেওয়ার…

বিস্তারিত

অর্থ পাচার, ঋণখেলাপি, ব্যাংকের তারল্য সংকটসহ নানা অনিয়মের কারণে দেশের অর্থনীতি টালমাটাল অবস্থা দাঁড়ায়। পাশাপাশি ব্যাংকগুলোর তারল্য সংকট কাটাতে গেল তিন বছরে অতিরিক্ত অর্থ ছাপানোয় বেড়েছে মুদ্রাস্ফীতি, কমেছে টাকার মান। এতে বৈদেশিক মুদ্রার দাম তর তর করে বাড়তে থাকে। এদিকে টাকার বিপরীতে ডলার মান বৃদ্ধি ও আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বাড়ায় আমদানি নির্ভর পণ্যের দামও হু হু করে বেড়েছে। তাতে দেশের মানুষের আয় না বাড়লেও ব্যয় দ্বিগুণ বেড়েছে। অনেকে বাধ্য হয়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ব্যবহার কমিয়েছে। সব মিলিয়ে গেত তিন বছরে ডলার সংকটসহ নানা জটিলতায় দেশের আমদানি খাতের ব্যয় বেড়েছে প্রায় ৫০ শতাংশ এনবিআর ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা…

বিস্তারিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাত থেকে ছাত্র-জনতার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বও সরকারের বলে মন্তব্য করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, সরকার তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ছাত্র-জনতা জুলাই-আগস্টের মতোই আবারও রাজপথে নেমে ছাত্রলীগকে প্রতিরোধ করবে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টে তিনি এ কথা বলেন। পোস্টে তিনি লেখেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর আক্রমণকারী প্রতিটি ছাত্রলীগের সন্ত্রাসীকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। নিষিদ্ধ সংগঠনের সব কর্মসূচি এবং গোপন তৎপরতা প্রতিহত করার দায়িত্ব সরকারের। কালবেলার পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি নিচে তুলে ধরা হলো- জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে দুই হাজারের অধিক মুক্তিকামী মানুষ শহীদ হয়েছে,…

বিস্তারিত