Author: অনুসন্ধান নিউজ
খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া এলাকায় চেঙ্গী নদীতে ডুবে রিয়া চাকমা (১৭ ) ও পিয়াসি (বেটি)চাকমা (১৪) নামের দুই উপজাতীয় কিশোরীর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ার নলছড়া এলাকায় এই ঘটনা ঘটে। সাংগ্রাই উৎসব কে স্বাগত জানাতে পাড়ায় পাড়ায় মানুষ যখন আনন্দে মাতোয়ারা তখন এমন দুঃসংবাদে এলাকায় চারদিকে শোকের ছায়া নেমে এসেছে। নিহত পিয়াসি চাকমা একই এলাকার বিদেশী চাকমা এবং রিয়া চাকমা একই এলাকার রূপায়ন চাকমার মেয়ে। বিষয়টি নিশ্চিত করে পরিবারের বরাত দিয়ে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, আজ সকাল পৌনে ১১টার দিকে চেঙ্গী নদীর পাড়ে পাঁচজন শামুক খুঁজতে যায়। এ…
খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি স্থিতিশীলতা এবং উন্নয়নে স্থানীয় সাংবাদিকরা অংশীজন হিসেবে অনন্য ভূমিকা পালন করছেন। রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে গিয়ে বিষয়টি খু্ব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান। আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি শহরের আদালত সড়কে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) কার্যালয় পরিদর্শন ও সংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এসব মন্তব্য করেন। ব্রিগেডিয়ার আমান হাসান আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের সার্বভৌমত্ব, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতে পেশাদারীত্বের সাথে সংবাদ তোলে ধরার আহ্বান করেন। এ সময় খাগড়াছড়ি রিজিয়নের জিএসও টু ইন্ট. মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহরিয়ার ইউনুস,…
আল আমিন, পানছড়ি প্রতিনিধিঃ ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর ইসরাইলের বর্বর হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে পানছড়ি উপজেলা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে পানছড়ি উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গন হতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়ে পানছড়ি বাজার জিয়া স্কোয়ার মোড়ে গিয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: দিদারুল আলম এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পানছড়ি উপজেলা বিএনপি সভাপতি মো: বেলাল হোসেন। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সি: সহ সভাপতি মো: সিরাজুল ইসলাম, …
অন্তর্বর্তীকালীন সরকারের স্বারাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সে যতবড় টাই-স্যুট পড়া হোক না কেন। পাশাপাশি পাহাড় এবং সমতল সর্বত্রই অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। বৃহস্পতিবার (৩ মার্চ) বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেকে অগ্নিদুর্গত এলাকা পরিদর্শন শেষে দুপুরে বিজিবি রাঙামাটি সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বারাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। তিনি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের অনেক জায়গায় থানা লুট হয়েছে। লুট হওয়া সব হাতিয়ার এখনো আমাদের উদ্ধার হয়নি। এই হাতিয়ারগুলো উদ্ধার হয়ে গেলে সমস্যা সমাধান হয়ে যেত। স্বারাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে…
দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল সোমবারই (৩১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। রোববার (৩০ মার্চ) সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। সভা শেষে ধর্ম উপদেষ্টা বলেন, দেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবারই সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ঈদের তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর…
আল আমিন, পানছড়ি প্রতিনিধিঃখাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে পানছড়িতে দুস্থ, গরিব, অসহায়দের মাঝে ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে পানছড়ির দুর্ঘম এলাকা পাইলট ফার্ম, হাসান নগর, ব্রিকফিল্ড, আইয়ুব নগর, ছনটিলায় শতাধিক দুস্থদের মাঝে এসব ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরন করেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: বেলাল হোসেন। এসময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: ইউছুপ আলী সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
৫৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৬টা ১১ মিনিটের দিকে তিনি স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি কয়েক মিনিট নীরবতা পালন করেন। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়, এসময় বিউগলে করুণ সুর বাজানো হয়। সেসময় প্রধান বিচারপতি, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ, তিন বাহিনীর প্রধানগণ, মুক্তিযোদ্ধা, বিদেশি কূটনীতিক এবং উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন। তার প্রস্থানের পর, সর্বস্তরের…
মাহমুদুল হাছান (বাঘাইছড়ি, রাঙ্গামাটি): রাঙ্গামাটির বাঘাইছড়িতে সর্বস্তরের মুসলিম উম্মাহ আয়োজনে স্বাধীনতাকামী মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের উপর সন্ত্রাসী ইসরাইলী বাহিনীর অব্যাহত হত্যাযজ্ঞ ও হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদ হতে মুসলিম জনতার বিক্ষোভ মিছিল চৌমুহনী মুক্ত মঞ্চে সমাবেশ স্থলে উপস্থিত হয়। চৌমুহনী জামে মসজিদের খতিব আজিজুর রহমানের সভাপতিত্বে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার ইনচার্জ মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পুরাতন বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ ওমর ফারুক, ইমাম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আরিফুল ইসলাম দেওয়ানী, মাদ্রাসা পাড়া জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ হাফেজ নজরুল ইসলাম, মডেল টাউন জামে মসজিদের খতিব হাফেজ…
আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উল্টাছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকাল ৫টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া (সাবেক এমপি) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া তার বক্তব্যে গত ১৭ বছরের স্বৈরশাসনের নানা দিক তুলে ধরেন এবং ভবিষ্যত জাতীয় নির্বাচনে জনগণকে বিএনপির পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘স্বৈরাচারের শাসনামলে গুচ্ছগ্রাম…
খাগড়াছড়ির দীঘিনালায় গৃহবধূকে ধর্ষণের ঘটনায় হোসেন মিয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে এ ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হওয়ার পর রাতে ধর্ষক হোসেন মিয়াকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। অভিযোগ সূত্রে জানা যায়, ‘সোমবার সকালে গৃহবধূকে ধর্ষণ করে হোসেন মিয়া। বিষয়টি জানাজানি হওয়ার পর ধর্ষণের অভিযোগে স্থানীয়রা হোসেন মিয়াকে আটক করে। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।’ দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ‘এ ঘটনায় ভিকটিম নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। গ্রেপ্তার হোসেনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
