Author: অনুসন্ধান নিউজ
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃতের নাম নিলয় চৌধুরী ইগলু (৩৫)। তাঁর বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। ১৫ মে (বৃহস্পতিবার) রাত আনুমানিক সাড়ে আটটার দিকে উপজেলার বোয়ালখালী নতুন বাজার এলাকা থেকে তাঁকে আটক করা হয়। দীঘিনালা থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া বলেন, পুলিশের বিশেষ অভিযানে সাবেক ছাত্রলীগ নেতা নিলয় চৌধুরী ইগলুকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল (শুক্রবার) তাঁকে আদালতে পাঠানো হবে।
কোন ধরনের তদবির ও ঘুষ ছাড়া কেবল শারীরিক ও মেধা-যোগ্যতার ভিত্তিতে মাত্র ১২০ টাকায় আবেদনের মাধ্যমে খাগড়াছড়িতে পুলিশ কনস্টেবল পদে ৯ জন প্রার্থী নিয়োগ পেয়েছেন। খাগড়াছড়ি জেলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল আজ বুধবার সকালে খাগড়াছড়ি পুলিশ লাইনে অনুষ্ঠিত চূড়ান্ত ফলাফল ঘোষনা করেন খাগড়াছড়ি পার্বত্য জেলার নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল (বিপিএম)। এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান (পিপিএম সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল) মোঃ জাহেদুল ইসলাম পিপিএম (সেবা), সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) ফেনী জেলা তাসলিম হুসাইন ও নিয়োগ কার্যক্রমের সাথে…
পার্বত্য জেলা খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী তক্ষিরায় পাড়ায় জমি সংক্রান্ত বিরোধে মামার দায়ের কোপে ভাগিনা খুন হয়েছে। থানা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (৮ মে) বিকালে ৯৯৯ নাম্বার কল করে খুনের ঘটনা জানায় মৃতের ভাগিনা খরন্জয় ত্রিপুরা। দুর্গম এলাকায় নিরাপত্তা জনিত কারনে ৯ মে ২০২৫, শুক্রবার দুপুরে নিহত কল্পরঞ্জন ত্রিপুরা (৫৮) লাশ উদ্ধার করা হয়। একই সাথে এলাকাবাসীর সহযোগিতায় হত্যাকান্ডের সাথে জড়িত ঘাতক পূর্ন বিকাশ ত্রিপুরার মেয়ে ভাগ্যরতি ত্রিপুরা (৩০) ও তার স্বামী যোগি ত্রিপুরা (৩৫) দুই আসামিকে আটক করা হয়। নিহত কল্পরঞ্জন ত্রিপুরা ঘাতক যোগি ত্রিপুরা সম্পর্কে মামা-ভাগিনা হন। নিহত কল্প রঞ্জন ত্রিপুরার ভাগিনা খরন্জয় ত্রিপুরা জানায়, সীমান্তবর্তী তক্ষিরায় পাড়া…
কমল কৃষ্ণ দে; মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ‘মানবতার পাশে, একসাথে’ প্রতিপাদ্যে বিষয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালন করা হয়েছে। বৃহস্পতিবার ৮ মে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণী ও রক্তমানব স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের কার্যালয় হতে শতাধিক সেচ্ছাসেবী সদস্যদের পদচারণায় এক বর্ণাঢ্য র্যালি উপজেলা শহিদ মিনার চত্ত্বরে শেষ হয়। শহিদ মিনার চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম ও মাটিরাঙ্গা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশ্রাফ উদ্দিন এর উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা…
অন্তর মাহমুদ; নিজস্ব প্রতিনিধি: সিমাস্তবর্তী জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গার একাধিক পয়েন্ট দিয়ে ভারতীয় ৪২ নাগরিককে অবৈধভাবে অনুপ্রবেশ করিয়েছে ভারতীয় সীমান্ত বাহিনী বিএসএফ। বুধবার (০৭ মে) মাটিরাঙ্গা উপজেলাধীন গোমতী ইউনিয়নের দক্ষিণ শান্তিপুর এলাকায় গিয়ে জানা যায়, আজ ভোর ৭টার দিকে ভারতের গুজরাট থেকে ২৭ ও তাইন্দং ইউনিয়নের আচালং পাড়া দিয়ে ১৫জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করিয়েছে ভারতের বিএসএফ। স্থানীয় আলী আহাম্মেদ জানান, ভারতীয় নাগরিকদের সাথে কথা বলে জানতে পেরেছি তাদেরকে গুজরাট এয়ার পোর্ট থেকে আরতলা এয়ার পোর্টে আনা হয়। সেখান থেকে গাড়ি যোগে ত্রিপুরা সিমান্ত দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর পয়েন্টে গভীর রাতে তাদের পুস করা হলে ৬জন পুরুষ ৪জন শিশু ও…
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির আশঙ্কার মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশ সীমান্তে ভারতীয় মুসলিম নাগরিকদের পুশ ইন করার অভিযোগ উঠেছে। বুধবার (৭ মে) ভোর থেকে খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা উপজেলার সীমান্তবর্তী বিভিন্ন এলাকা দিয়ে অন্তত ৭৯ জন ভারতীয় মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, পূর্বপুরুষদের বাংলাদেশি নাগরিক দেখিয়ে এদেরকে সীমান্ত অতিক্রম করানো হচ্ছে। খেদাছড়া ব্যাটালিয়নের আওতাধীন বেলছড়ি ও শান্তিপুর বিওপির মধ্যবর্তী সীমান্ত দিয়ে গুজরাট রাজ্য থেকে আগত ২৭ জন, তাইন্দং বিওপি সীমান্ত দিয়ে ২২ জন এবং রুপসেনপাড়া বিওপি দিয়ে আরও ৩০ জন ভারতীয় মুসলিম বাংলাদেশে প্রবেশ করে। স্থানীয়দের নজরে আসার পর…
বিনা উদ্ভাবিত প্রিমিয়াম কোয়ালিটি বোরো ধানের জাত বিনা ধান-২৫ এর সাথে বিনা ধান-১২ ও ব্রি ধান-২৮ এর প্রায়োগিক পরীক্ষণ মূল্যায়ন, প্রচার ও চাষাবাদ সম্প্রসারণের লক্ষ্যে খাগড়াছড়িতে কৃষকদের অংশ গ্রহণে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) খাগড়াছড়ি উপ-কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম’র সভাপতিত্বে জেলার আপর পেরাছড়া এলাকায় আজ মঙ্গলবার আয়োজিত এই মাঠ দিবসে ভাচুয়ারী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিনার মহা পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচাক ড. মো. মাহবুবুল আলম তরফদার, উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ বাছিরুল…
বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করতঃ অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মচারীদেরকে বিচার বিভাগের সহায়ক কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদানসহ বিদ্যমান জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের ১ম-৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম-১২তম গ্রেডভুক্ত করা এবং বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজন পূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিকে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দাবিতে খাগড়াছড়িতে কর্মবিরতি পালিত হয়েছে। সোমবার (৫ মে) সকাল ১১টায় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত গেইট সামনে এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে বক্তব্য দেন মো. বিল্লাল হোসেন ও মো. রেজাউল করিম…
মাইন উদ্দিন বাবলু, গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির গুইমারা উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে উপজেলা শ্রমিকদলের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ মে) সকালে দলীয় কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শ্রমিকদল সভাপতি জাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আইয়ুব আলী ডালিম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ বলেন, “মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক। সকল বৈষম্য দূর করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।” অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শতাধিক শ্রমিক ও নেতাকর্মী অংশ নেন।
দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কাউন্সিলররা ব্যালট পেপারের মাধ্যমে ২ বছরের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের লক্ষ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। লাইনে দাঁড়িয়ে কাউন্সিলররা উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেন। খাগড়াছড়ি সরকারি কলেজ ছাত্রদলের কাউন্সিল ২০২৫-এ মোট কাউন্সিলর ছিল ৩১৬ জন। যার মধ্যে ২৮৪ জনই ভোটে অংশ নেন। সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ১ নারীসহ ৪ জন অংশ নেন। প্রত্যক্ষ ভোটে ১১১ ভোট পেয়ে সভাপতি হয় মাসুদ রানা ও ৯১…
