Author: অনুসন্ধান নিউজ
নজরুল ইসলাম তুহিন, প্রতিনিধি অনুসন্ধান নিউজ: বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের একটি অগ্রণী ইউনিট হিসেবে সরকারি বাঙলা কলেজ শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২০ জুন ২০২৫) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। নতুন কমিটিতে মো: আশরাফুল ইসলাম রাব্বিকে আহ্বায়ক, শাওন আহমেদ সৈকতকে সদস্য সচিব, মিজানুর রহমানকে মুখ্য সংগঠক এবং সুশানু ইসলাম দোলাকে মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে একঝাঁক উদ্যমী, মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যারা শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়, অধিকার রক্ষা এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নবগঠিত কমিটি আগামী এক বছর দায়িত্ব…
খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৬ নম্বর সাজেক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ১১ কিলো নামক এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ইউপিডিএফ প্রসীত (মূল) গ্রুপের দুইজন সশস্ত্র চাঁদাবাজকে অস্ত্র ও বিপুল পরিমাণ চাঁদাবাজির সামগ্রীসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, বাঘাইছড়ি উপজেলার মারিশ্যার বাসিন্দা জ্ঞানময় চাকমা ছেলে সুবল ওরফে সুগা চাকমা ও একই উপজেলার বাসিন্দা কিরণ মোহন চাকমার ছেলে বিন্দুময় চাকমা। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১টার দিকে এ অভিযান চালানো হয়। এ সময় প্রবল বর্ষণে পুরো এলাকা ঢেকে ছিল অন্ধকারে দৃষ্টিসীমা ছিল মাত্র কয়েক ফুটের মধ্যে। এমন সীমাবদ্ধতার মধ্যে সেনাবাহিনীর সদস্যরা পাহাড়ি ঝুঁকি ও প্রতিকূল পরিবেশ উপেক্ষা…
বিশ দিনের মাথায় পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দংয়ের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ। এদের মধ্য দুই জন পুরুষ, পাঁচ জন নারী ও ছয় জন শিশু রয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের তানাক্কাপাড়া সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, মাত্র বিশ দিনের মাথায় আবারো নারী, পুরুষ ও শিশুসহ ১৩ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ। পুশইন করা ১৩ জন বর্তমানে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে বিজিবির হেফাজতে রয়েছে। তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। তারা যদি বাংলাদেশি নাগরিক হয়…
খাগড়াছড়িতে সরকারি চাকরীর প্রভাব খাটিয়ে সড়ক বিভাগের জায়গা দখল করে বাণিজ্যিক ভবন করার অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে খাগড়াছড়ি চট্টগ্রাম মহাসড়কের ফুলকুলি এলাকায় বাণিজ্যিক ভবনে অভিযান চালায় দুদক রাঙ্গামাটি সমন্বিত কার্যালয়। দুদকের সহকারী পরিচালক আহমদ ফরহাদ হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের দল অভিযান পরিচালনা করে। অভিযানে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান উপস্থিত ছিলেন। দুদক কর্মকর্তারা বলেন, দুদক হটলাইনে অভিযোগ পেয়ে অভিযান পরিচালিত হচ্ছে। সরকারী চাকুরীর প্রভাব খাটিয়ে সরকারী জায়গায় এ স্থাপনাটি নির্মাণ করা হয়। সড়ক বিভাগ, জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভূমি চিহ্নিত করার কার্যক্রম চলছে।
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে আনুষ্ঠানিক ভাবে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে জেলা সদরের ইসলামপুর দারুল আইতাম মাদ্রাসায় আয়োজিত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়। জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক ছৈয়দ আব্দুল মোমেন দলীয় সিদ্ধান্ত মোতাবেক আগামী সংসদ নির্বাচনের জন্য জেলা কমিটির সদস্য অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরীকে প্রার্থী ঘোষণা দেন। অ্যাডভোকেট এয়াকু্ব আলী চৌধুরী বলেন, বৈষম্য, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ নির্মাণে যোগ্য নেতৃত্ব বের করে আনতে হবে। পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে আগামী নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে জনমত তৈরীতে গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করেন তিনি। এ সময় জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান, সহকারী…
বান্দরবানের আলীকদমে পর্যটক নিহতের ঘটনায় ভ্রমণ পরিচালনাকারী সংস্থা ট্যুর এক্সপার্টের প্রধান বর্ষা ইসলাম ওরফে বৃষ্টিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে আলীকদম থানায় মামলা করেন। মামলায় নিয়মকানুন অনুসরণ না করে ঝুঁকিপূর্ণ দুর্গম এলাকায় ভ্রমণ আয়োজনের অভিযোগ আনা হয়েছে। জানা যায়, পর্যটকদের নিয়ে ক্রিসতং ও রংরাং পাহাড় ভ্রমণ শেষে আলীকদমে ফেরার পর শুক্রবার সন্ধ্যায় বর্ষা ইসলামকে আটক করা হয়। এরপর হাবিবুর রহমানের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। গত বুধবার আলীকদমের দুর্গম ক্রিসতং পাহাড় এলাকায় ভ্রমণ শেষে ফেরার পথে শামুকঝিরিতে তিনজন পর্যটক ভেসে নিখোঁজ হন। এদের মধ্যে বৃহস্পতিবার…
আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সহযোগী সংগঠন চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটর চালক লীগের এক নেতা হুমায়ুন কবির (৪৫)কে খাগড়াছড়ি জেলার সীমান্তবর্তী উপজেলা পানছড়ি হতে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরের দিকে এই নেতাকে পানছড়ি বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তার হুমায়ুন কবির চট্টগ্রাম মহানগর আওয়ামী মোটর চালক লীগের অর্থ সম্পাদক বলে জানা গেছে। সে চট্টগ্রাম মহানগরের বায়েজিদ থানার বার্মা কলোনী এলাকার মৃত আবদুর রব এর ছেলে। জনা গেছে, জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী আওয়ামী সরকার পতনের পর নিষিদ্ধ আওয়ামী সংগঠনের এই নেতা পানছড়ি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল মান্নানের বাসায় আত্মগোপনে ছিলেন। হুমায়ুন কবিরের স্ত্রী চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের…
কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় তাইন্দং ইউনিয়নে কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহসম্পাদক, সাবেক সাংসদ ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে অসহায় যুবদলকর্মী বিল্লাল হোসেনকে একটি নতুন ঘর হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (১০ জুন) দুপুরে বাঘমারা এলাকায় ঘরটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি ও সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক জালাল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকার, তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আমির হোসেন এবং ইউনিয়ন যুবদলের সভাপতি কোরবান আলী। এ সময় স্থানীয় বিএনপি ও যুবদলের অন্যান্য নেতাকর্মীরাও…
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে জেলা প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের প্রেসক্লাব ও কর্মরত সাংবাদিকদের সাথে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়া। মঙ্গলবার (১০ জুন) দুপুরে ওয়াদুদ ভূইয়ার বাস ভবন বৈঠক কলাবাগানে এ ঈদ শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এর আগে সাংবাদিকদের সম্মানে প্রীতিভোজের আয়োজন করা হয়। খাগড়াছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার। সভায় ওয়াদুদ ভূইয়া বলেন, সাংবাদিকরা জাতির চোখ তাই আপনারা এবং আমরা মিলে সমাজের সমস্যা সমাধানে ভূমিকা রাখলে সমাজ সুন্দর হবে…
ঘন গাছপালা ও জঙ্গলের কারণে ৫ মিটার সামনে কি আছে তা বুঝা না যাওয়ার কারণে পার্বত্য এলাকাকে পুশ ইন করার জন্য বেচে নিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বসে নেই বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তারাও পুশইন ও চোরাচালন ঠেকাতে সতর্ক রয়েছে। গোয়েন্দা নজরদারির পাশাপাশি সীমান্তে টহল বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী সকল বিওপিতে অতিরিক্ত জনবল নিয়োগ করা হয়েছে। আসন্ন ঈদকে কেন্দ্র করে সীমান্ত দিয়ে অবৈধভাবে যেন কোন গরু আসতে না পারে এবং ঈদ শেষে একই এলাকা ব্যবহার করে যেন কোন চামড়া পাচার না হতে পারে সেজন্য বিজিবি সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। আজ দুপুর একটার দিকে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এসব কথা…
