সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া উপজাতি এক ছাত্রীকে পাঁচজন উপজাতি ছেলে মিলে গণধর্ষণ করেছে।
উক্ত গণধর্ষণকারীদের সুষ্ঠু বিচার এবং অনতিবিলম্বে সকল আসামিদের গ্রেফতারের দাবিতে (বৃহস্পতিবার) বিকেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং উল্লেখযোগ্য সংখ্যক উপজাতীয় ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা, উক্ত গণধর্ষণকারীদের সুষ্ঠু বিচার এবং অনতিবিলম্বে সকল আসামিদের গ্রেফতারের জোর দাবি জানান।

