Author: অনুসন্ধান নিউজ

নজরুল ইসলাম তুহিন, প্রতিনিধি, অনুসন্ধান নিউজ: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৩নং ভাদুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড সমষপুর বিএনপির কাউন্সিল নির্বাচনকে ঘিরে চলছে ব্যপক আলোচনা সমালোচনা।  বিগত ৫ আগষ্টের আগে আওয়ামীলীগের উপজেলা পরিষদের নির্বাচনে সক্রিয়ভাবে প্রচার প্রচারনা করতে দেখা গেছে আওয়ামীলীগের সাবেক এ কর্মী মো রুহুল আমীন মেম্বারকে। বর্তমানে তিনি বিএনপির সভাপতি পদে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়। দলের দুঃসময়ের ত্যাগি বেশ কিছু কর্মী জানান, বিএনপি দলীয় ভিতরে কিছু লোক অর্থের বিনিময়ে তার বিএনপির সদস্য ফরম পূরন করে টাকা খেয়ে তাকে প্রার্থী করেছে। এছাড়াও এই কাউন্সিলকে ঘিরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যপক অনিয়মের অভিযোগ উঠেছে। কোন কোন ওয়ার্ডে…

বিস্তারিত

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালীন অসুস্থ হয়ে মো. মোতালেব হোসেন (৩১) নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে খাগড়াছড়ির এপিবিএন এবং বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারে (এএসটিসি) এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত প্রশিক্ষণ সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি পরিতোষ ঘোষ। পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সেকশন লিডার কোর্সের (এসএলসি) ট্রেনিং চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশগ্রহণ করার পর অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। তিনি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। ময়মনসিংহ শিল্প পুলিশে কর্মরত মো. মোতালেব হোসেন…

বিস্তারিত

খাগড়াছড়িতে দম্পতি হত্যার মামলায় মফিদুল ইসলাম নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড, অনাদায়ে আরো ৬ মাসের সাজা দিয়েছে আদালত। মফিদুল ইসলাম মাটিরাঙ্গা থানার গাজি নগর জুম্মাপাড়া এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।  অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মো: মোস্তাইন বিল্লাহ এই আদেশ প্রচার করেন। আসামিদের মধ্যে আবু দাউদ নামের আরেক আসামীকে খালাস প্রদান করে আদালত।  বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এডিশানাল পাবলিক প্রসিকিউটর মো: জসিম উদ্দিন। ঘটনার বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে  গত ২০১৬ সালের ২৮ জুন বিকেলে স্বামী এনামুল হক ও স্ত্রী পারভিন আক্তার কে  কুপিয়ে হত্যা করে মফিদুল। এই ঘটনায়…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় বিশেষ প্রকল্পে খাদ্য – শস্য অর্থ বরাদ্দে অনিয়ম ও বৈষম্যমূলক বন্টনের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ জুন) সকালে খাগড়াছড়িতে বিক্ষুব্ধ ত্রিপুরা – মারমা জনগোষ্ঠী সচেতন নাগরিক সমাজ ব্যানারে খাগড়াছড়ি শাপলা চত্বর মুক্ত মঞ্চে বিক্ষুব্ধ জনগোষ্ঠী বিক্ষোভ সমাবেশ করে। এসময় মানববন্ধনে বক্তারা দাবি করেন, অন্তবর্তীকালীন সরকারের নিয়োগপ্রাপ্ত পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন উন্নয়নমূলক কাজে, ব্যক্তি/প্রতিষ্ঠানের নামে আপদকালীন পরিস্থিতির মোকাবেলায় খাদ্য শস্যে অর্থ নির্দিষ্ট একটি গোষ্ঠীকে বরাদ্দ দিয়ে বৈষম্য করে যাচ্ছে বলে অভিযেগ করে বক্তারা। বিক্ষোভ মিছিলে বৈষম্যমূলক বন্টনের জন্য প্রতিবাদ জানানো হয়। এবং আগামী এক সপ্তাহের মধ্যে পার্বত্য উপদেষ্টা…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গার শান্তিপুর সীমান্ত দিয়ে আবারো নারী ও শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী- বিএসএফ। বৃহস্পতিবার (২৬ জুন) ভোরের দিকে তাদেরকে মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে পুশইন করে বিএসএফ। বিষয়টি নিশ্চিত করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম বলন, মাত্র ৮ দিনের মাথায় আবারো নারী, পুরুষ ও শিশুসহ ৯ জনকে জোরপূর্বক পুশইন করে বিএসএফ। পুশইন করা ৯ জন বর্তমানে স্থানীয় বিজিবির হেফাজতে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে রাখা হয়েছে।  তাদের পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই বাছাই শেষে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান ইউএনও মনজুর আলম। প্রসঙ্গত, এনিয়ে দফায় দফায় মাটিরাঙ্গা ও পানছড়ির সীমান্ত দিয়ে…

বিস্তারিত

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের ভিত্তিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন প্রতীকসহ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটির নিবন্ধন বাতিল সংক্রান্ত ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ‘Representation of the People Order, 1972-এর Article 90B অনুযায়ী ২০০৮ সালের ৫ নভেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামী দলকে নিবন্ধন (নিবন্ধন নম্বর-০১৪) প্রদান করে ইসি। পরবর্তীতে হাইকোর্টে রিট পিটিশন নং- 630 of 2009-এর রায়ের ভিত্তিতে ২০১৮ সালের ২৮ অক্টোবর একটি প্রজ্ঞাপনের মাধ্যমে দলটির নিবন্ধন বাতিল করা হয়।’ প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘সর্বশেষ Civil Appeal No. 139…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা থানাধীন জালিয়াপাড়া এলাকায় ২০২০ সালে মোটরসাইকেল চালক আকিব হোসেনকে অপহরণ ও হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের বিভিন্ন ধারায় পৃথকভাবে কারাদণ্ড ও অর্থদণ্ডও দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ জুন) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মো. মতিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় অনুযায়ী, আসামি সাচিং মারমা ও অংচিং মারমার বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় উভয়কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ২০১ ও ৩৯৪ ধারায় প্রত্যেককে পৃথকভাবে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলা শহরের ভুয়াছড়ি এলাকায় ৯ম শ্রেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের ঘটনায় মামলার প্রধান আসামী আমিনুল ইসলাম প্রকাশ আমিন (১৯) কে যাবজ্জীবন কারাদন্ড ৫০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ২ বছরের জেল দিয়েছে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক আজিজুল হক। অভিযোগ প্রমানিত না হওয়ায় অপর দুই আসামীকে বেকসুর খালাস দেয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক প্রধান আসামীর অনুপস্থিতে এ রায় প্রদান করেন। আদালত সুত্রে জানাগেছে,২০১৯ সালের ১০ জুন বাড়ীর পাশে বেধে রাখা ছাগল আনতে গেলে প্রধান আসামী জোরপুর্বক পাশ্ববতী কলাবাগানে নিয়ে গিয়ে ধর্ষন করে। এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে…

বিস্তারিত

কমল কৃষ্ণ দে,  মাটিরাঙ্গা(খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক নিয়মিত আর্থ-সামাজিক ও উন্নয়ন কর্মসূচীর আওতায় মাটিরাঙ্গার অত্যন্ত দূর্গম এলাকার দুঃস্থ ও অসহায় পাহাড়ি বাঙ্গালীর মাঝে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।  সোমবার (২৩ জুন) সকা‌ল ১০ টার দিকে গুইমারা রিজিয়নের ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোনের আওতাধীন শিশুকবাড়ী আর্মি ক্যাম্পের অন্তর্গত থংথং পাড়া এলাকার অর্ধশতাধিক অসহায় পরিবারের মাঝে রেশন সামগ্রী, রাবার বাগান মন্দির ও ভজেন্দ্র পাড়া মন্দির নির্মাণের জন্য আট বান ঢেউ টিন প্রদান, দুই জন হতদরিদ্র পাহাড়ী নারীকে উন্নত চিকিৎসার জন্য নগদ আর্থিক সহায়তা প্রদান ও শিশুকবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙার তবলছড়ি সীমান্তে ওপারে ভারতের দক্ষিণ ত্রিপুরায় মো. হানিফ মিয়া (৪০) নামে এক বাংলাদেশি এক গ্রাম পুলিশের লাশ মিলেছে। তিনি উপজেলার তবলছড়ি ইউনিয়নের বাসিন্দা। তবে, এখনো তার লাশ উদ্বার হয়নি। বৃহস্পতিবার (১৯ জুন) থেক নিখোঁজ ছিলেন হানিফ মিয়া। সবশেষ শুক্রবার ‘হাত-পা বাঁধা অবস্থায় মরদেহের একটি ভিডিও দেখে হানিফ মিয়ার পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেছে বলে জানান মাটিরাঙা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনজুর আলম। হানিফ মিয়ার স্ত্রী পারভীন আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে হানিফ ভাত খেতে বসেন। এ সময় একটি ফোনকল পেয়ে তিনি বাসা থেকে বের হন। এরপর আর ফেরেননি। বাসা থেকে বের হওয়ার সময় তিনি জানিয়ে গেছেন বেলালসহ দুই…

বিস্তারিত