Author: অনুসন্ধান নিউজ

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। এই ঘটনার সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতিকে দায়ী করেছে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা। রবিবার (২৭ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে ইউপিডিএফ প্রসীত সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক শ্যামল চাকমা। গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে। এতে…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় খজেন্দ্র ত্রিপুরাকে সাজা হিসেবে ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এটি খাগড়াছড়ি জেলায় অস্ত্র মামলার দীর্ঘতম সাজার রায়। রোববার (১৪ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি খজেন্দ্র ত্রিপুরা আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত খজেন্দ্র ত্রিপুরা (৪৫) মাটিরাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তৈকাডাং হরিপূর্ণ পাড়ার বাসিন্দা এবং কিশোর চান ত্রিপুরার ছেলে। আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৬ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি দল মাটিরাঙ্গা পৌরসভার সামনে অভিযান চালায়। অভিযানে খজেন্দ্র ত্রিপুরাকে একটি দেশীয় তৈরি পিস্তল (এলজি), একটি ম্যাগাজিন ও…

বিস্তারিত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু) সদস্যদের মধ্যে গোলাগুলি হয়েছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়রা জানায়, জেএসএসের সদস্যরা লোগাং উচ্চ বিদ্যালয়ের এলাকায় এলে ইউপিডিএফ সদস্যদের সঙ্গে গোলাগুলি হয়। সেখানে এখনও থেমে থেমে গোলাগুলি হচ্ছে। এ বিষয়ে জানতে ইউপিডিএফ প্রসিত দলের সংগঠক অংগ্য মারমার মোবাইলে কল করা হলেও তিনি রিসিভ করেননি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, পানছড়ির করল্যাছড়ি এলাকায় দুই আঞ্চলিক দলের মধ্যে গোলাগুলির খবর লোকমুখে শুনেছি।…

বিস্তারিত

আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য আনা ১০টি সিগন্যাল ওয়াকিটকি সেট ও বিভিন্ন মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর এলাকার মেইন সড়ক থেকে তাকে আটক করা হয়। আটক চন্দন ত্রিপুরা (৪০) খাগড়াছড়ি জেলা সদরের ১ নম্বর প্রকল্প প্যারাছড়া গ্রামের সুতম ত্রিপুরার ছেলে। সূত্র জানায়, চন্দন ত্রিপুরা একজন ঠিকাদার। তিনি সিএনজি করে সিগন্যাল ওয়াকিটকি সেটসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের মাধ্যমে পানছড়ি সাব জোনের ডিউটি পোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে পানছড়ি থানা পুলিশে হস্তান্তর করা হয়। আটক চন্দন ত্রিপুরা বলেন, ‘স্বপ্ন কম্পিউটার,…

বিস্তারিত

‘দেশ গড়তে জুলাই পদযাত্রার’ অংশ হিসেবে পার্বত্য জেলা খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) পদযাত্রা ও জনসমাবেশ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। সোমবার ২১ জুলাই দুপুর দুপুর ২টার দিকে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ শহরের চেঙ্গীস্কোর থেকে পথযাত্রা শুরু করে শাপ্লা চত্ত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক পায়ে হেঁটে পদক্ষিণের পর মুক্তমঞ্চে আয়োজিত পথসভায় যোগ দেয়। সংগঠনটির মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলমের সঞ্চালনা এবং এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) এডভোকেট মনজিলা ঝুমার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় আহবায়ক নাহিদ ইসলাম। ‘পাহাড়ে বৈষম্যের দেয়াল সৃষ্টি করে স্বার্থনেষীরা রাজনৈতিক ফায়দা লুটেছে উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তবব্যে তিনি বলেন, বৈষম্যহীন পাহাড় গড়তে চায় এনসিপি।…

বিস্তারিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঘোরখানা এলাকা থেকে গত ৪ জুলাই  ৭ম শ্রেণির মাদরাসাছাত্র মো. সোহেল (১৪) নিখোঁজ হয়। নিখোঁজের ১২ দিন পর সোহেলের হাত-পা ও মুখ বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় গত ১১ জুলাই সোহেলের পরিবারের অপহরণ মামলার প্রেক্ষিতে দফায় দফায় অভিযান চালিয়ে এই ঘটনার মূল পরিকল্পনাকারী মংসানু মারমা (৩৫)সহ ৭ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। যারমধ্যে ৫ জনই এজাহারভুক্ত আসামী। সর্বশেষ গতকাল ১৯ জুলাই সকালে উপজেলার গহীন অরণ্যে সেনাবাহিনীর অভিযানে আটক হয় সোহেল অপহরণ ও হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী ও জনপদের সশস্ত্র সন্ত্রাসী মংসানু মারমা এবং এঘটনায় জড়িত বাবু মারমা। পুলিশ সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই রাতে  উপজেলার…

বিস্তারিত

‘এক বৃক্ষ এক শহীদ’ এ শ্লোগানে জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান খাগড়াছড়ি জেলার একমাত্র শহীদ মজিদ এর স্মরনে খাগড়াছড়িতে বৃক্ষরোপন কর্মসুচী পালন করা হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও বনবিভাগের উদ্যোগে খাগড়াছড়ি সরকারী কলেজ প্রাঙ্গনে এ কর্মসুচী পালন করা হয়। খাগড়াছড়ির শহীদ মজিদ এর বড়ভাই মহিন এবং জুলাই যোদ্ধারাদের সাথে নিয়ে জেলা পরিষদ চেয়ারম্যান মিস শেফালিকা ত্রিপুরা ও জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খন্দকার ও বিভাগীয় বনকর্মকর্তা মো: ফরিদ মিয়া একটি পলাশ ফুলের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপন কর্মসুচী উদ্বোধন করেন। এ সময় খাগড়াছড়ি সরকারী কলেজের অধ্যক্ষ খাগড়াছড়ি মহিলা সরকারী কলেজের অধ্যক্ষ ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুন…

বিস্তারিত

দেশ গড়তে জুলাই পদযাত্রা- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে আগামীকাল সোমবার খাগড়াছড়ি জেলায় আসছে। সোমবার সকালে চট্টগ্রাম থেকে  রওনা দিয়ে সকাল ১১টার দিকে খাগড়াছড়ি পৌঁছানোর কথা রয়েছে কেন্দ্রীয় নেতাদের।  এ পদযাত্রার প্রস্তুতি ও সাবিক বিষয়ে  আজ রবিবার খাগড়াছড়িতে প্রেসব্রিফিং করেছে এনসিপির নেতারা। খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এ প্রেসব্রিফিং এ এনসিপির দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এডভোকেট মনজিলা ঝুমা সাংবাদিকদের ব্রিফিং করেন। এ সময় দলের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এনসিপির দক্ষিণ অঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এডভোকেট মনজিলা ঝুমা বলেন, ‘‘আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে । আমরা আশা করছি নয় উপজেলা থেকে অসংখ্য নেতাকর্মী, ছাত্র জনতা পদযাত্রায় অংশ নিবে।…

বিস্তারিত

খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে (১৪) গণধর্ষণের অভিযোগে উঠেছে। শিক্ষার্থীর পিতা বাদী হয়ে বুধবার রাতে খাগড়াছড়ি সদর থানার ৬ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলার পরপরই বুধবার (১৭ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে চারজনকে আটক করে সেনাবাহিনী ও পুলিশ। আটককৃত ৪ আসামি হলো- খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের আরমান হোসেন (৩২), মো: সাকিব  আলম (২৫), এনায়েত হোসেন (৩৫), সাদ্দাম হোসেন (৩২)। মো. মুনির ইসলাম (২৯)। এই ঘটনায় অভিযুক্ত মো. সোহেল ইসলাম (২৩) পলাতক রয়েছে। এদিকে, ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্থ হয়ে ভুক্তভোগী স্কুল শিক্ষার্থী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফেরার পর পরিবারের জিজ্ঞাসায় স্কুল…

বিস্তারিত

সারাদেশের মত খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও নানা কর্মসুচীর মধ্যেদিয়ে আজ বুধবার জুলাই শহীদ দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ভোরে সকল স্থাপনায় জাতীয় পাতাকা অর্ধ নমিতভাবে উক্তোলন, আলোচনা সভা, বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়। খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ যোদ্ধারের আত্নার মাগফেরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশ সুপার আরেফিন জুয়েল, জুলাই যোদ্ধা মো: জাহিদসহ বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।…

বিস্তারিত