Author: অনুসন্ধান নিউজ

বাংলাদেশ থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (পিসিজেএস) সন্তু লারমাসহ অনান্য অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে বসবাস বন্ধের দাবিতে এবং তাঁদের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল এবং মহকুমা শাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছে ভারতের ত্রিপুরা রাজ্যের ‘অমরপুর মহকুমা সচেতন নাগরিক সমাজ’। গত মঙ্গলবার (১২ আগস্ট ২০২৫) ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার অমরপুর উপজেলায় ‘Amarpur Sub-Division Conscious Citizens’ Forum’ নামে একটি সংগঠনের ব্যানারে প্রায় এক হাজারের বেশি স্থানীয় জনজাতি এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে। পরবর্তীতে তাঁরা বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সশস্ত্র সংগঠন (পিসিজেএসএস) সন্তু গোষ্ঠীর ভারতের অভ্যন্তরে বসবাস ও সমস্ত অবৈধ ক্যাম্প বন্ধ করে দেয়ার দাবিতে মহকুমা শাসকের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী বরাবর…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিমিতি’র মেয়াদ শেষ হওয়ায় নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) দুপুরে রামগড় বাজার পরিচালনা কমিটির কার্যালয়ে ‘রামগড় কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম উদ্দিন এর সভাপতিত্বে এক জরুরী সভায় দুই বছর মেয়াদী  আংশিক কমিটি গঠন করা হয়। শিগ্রই পরবর্তী সভার মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠিত হইবে মর্মে সভায় সীন্ধান্ত নেয়া হয়। কমিটিতে সভাপতি পদে পুনরায় ৩য় বারের মত  মোঃ জসিম উদ্দিন ( শাহিন মেডিকেল হল ), সাধারণ সম্পাদক পদে সদস্যদের ভোটে  দেলোয়ার হোসেন রাজু ( আমিন মেডিকেল হল) রামগড় বাজার নির্বাচিত করা হয়েছে। এছাড়া ও সহ-সভাপতি পদে ডা: মোস্তফা কামাল (…

বিস্তারিত

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: “খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন উপলক্ষ্যে  যুব র‍্যালী,শপথ বাক্য পাঠ, আলোচনা সভা,বৃক্ষরোপন ও সনদ পত্র এবং যুব ঋণ বিতরণ করা হয়েছে। এবারে প্রতিপা‌দ্য বিষয় ছিলো প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”  মঙ্গলবার (১২ আগষ্ট) বেলা ১১টার দিকে মা‌টিরাঙ্গা উপ‌জেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে   আ‌লোচনা সভায় মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ বাক্য পাঠ করান নবাগত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার  না‌র্গিস সুলতানা। এর আগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চত্বর থেকে বর্ণিল আয়োজনে একটি বর্ণাঢ্য…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারায় দেশীয় লং গানসহ ইউপিডিএফের এক কালেক্টরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় লংগান (এলজি) ও কার্তুজ উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বিকেলে আটক যুবককে গুইমারা থানায় সোপর্দ করে সেনাবাহিনী। আটককৃত কালেক্টরের নাম কলইপা ত্রিপুরা। সেনাবাহিনী সিন্দুকছড়ি জোন সূত্রে জানায় যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ আগস্ট) মধ্যরাতে জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় টহলে যান তারা। এ সময় একটি কাঠবাহী গাড়ি থেকে চাঁদা নিতে আসলে কলইপা ত্রিপুরাকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে আটক যুবক নিজেকে ইউপিডিএফ’র সদস্য বলে স্বীকার করেন। পরবর্তীতে তাকে অস্ত্র ও কার্তুজসহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিস্তারিত

সাবেক জরুরি তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতি দমন কমিশনের মামলায় ২০ বছরের দণ্ডের বিরুদ্ধে বিএনপির সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। রবিবার (১০ আগস্ট) আপিল মঞ্জুর করে বিচারপতি মো.মোস্তাফিজুর রহমান ও বিচারপতি মো.সগীর হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ তাকে খালাস দেন। আদালতে আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও এস এম শাহজাহান, আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল ও আইনজীবী মাকসুদ উল্লাহ। ২০০৭ সালের ৩ মার্চ মামলাটি দায়ের করা হয়। একই বছরের ৬ জুন চার্জশীট দেওয়া হয়। ২২ জুলাই রায় দেওয়া হয়। রায়ে তিন ধারায় মোট ২০ বছর…

বিস্তারিত

৯ আগস্ট—আন্তর্জাতিক আদিবাসী দিবস। প্রতি বছর এই দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশে একটি কৃত্রিম উত্তাপ তৈরি করা হয়। কিছু সংগঠন নিজেদের “আদিবাসী” দাবি করে রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি তোলে, আলাদা পতাকা তোলে, একে কেন্দ্র করে বিদেশি অর্থে রাষ্ট্রবিরোধী এজেন্ডাও চালায়। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কি আদৌ আদিবাসী নামে কোনো বৈধ জনগোষ্ঠী রয়েছে? ইতিহাস ও বাস্তবতা কি এই দাবিকে সমর্থন করে? উত্তর হলো—না। তাহলে আদিবাসী হওয়ার জন্য আন্তর্জাতিক মানদণ্ড কী? জাতিসংঘ ও আইএলও-র মতে, আদিবাসী হওয়ার জন্য কিছু মূল শর্ত রয়েছে: ১. তারা ঐ অঞ্চলে রাষ্ট্র গঠনের পূর্বে থেকেই বসবাসকারী প্রাচীন জনগোষ্ঠী হবে। ২. তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি থাকবে এবং রাষ্ট্রের মূল জনগোষ্ঠী…

বিস্তারিত

‘দিন পরপরই নানা ইস্যুতে উতপ্ত হয় প্রকৃতির অপরুপ সৌন্দর্য মণ্ডিত এ পাহাড়। ধারাবাহিকভাবে পাহাড়ের পরিস্থিতি নাজুক হচ্ছে দিনদিন। এখানে ক্রমাগত জাতিগত হিংসা ও বিদ্বেষ বাড়ছেই প্রতিনিয়ত। যুগযুগ ধরে সুজলা ও সম্প্রীতির এ পাহাড়ে বারবার অ-সম্প্রীতি, অশান্তি ও উত্তেজনা সৃষ্টি হওয়ার কারণ কি? ও এসব অ-পকর্মের দায় কার তা নিয়ে কৌতূহলের কমতি নেই জনমনে। যদিও এ প্রশ্নগুলোর উত্তর জানা জরুরি ও এর সমস্যাগুলোর নীতিগত ও যৌক্তিক সমাধান করা অতিব জরুরি। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠী কিংবা সম্প্রদায়ের মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য সম্পাদিত শান্তিচুক্তির প্রায় আড়াই যুগ পরও পাহাড়ে সংঘাত, সহিংসতা ও উত্তেজনা বৃদ্ধি পাওয়ার ঘটনা খুবই দুঃখজনক বা চিন্তার বিষয়। সংশ্লিষ্টদের মধ্যে…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা সহ মেয়াদ উত্তির্ন ৪ লাখ টাকার ঔষধ জব্দ করা হয়েছে। একই সঙ্গে মালিকে তার ফার্মেসি দুইদিন বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলার রামগড় পৌরসভার সোনাইপুল বাজারে শুক্রবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত এ অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম। তিনি বলেন, ‘জননী মেডিকেলের তত্বাধীকারী  নুরু হোসেন তার ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে  ফার্মেসিতে অভিযান চালানো হয়। এসময় ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ইঞ্জেকশন, ইন্সুলিন-ডায়াসুলিন এবং অ্যান্টিবায়োটিক প্রায় ৪ লাখ টাকার বিভিন্ন ওষুধ জব্দ করা হয়।’ এর দায়ে নুরু হোসেনকে  মেয়াদ উত্তির্ন ঔষদ বিক্রির দায়ে ভোক্তা অধিকার আইনের…

বিস্তারিত

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রচুর বৃষ্টিপাতে এবং গুড়ি গুড়ি  থেমে থেমে টানা ভারী বর্ষণে খাগড়াছড়ির মাটিরাঙায় একাধিক স্থানে পাহাড় ধসে অনেক বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রবিবার ( ৩ আগষ্ট ) মাটিরাঙা পৌরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড ঘুরে বসতবাড়ি সহ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার এমন চিত্র দেখা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভারী বর্ষণের ফলে মাটিরাঙার বৌদ্ধমন্দির পাড়া, চরপাড়া, চক্র পাড়া, ওয়াসু, মোহাম্মদপুর, মেস্তরী পাড়া, বলিপাড়া ও নবীনগর  পৌরসভার বিভিন্ন এলাকায় বসতবাড়ি বিধ্বস্ত এবং রাস্তাঘাট ভেঙে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। গত এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি ও  ভারী মাত্রার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে বসতবাড়ী, গোয়ালঘর, চলাচল রাস্তা বিধ্বস্ত হওয়ার ফলে নিঃস্ব…

বিস্তারিত

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পাবর্ত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রত্যন্ত অঞ্চলের মানুষের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে আউটরিচ প্রোগ্রামের অংশ হিসেবে বিনামূল্যে একটি মানসিক স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করেছে বিএপি। বুধবার (৩০ জুন) সকাল থেকে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস (বিএপি)-এর উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে মানসিক রোগীদের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এতে চিকিৎসা সেবা প্রদান করেন অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. আবদুল মোহিব, অধ্যাপক ডা. শফিকুল হাসান, অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের ডা. তায়েবুর রহমান রয়েল, ডা. মো. আরিফুর জামান, ডা. পরাগ দে এবং ডা. শহিদুল ইসলাম। এছাড়া জাতীয়…

বিস্তারিত