Author: অনুসন্ধান নিউজ
খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলা কৃষি অফিসসহ জেলা পরিষদেও একই সময়ে অভিযান চালানো হয়। রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযানে অংশ নেন। আহমেদ ফরহাদ জানান, অভিযানে কৃষি বীজ বিতরণে নয়-ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ, কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্প এবং ধান কাটার মেশিন প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আঞ্চলিক অফিস প্রাথমিক তদন্ত শেষে কমিশনের বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
মাহমুদুল হাসান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে ‘‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)। মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বাঘাইহাট ৫৪ বিজিবি’র ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বাঘাইছড়ি উপজেলার হাজাছড়ায় রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের প্রায় ২ হাজার মৎস্য পোনা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক, ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. কামাল হোসেন শেখসহ জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা।
মাহমুদুল হাসান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: বাঘাইছড়ির মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ আটক করা হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল আনুমানিক ১১টার দিকে জোন কমান্ডারের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা মারিশ্যা কাঠ লোডিং পয়েন্টে কাঠ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ২৯০ ঘনফুট অবৈধ সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয়। যার আনুমানিক সিজার মূল্য প্রায় ৪ লক্ষ ৩৫ হাজার টাকা। মারিশ্যা জোনের জোন কমান্ডার লে. কর্ণেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি জানান, “আমরা…
খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল-কে হত্যা চেষ্টাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে হেনস্থার অভিযোগে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাসহ ৭ জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাত ১২০ জনের নামে মামলা হয়েছে। আদালত খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে মামলাটি গ্রহণ করে তদন্তের নিদ্দেশ দিয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে খাগড়াছড়ি আমলী আদালতের বিচারক তারেক আজিজ রায়হান-এর আদালতে খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এইচ এম প্রফুল্ল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় কুজেন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে,মাইন উদ্দিন ভুটো,নুরুল ইসলাম,এম এফ রাব্বি,মোহাম্মদ মেহেদীন হাসান,রহিম মিয়া নাঈম ওরফে…
কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ব্যবস্থাপনায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সামরিক, প্রশাসন -বেসরকারি স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা ও মতবিনিময় অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা সমন্বয় ও মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি। এসময় মাটিরাঙ্গা জোনের জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাসুদ খান পিএসসি,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, গুইমারা আনসার ব্যাটালিয়ন এর উপ-অধিনায়ক মো.শাহীদুল ইসলাম, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, সদস্য মনজিলা ঝুমা, সদস্য …
দেশের তিন পার্বত্য জেলায় তিনটি সংসদীয় আসন থেকে আটটিতে করার দাবি নির্বাচন কমিশনে (ইসি) জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি। সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর পার্বত্যবাসীর পক্ষ থেকে স্মারকলিপি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব ও পার্বত্য চট্টগ্রাম নাগরিক সমাজের প্রতিনিধি পাইশিখই মারমা। স্মারকলিপিতে খাগড়াছড়ি-১ (রামগড়, মানিকছড়ি, লক্ষীছড়ি ও গুইমারা), খাগড়াছড়ি-২ (মাটিরাঙা, মহালছড়ি, পানছড়ি), খাগড়াছড়ি-৩ (খাগড়াছড়ি সদর, দীঘিনালা) নিয়ে গঠনের দাবি জানানো হয়। এছাড়া রাঙামাটি-১ (বাঘাইছড়ি, লংগদু, বরকল), রাঙামাটি-২ (সদর, কাউখালি, ননিয়ারচর), রাঙামাটি-৩ (জুড়াছড়ি, বিলাইছড়ি, কাপ্তাই,রাজস্বলী), বান্দরবান-১ (সদর, রুমা, থানছি, বোয়াংছড়ি), বান্দরবান-২ (লামা,…
মাহমুদুল হাসান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ রাঙ্গামাটি বাঘাইছড়িতে নব গঠিত পৌর শ্রমিক দলের কমিটি গঠনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে শ্রমিক দলের নেতারা। গত ২২ আগস্ট বাঘাইছড়িতে বিভিন্ন ফেইসবুক আইডিতে নিউজ পোর্টালে বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের কমিটি গঠনের নিউজ দেখা যায়, নিউজে উল্লেখ করা হয় জেলা শ্রমিক দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের স্বাক্ষরে ৬১ সদস্য বিশিষ্ট বাঘাইছড়ি পৌর শ্রমিক দলের কমিটি গঠিত হয়। এতে সভাপতি হিসেবে মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন এর নাম ও ছবি প্রকাশ পায়। ওই কমিটি বিতর্কিত আখ্যা দিয়ে গতকাল ২৪ আগস্ট বাঘাইছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন…
মাহমুদুল হাসান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের হালিমপুর গ্রামে বিদ্যুৎবঞ্চিত মানুষের জন্য সোলার বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। সোমবার (২৫ আগস্ট ২০২৫) মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র উপস্থিতিতে সাধন চন্দ্র চাকমা (কারবারি) এর কাছে সোলার প্যানেল হস্তান্তর করা হয়। সোলার প্যানেলের মধ্যে ছিল— ১০০ ওয়াটের একটি প্যানেল, ৬০ এমপিআর ব্যাটারী, তার, কন্ট্রোল বক্স ও কন্ট্রোল ক্যাবল। পাহাড়ি ও দুর্গম এ গ্রামটি বিদ্যুৎ সুবিধা থেকে দীর্ঘদিন বঞ্চিত থাকায় স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নয়নে এ উদ্যোগ গ্রহণ করা হয়। এ সময় জোন কমান্ডার বলেন, জনগণের নিরাপত্তার পাশাপাশি মারিশ্যা জোন বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে।…
মাহমুদুল হাসান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে পৌর শ্রমিকদলের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক প্রার্থী মোঃ মনির হোসেন। রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেন পৌর শ্রমিক দলের সভাপতি প্রার্থী মোঃ গোলাম মোস্তফা, বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী মনির হোসেন ও পৌর কৃষক…
বাংলাদেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চল দেশের অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনে অনন্য অবদান রাখলেও এখানকার সাধারণ মানুষের জীবনমান বহুদিন ধরেই পিছিয়ে আছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত সবচেয়ে বেশি অবহেলিত। বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, এর মূল কারণ জেলা পরিষদগুলোর মনগড়া প্রশাসনিক কাঠামো এবং অকার্যকর পরিচালনা ব্যবস্থা। -শিক্ষা খাত: শিক্ষক সংকট আর অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া:- পার্বত্য অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট যেন চিরস্থায়ী রূপ নিয়েছে। সরকারি বরাদ্দ থাকলেও নিয়োগ প্রক্রিয়া জেলা পরিষদগুলোর হাতে থাকায় যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক প্রভাব, সুপারিশ আর পক্ষপাতিত্ব প্রাধান্য পাচ্ছে। ফলাফল, যোগ্য শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন, আর অনেক নিযুক্ত শিক্ষক…
