Author: অনুসন্ধান নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় রমনা রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠের মাধ্যমে বিএনপির যাত্রা শুরু। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা, ক্রোড়পত্র প্রকাশসহ সপ্তাহব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে দলটি। দীর্ঘ দেড় যুগ পর অনুকূল পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করছে বিএনপি। গত বছরের ৫ই আগস্ট ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রাণ ফিরে পায় দলটি। সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ সাড়ে চার দশকেরও বেশি সময়ের রাজনৈতিক পথচলায় বিএনপি কখনো ক্ষমতায় থেকেছে, কখনো আন্দোলনে। বিগত দেড়যুগ রাজপথেই কেটেছে বিএনপি নেতাকর্মীদের। তারা ফ্যাসিবাদী সরকারের পতনের দাবিতে…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের ২০ ফিল্ড  রেজিমেন্ট আর্টিলারীর সিন্দুকছড়ি জোন গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় একটি অস্ত্র কারখানায়  অভিযান চালিয়ে স্থানীয়ভাবে তৈরি অস্ত্র ও অস্ত্র নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামসহ  ৪ জন ব্যাক্তিকে আটক করেছে। সিন্ধুকছড়ির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে  সেনাবাহিনীর ৩টি  টহল দল শনিবার (৩০ আগষ্ট) সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় এ অভিযান পরিচালনা করে। সেনাবাহিনীর সিন্ধুকছড়ি জোন বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। অভিযান শেষে  আসামি ও উদ্ধারকৃত সরঞ্জামাদি সীতাকুণ্ড মডেল থানার  পুলিশের নিকট হস্তান্তর করা হয়। উদ্ধারকৃত অস্ত্রশস্ত্রের মধ্যে রয়েছে, স্থানীয়ভাবে তৈরি ৬টি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্টুজ, ৫…

বিস্তারিত

পর্যটক অপহণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হচ্ছেন, খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোনা প্রিয় চাকমা, যুগ্ম আহ্বায়ক দীন ইসলাম পারভেজ, সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও আতাউর রহমান সুজন। শুক্রবার রাতে (২৯ আগস্ট) স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান গণমাধ্যমে পাঠানো এক বিবৃতি তাদের বহিস্কার করা হয়েছে। একই সাথে বহিস্কৃতদের সাথে দলের নেতাকর্মীরা কোন প্রকার যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, ৬ পর্যটক খাগড়াছড়ি ঘুরতে এসে বুধবার রাতে জেলা সদরে একটি হোটেলে রাত্রীযাপন করেন। পর দিন বৃহস্পতিবার সকালে (ঢাকা মেট্রো- ঘ-১৩-৬৭৯৮) রাঙ্গামাটির…

বিস্তারিত

আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:  পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ি সদর জোনের তত্ত্বাবধানে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পানছড়ি উপজেলার দুর্গম ছোট তারাবনছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ ক্যাম্পে প্রায় তিন শতাধিক মানুষকে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি সেনা জোন অধিনায়ক  লেঃ কর্ণেল মোঃ খাদেমুল ইসলাম পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। দিনব্যাপি বিনামুল্যে মেডিকেল ক্যাম্পেইনে ৫ ফিল্ড এ্যাম্বুলেন্স অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ রাকিবুল ইসলাম, এফসিপিএস, এমসিপিএস, ডিসিপি খাগড়াছড়ি জোনের নেতৃত্বে মেজর মোহাম্মদ মোজাম্মেল হোসেন খান, এমডিএস , মেজর তুফা তুনাজ্জিনা ইসলাম, এমডিএস , ক্যাপ্টেন রিদওয়ান…

বিস্তারিত

খাগড়াছড়িতে ৩ বছরের ছেলেকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে।  শনিবার (৩০ আগস্ট) রাত ১ টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।ছেলেকে হত্যার পর নিজেই বাড়িয়ালাকে ডেকে হত্যার তথ্য জানিয়েছেন সাবিনা ইয়াসমিন রানী (২৮)। তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদ পুর থানায়। দুই সন্তানের জনক বাবা মোস্তাফিজুর রহমান খাগড়াছড়িতে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। তাদের ঘরে ৬ বছরের আরো এক কন্যা সন্তান রয়েছে। নিহত ছেলের চাচা মো. মফিজুর রহমান জানান, রাতে মুখে বালিশ চেপে ছেলেকে হত্যা করেছে সাবিনা ইয়াসমিন। প্রথম সন্তান হওয়ার পর থেকেই সাবিনা ইয়াসমিন মানসিক ভাবে অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার…

বিস্তারিত

ঢাকসুতে ভোট পেতে আদিবাসী সনদ দেয়ার দায়িত্ব যারা নিয়েছেন, তাদের বয়কট করার আহবান জানিয়েছেন রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার থোয়াই চিং মং শাক। ২৮ আগস্ট (বৃহস্পতিবার) এক বিবৃতিতে তিনি বলেন, ঢাকসু বাংলাদেশের মিনি সংসদ হিসেবে পরিচিত। সেই মিনি সংসদে যারা প্রতিনিধিত্ব করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন, তাদের কেউ কেউ রাষ্ট্রদ্রোহী আদিবাসী শব্দটি ইস্যু বানিয়ে ব্যবহার করছেন। তিনি আরও বলেন, এখানেও তারা বিতর্কতি আদিবাসী ইস্যু কৌশলে ঢুকিয়ে দিচ্ছেন। যে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব তৈরির সূতিকাগার, সেই ঢাকসুর প্রার্থীরা কীভাবে রাষ্ট্র বহির্ভূত কর্মকাণ্ডকে প্রমোট করতে পারেন, সেটাই এখন ভাবনার বিষয়। আমরা সকলে জানি, আদিবাসী ইস্যু পশ্চিমা তথা জাতিসংঘের ডিভাইড অ্যান্ড রুল পলিশির একটা অংশ। বিশ্বের যে সকল…

বিস্তারিত

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি:  খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (পৌর বিএনপি) এর একটি  সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৭ আগস্ট)বিকেল ৪ টার দিকে মাটিরাঙ্গা চৌধুরী কমিউনিটি সেন্টারে মাটিরাঙ্গা পৌর বিএনপির উদ্যােগে আয়োজিত সাংগঠনিক সভায় মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহ জালাল কাজল এর সভাপতিত্বে পৌর বিএনপির সাংগঠনিক সভায় ডিভিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে  কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, ও জেলা  বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় স্বাগত বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নারায়ণ ত্রিপুরা। পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সাদ্দাম হোসেন এর সঞ্চালনায়  এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন …

বিস্তারিত

নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি : ওমানে গিয়ে মানসিক ভারসাম্যহীন, একযুগ পর বাড়ি ফিরলেন সুমন মানসিক ভারসাম্য হারিয়ে ওমান থেকে দেশে ফেরা লক্ষ্মীপুরের যুবক মো. সুমন (৩৫) বাড়িতে ফিরেছে। বুধবার (২৭ আগস্ট) বিকেলে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রবাসী কল্যাণ ডেস্কের অ্যাম্বুল্যান্সে করে তিনি লক্ষ্মীপুরের সদর উপজেলার রতনপুর গ্রামের বাড়িতে পৌঁছান। এসময় নোয়াখালী মাইগ্রেশন অ্যান্ড রিইন্টিগ্রেশন সাপোর্ট সেন্টারের সেক্টর স্পেশালিস্ট-ইকোনমিক রিইন্টিগ্রেশন নাহিদ জুলফিকার ও বেগমগঞ্জ উপজেলা শাখার প্রোগ্রাম অর্গানাইজার সাখাওয়াত হোসেন উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যরা জানান, বিদেশে যাওয়ার প্রায় ১২ বছর পর অসুস্থ অবস্থায় সুমন বাড়িতে এসেছেন। এরমধ্যে প্রায় ৮ মাস থেকে বাড়ির সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না। বাড়ি…

বিস্তারিত

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এর সংবিধানে সকল নাগরিকের পরিচয় “বাংলাদেশী” হিসেবে নির্ধারিত। বাংলাদেশের সংবিধানে “আদিবাসী” শব্দের কোনো স্বীকৃতি নেই। তবুও প্রতিবছর ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে দিবসটি পালিত হয়ে থাকে। এ আয়োজনকে কেন্দ্র করে প্রশ্ন ওঠে “স্বীকৃতি ছাড়াই কেন এই দিবস পালিত হচ্ছে এবং এর নেপথ্যে আসল উদ্দেশ্য কী?” _সাংবিধানিক প্রেক্ষাপট:- বাংলাদেশ সরকার সংবিধানে জনগোষ্ঠীগুলোকে ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফলে “আদিবাসী” পরিচয় দাবির আইনি ভিত্তি নেই। অথচ এই দিবস পালনের মাধ্যমে সংবিধানের বাইরে গিয়ে ভিন্ন পরিচয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে, যা জাতীয় ঐক্যের জন্য অশুভ সংকেত। _নেপথ্যের উদ্দেশ্য: আদিবাসী দিবস পালনের পেছনে…

বিস্তারিত

আল আমিন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আর্থিক অনুদান ও বিভিন্ন সামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)লোগাং জোন। বুধবার (২৭ আগষ্ট) সকালে পানছড়ি ব্যাটালিয়নের সদর দপ্তরে এক অনুষ্ঠানে জোন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব অনুদান বিতরণ করেন। এসময় তিনি অসহায় ও দুঃস্থ পরিবারগুলোর খোঁজ খবরও নেন। অনুদান হিসেবে ৯ জন অসহায়কে নগদ ৩১ হাজার টাকা, ১৪ জনকে ১৯ বান টিন, ৫ জন অসহায় দুঃস্থ নারীকে ৫টি সেলাই মেশিন এবং ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ২টি চেয়ার, ২টি হোয়াইট বোর্ড ও ২টি…

বিস্তারিত