নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এর উপর ভিত্তি করে গণভোট আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্ঠার বরাবরে স্বারকলিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা জামায়াত। কেন্দ্রীয় কমসুচীর অংশ হিসেবে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখা এ কমসুচীর আয়োজন করে।
রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায়এ উপলক্ষে জেলা শহরের শাপলা চত্ত্বরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কাযালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাসান মারুফের মাধ্যমে প্রধান উপদেষ্ঠার বরাবরে স্মারকলিপি প্রদান করে।
এসময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী সুপ্রীম কোর্টের আইনজীবি এড. এয়াকুব আলী চৌধূরী, জেলা সেক্রেটারী মিনহাজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মান্নান, জামায়াতের সদর উপজেলা আমীর মো. ইলিয়াসসহ জেলা-উপজেলা নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন করা, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সকলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করাসহ স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।

