Author: অনুসন্ধান নিউজ
কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা ( খাগড়াছড়ি) প্রতিনিধি: হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব ২০২৫ উপলক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়ন কমান্ডারের পক্ষ হতে মাটিরাঙ্গা উপজেলার ছয়টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে । বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে গুইমারা রিজিয়নে অধীনস্থ মাটিরাঙ্গা সেনা জোন সদরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আবুল কালাম শামসুদ্দিন রানা পিবিজিএম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি, রিজিয়ন কমান্ডার, গুইমারা রিজিয়ন এর পক্ষে মাটিরাঙ্গা কমান্ডার জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি জি উপজেলার ৬টি পূজা উদযাপন কমিটির সভাপতিগনের নিকট ২৫ হাজার টাকা করে সর্বমোট এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার চেক হস্তান্তর করেন ।…
খাগড়াছড়ির গুইমারাতে আসন্ন দুর্গাপূজা, প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবরদান উপলক্ষে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গুইমারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আইরিন আকতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার আরেফিন জুয়েল, সিন্দুকছড়ি সেনা জোনের ক্যাপ্টেন শাইয়ান কাদের। অন্যান্যের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সমাবেশে প্রধান অতিথি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হয়।তাই উপস্হিত সকলকে আসন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে উদযাপনে একে…
স্বাধীন ও সুষ্ঠু গণমাধ্যম যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের প্রাণশক্তি। গণমাধ্যম শুধু সংবাদ প্রচার করে না, বরং সমাজের প্রতিচ্ছবি তুলে ধরে, অন্যায়ের বিরুদ্ধে সরব হয় এবং রাষ্ট্র ও জনগণের মধ্যে সেতুবন্ধন রচনা করে। কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় দেখা যায়, গণমাধ্যমে কিছু অসাধু ব্যক্তি প্রবেশ করে এর মূল উদ্দেশ্যকে বিকৃত করছে। এরা সংবাদকে পণ্য হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি, ক্ষমতার দালালি কিংবা অপপ্রচারের হাতিয়ার বানিয়ে ফেলে। ফলশ্রুতিতে গণমাধ্যমের ওপর জনগণের আস্থা নষ্ট হয় এবং এর স্বাধীনতা ক্ষুণ্ন হয়। স্বাধীন ও সুষ্ঠু গণমাধ্যম প্রতিষ্ঠার জন্য প্রথম শর্ত হচ্ছে অসাধু ব্যক্তিদের গণমাধ্যম থেকে পরিহার করা। যোগ্য, নীতিবান ও পেশাদার সাংবাদিকদের হাতে সংবাদপত্র, টেলিভিশন কিংবা…
পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষীছড়ি জোন কর্তৃক পরিচালিত বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, আর্থিক অনুদান, শিক্ষা সহায়ক ও খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়েছে। আজ রোববার (১৪ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোঃ তাজুল ইসলাম। তিনি বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ও অনুদানের অর্থ তুলে দেন। জানা যায়, বাইন্যাছোলা-মানিকপুর উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী ফৌজিয়া রহমান চৌধুরী বুশরা ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মানবিক বিভাগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের…
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য চট্টগ্রামে বিদ্যমান ভূমি সমস্যা সকলকে সাথে নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে ভূমি ব্যবস্থাপনা নিয়ে মাস্টার প্ল্যান রয়েছে, যেখানে ভূমির ব্যবহার, মালিকানা ও পরিকল্পনা সুনির্দিষ্টভাবে নির্ধারিত থাকে। আমাদের দেশেও ভূমি ব্যবস্থাপনায় ডিজিটালাইজেশন জরুরি, বিশেষ করে ভূমির জোনিং ম্যাপ প্রণয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের আওতায় পার্বত্য জেলা সমূহের ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, পার্বত্য অঞ্চলে ল্যান্ড…
গতকাল বৃহস্পতিবার ১১ (সেপ্টেম্বর-২০২৫) দুপুরের পরে রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলার মাইনি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষের মাঝে। আগুনের লেলিহান শিখায় বাজারের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়লে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠলে সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের লংগদু সেনা জোনের সেনা সদস্যরা এগিয়ে আসে সহায়তায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সমন্বিত প্রচেষ্টায় দীর্ঘ সময়ের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তাঁদের অক্লান্ত পরিশ্রম ও তৎপরতার কারণে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় মাইনি বাজার। স্থানীয়রা জানান, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সময়োপযোগী…
পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের এক অনন্য ভূখণ্ড। যেখানে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি নানা জটিল সমস্যা দীর্ঘদিন ধরে বিরাজমান। একদিকে পাহাড়ি দুর্গম ভৌগোলিক পরিবেশ, অন্যদিকে সন্ত্রাস ও অস্থিতিশীলতার চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় সেনাবাহিনী সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শুধু সার্বিক নিরাপত্তা নিশ্চিত করাই নয়, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নেও সেনাবাহিনী হয়ে উঠেছে পাহাড়ে বসবাসরত মানুষের আস্থার প্রতীক। সেনাবাহিনী নিয়মিত টহল, সন্ত্রাস দমন ও অবৈধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণের মাধ্যমে পাহাড়ের নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। এর ফলে পাহাড়ি ও বাঙালি উভয় জনগোষ্ঠীর মধ্যে আস্থার পরিবেশ তৈরি হয়েছে। নিরাপত্তার পাশাপাশি সেনারা দুর্গম এলাকায় চিকিৎসা সেবা, শিক্ষা সামগ্রী বিতরণ, গৃহহীনদের ঘর নির্মাণ, বিশুদ্ধ পানির ব্যবস্থা, গাছের চারা বিতরণসহ নানা উন্নয়নমূলক…
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের ঐতিহাসিক বিজয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম সমিতি, ঢাকা। সংগঠনটি বলছে, এই বিজয়ের মধ্য দিয়ে পাহাড়ের সন্তানরা জাতীয় পর্যায়ে নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছেন, যা আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের। বুধবার (১০ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সভাপতি এ এইচ এম ফারুক, সিনিয়র সহ-সভাপতি মিতায়ন চাকমা এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন ভূঁইয়া। বিবৃতিতে তারা বলেন, ডাকসুর মতো দেশের সর্বোচ্চ ছাত্র নেতৃত্বের মঞ্চে ভিপি পদে আমাদের সমিতির অন্যতম সদস্য আবু সাদিক কায়েমের বিজয় পাহাড়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে। এই বিজয়ের…
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, হেডম্যান-কার্বারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবীব উল্লাহ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হেডম্যান-কার্বারী, ইউপি মেম্বার সহ সরকারি কর্মকর্তা শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। কাচালং সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলাম এর সঞ্চালনায় স্বাগত…
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টির (তথাকথিত কেএনএ) এর প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত দীর্ঘ এক মাসব্যাপী বান্দরবানের রুমা উপজেলার দুর্গম রেং ত্লাং এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করে। অভিযানে সেনাবাহিনীর টহল দল সীমান্তবর্তী জনবসতিহীন এলাকায় বম পার্টি (তথাকথিত কেএনএ) এর ১টি প্রশিক্ষণ ঘাঁটি চিহ্নিত করে এবং ব্যাপক তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রশিক্ষণের জন্য ব্যবহৃত কাঠের রাইফেল, স্নাইপার অস্ত্রের সিলিং, মিলিটারি বেল্ট, কার্তুজ…
