Author: অনুসন্ধান নিউজ
খাগড়াছড়ির গুইমারায় সহিংসতার ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার। আহত ও নিহতদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে জানিয়ে ডিসি এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, এ সহিংসতায় যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পরিবারের পাশে থাকব। যারা চিকিৎসাধীন আমরা তাদের চিকিৎসার দায়িত্ব নেব। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য আজকে আমরা এখানে এসেছি। তিনি আরও বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তাদের যে ৮ দফা রয়েছে তার মধ্যে আমরা ৭টা অ্যাড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে বিষয়টির সমাধান…
১৯৯৭ সালের দোসরা ডিসেম্বর তৎকালীন বাংলাদেশের সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) এর সাথে খাগড়াছড়ি স্টেডিয়ামে স্বাক্ষরিত হওয়া পার্বত্য শান্তিচুক্তি দেশের ইতিহাসে সবসময়ই বিতর্কিত ছিলো। এ চুক্তিই পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নানা জাতিগোষ্ঠীর মানুষের মধ্যে বিভাজনের দেয়াল তৈরী করেছে। পার্বত্য চট্টগ্রামের বসবাসরত মানুষেরা মনে করেন, এ চুক্তি জনগণের মতামত উপেক্ষা করে কেবল একটি নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষার্থে সম্পাদিত হয়। ফলশ্রুতিতে পার্বত্য চট্টগ্রামে শান্তি ফিরিয়ে আনার পরিবর্তে তা নতুন বৈষম্য, অশান্তি ও বিভাজনের জন্ম দিয়েছে। বাংলাদেশের স্বাধীনতা ও সংবিধানের মূল ভিত্তি হলো, সব নাগরিকের সমান অধিকার, সমঅধিকার ও নিরাপত্তা। কিন্তু ১৯৯৭ সালের চুক্তি সংবিধানের বাইরে গিয়ে সেই নীতিকে দুর্বল করে দিয়েছে।…
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা সম্বলিত একটি বিস্তারিত প্রস্তাব প্রকাশ করেছেন। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এর মাধ্যমে ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানা গেছে। তবে প্রস্তাবের মূল পক্ষ, গাজা-ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তিনি শুনতে পাচ্ছেন যে হামাসও এই প্রস্তাবে সম্মত হবে। প্রস্তাব অনুযায়ী, যদি হামাস এই যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে ৭২ ঘণ্টার মধ্যে তাদের হাতে থাকা ইসরায়েলি জীবিত ও মৃত সব…
রাজধানীর আফতাব নগরে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম (আসল নাম আশরাফুল আলম) হামলার শিকার হয়েছেন। সোমবার, ২৯ সেপ্টেম্বর, রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলার বিষয়টি হিরো আলমের ফেসবুক পেজের মাধ্যমে রাত ১০টা ১৬ মিনিটে নিশ্চিত করা হয়। পেজে জানানো হয়, “আফতাব নগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। “সূত্র মতে, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে করে এসে তাকে মারধর করে এবং পরে ঘটনাস্থলে ফেলে রেখে যায়। আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হিরো আলমের স্ত্রী রিয়া মনি…
খাগড়াছড়ির সিঙ্গিনালায় স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় সৃষ্ট উত্তেজনা ও সহিংসতার জেরে গুলিতে নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) গুইমারা থানার ওসি মো. এনামুল হক চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুই মারমা (২১), হাফছড়ি ইউনিয়নের সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) ও রামসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। তারা সবাই খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাসিন্দা। খাগড়াছড়ি সিভিল সার্জন ছাবের আহম্মেদ বলেন, গতকাল রোববার থেকে আজ সোমবার সকাল পর্যন্ত আহত ১৪ জনকে সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে ১৩ জন চিকিৎসাধীন, একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের…
গত ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) মূল এবং অঙ্গসংগঠন সমূহ দীঘিনালা ও রাঙামাটিতে সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলশ্রুতিতে তিন জন নিহত সহ বেশ কিছু এলাকাবাসী আহত হয়। গত বছরের ১৯ সেপ্টেম্বর এর ঘটনার এক বছর পূর্তি হিসাবে এই বছর ইউপিডিএফ এবং এর সহযোগী সংগঠনসমূহ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল এর আয়োজন করে এবং অনুরূপ ঘটনার পুনরাবৃত্তি ঘটানোর চেষ্টা করে। গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাতে খাগড়াছড়ির সিঙ্গিনালা এলাকায় এক স্কুলছাত্রীর ধর্ষণের অভিযোগকে আমলে নিয়ে ইউপিডিএফ (মূল) এর দাবিকৃত সন্দেহভাজন…
খাগড়াছড়ি ও গুইমারায় চলমান সংঘর্ষে ব্যবহারের জন্য নেওয়ার সময় বাস থেকে লোহার তৈরি ১০০টি ধারালো অস্ত্র (দা’) উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার কুকিমারা এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। বাসের চালক জানান, খাগড়াছড়ি ও গুইমারা এলাকায় চলমান ঘটনায় ব্যবহারের জন্য ইউপিডিএফ (মূল দল) বান্দরবান থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে এসব অস্ত্র নিয়ে যাচ্ছিল। এসময় গাড়ির চালক, হেলপারসহ গাড়িটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা অস্ত্রগুলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়। গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক পাহাড়ি স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়। এতে ভুক্তভোগীর বাবা অজ্ঞাত…
খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিন পাহাড়ি নিহত হয়েছেন। এছাড়া সেনাবাহিনীর একজন মেজরসহ ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) তিন পুলিশ সদস্য এবং আরও অনেকে আহত হয়েছে। এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) ফয়সল হাসান এ তথ্য জানান। তিনি বলেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ মর্মে আশ্বস্ত করা হয়েছে যে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগগির তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। সবাইকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়…
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় ১৪৪ ধারা ভেঙে পাহাড়িদের হামলায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন পাহাড়িসহ কয়েকজন বাঙালি। এ ঘটনায় এক সাংবাদিকও আহত হন। রোববার সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার খাদ্য গুদাম এলাকায় রাস্তায় টায়ার জ্বালিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। এ সময় সেনাবাহিনীর সদস্যরা পাহাড়িদের সরে যেতে নির্দেশ দেন। এতে কয়েকজন নারী-পুরুষ তাদের ওপর চড়াও হয়। এক পর্যায়ে স্থানীয় রামেশু বাজার এলাকায় ভাড়াবাসায় পরিচালিত ভবনে শিক্ষা অফিস, সমাজসেবা, যুব উন্নয়নসহ বিভিন্ন সরকারি অফিস আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় বিক্ষোভকারীর। পরে পাহাড়িরা গুইমারা বাজারের দিকে যেতে চাইলে স্থানীয় বাঙালিদের প্রতিরোধের মুখে পড়ে। এরপর পাহাড়ি-বাঙালিদের…
খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের ঘটনার প্রতিবাদে আন্দোলন ও সহিংসতার পেছনে ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। অবৈধ অস্ত্র হাতে মাঠে নেমে ১৪৪ ধারা ভঙ্গকারীদের গ্রেফতারের নির্দেশও দেন তিনি। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণ ও পরবর্তী অবরোধকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। পার্বত্য উপদেষ্টা আরো বলেন, সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ হলো নির্বাচন বাস্তবায়ন করা। আন্দোলনের নামে সহিংসতা তৈরি করে একটি পক্ষ নতুন নতুন ইস্যু তৈরি করে নির্বাচনকে বাধাগ্রস্তের চেষ্টা করছে। উপদেষ্টা বলেন, পাহাড়ে শুধু সরকারি বাহিনীর কাছেই…
