Author: অনুসন্ধান নিউজ

খাগড়াছড়িতে ইজিবাইকের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  বুধবার রাতে এই ঘটনা ঘটে।  নিহতের নাম মো. মান্নান মিয়া(৫০)। নিহত মান্না জেলা সদরের মোহাম্মদপুর এলাকার আব্দুল মালেকের সন্তান। স্থানীয়রা জানায়, মো.মান্নান মিয়া কলেজ গেইট এলাকায় ইজিবাইকের ধাক্কায় গুরুতর আহত হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে তার মৃত্যু হয়। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,” গতকাল রাতে  ইজিবাইকের ধাক্কায় মান্নান মিয়ার মৃত্যু হয়েছে।  এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

বিস্তারিত

খাগড়াছড়িতে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের নিশ্চয়তা প্রদানের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি কর্মসূচি পালন করেছে। সকালে জেলা শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের যৌথ উদ্যোগে এ কর্মসুচি পালন করা হয়। এতে জেলা সদর ছাড়াও বিভিন্ন উপজেলার সংবাদকর্মীরা অংশ নেন। এ সময়ে নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে জেলায় সাংবাদিকরা সংবাদ সংগ্রহের সময় হামলা ও হেনস্থার শিকার হচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় অপ-প্রচার ও ট্রলের মাধ্যমে প্রচারিত সংবাদকে ভিন্নখাতে প্রবাহিত করছে কতিপয় উশৃংখল মানসিকতার কিছু দুষ্কৃতিকারী। অবিলম্বে প্রশাসনের কাছে পেশাদার সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতসহ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। একইসাথে জেলায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোরও দাবি…

বিস্তারিত

খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।  আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার সংলগ্ন এলাকায় ঝোপের মধ্য থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানার একটি দল ঝোপের মধ্যে পড়া থাকা অবস্থায় একটি বিস্ফোরক সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে এটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকটি হ্যান্ড টিয়ার গ্রেনেড। তবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেছেন তিনি। কোনো সংস্থা বা কারা এটি বহন করেছে তা জানতে তদন্ত চলছে বলেও তিনি জনান।

বিস্তারিত

গাজীপুরের শ্রীপুরে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জুবায়ের আল মামুনের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঁচজনকে আটক করেছে। তবে প্রধান অভিযুক্ত জুবায়ের আল মামুন এখনো পলাতক। শুক্রবার রাতে ডিবি পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাজীপুর, শ্রীপুর এবং ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন: ইমরান হোসেন (২২), আশিকুল ইসলাম (১৯), মেহেদী হাসান ইমন (২৩), শাহারিয়ার রহমান সাদাফ (২২) এবং মোজাম্মেল হাসান রোমান (২২) ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসমত উল্লাহ জানান, আটক শাহারিয়ার রহমান সাদাফের তথ্যের ভিত্তিতে তার ফুফাতো ভাই জুবায়ের আল মামুনের (আব্দুল খালেকের ছেলে, কাওরাইদ বাজার এলাকা) বাড়িতে অভিযান চালানো হয়। মামুনের ঘরের…

বিস্তারিত

সুদের টাকা শোধ করতে না পারায় কুমিল্লার চান্দিনায় আলী আকবর (৭০) নামে এক বৃদ্ধকে একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে আড়াই ঘণ্টা ধরে নির্মম নির্যাতনের অভিযোগ উঠেছে। সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই অমানবিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের রসুলপুর গ্রামের বোরহান নামের এক ব্যক্তির বিরুদ্ধে এই বর্বর নির্যাতনের অভিযোগ। রসুলপুর গ্রামেরই বাসিন্দা আলী আকবর তার ছেলেকে বিদেশে পাঠানোর জন্য প্রায় দুই বছর আগে বোরহানের কাছ থেকে ৭০ হাজার টাকা ঋণ নেন। বোরহান এই টাকার বিপরীতে সুদসহ ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করে আসছিলেন। ভুক্তভোগীর ছেলে ইব্রাহীম…

বিস্তারিত

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার জালিয়াপাড়া হাজী ইসমাইল মার্কেটে গতরাতে ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মার্কেটে। এতে প্রায় ১৯টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন প্রথমে একটি দোকান থেকে ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানগুলোতে। অল্প সময়ের মধ্যেই আগুন এতটাই ভয়াবহ রূপ নেয় যে, ব্যবসায়ীরা নিজেদের দোকান থেকে কোনো মালামালই বের করতে পারেননি। স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালালেও ব্যর্থ হন। খবর পেয়ে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের একটি দল, সেনাবাহিনী,  বিজিবি ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।…

বিস্তারিত

জমির উদ্দিন:  ভারতের প্রতিটি পাহাড়ে সেনার দাপট চলছে। কাশ্মীর, লাদাখ, নাগাল্যান্ড, আসাম কিংবা মণিপুর-যেখানেই যান, সেনা ক্যাম্প, বাঙ্কার আর পাহাড়ের প্রতিটি গিরিপথে চেকপোস্ট চোখে পড়বে। শুধু কাশ্মীরেই সাত লাখ সেনা অবস্থান করছে। কেবল ভারত নয়, চীন, পাকিস্তান, নেপালেও রয়েছে সেনার উপস্থিতি। অথচ বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সেনা উপস্থিতি নিয়েই বারবার তোলা হচ্ছে প্রশ্ন। এখানে কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠীর ছত্রছায়ায় কিছু পাহাড়ি নেতা প্রতিনিয়ত ‘সেনা হটাও’ স্লোগান দিচ্ছেন। এতে যোগ দিচ্ছে দেশের তথাকথিত বামপন্থি ও সুশীল সমাজের কিছু অংশও। খোঁজ নিয়ে জানা গেছে, ভারত নিজের পাহাড়ে সেনা নামিয়ে বিচ্ছিন্নতাবাদ দমনের নামে রক্ত ঝরাতে দ্বিধা করে না। কাশ্মীরে প্রতিদিন গড়ে সাত-আটজন নিহত হচ্ছে সেনা…

বিস্তারিত

বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা ও সাংস্কৃতিক বৈচিত্র্যের অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল হলো পার্বত্য চট্টগ্রাম। খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান নিয়ে গঠিত এই পার্বত্য অঞ্চল কেবল প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং ভূ-রাজনৈতিক অবস্থানের কারণেও দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। এখানে বসবাসরত উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগোষ্ঠী আজ থেকে কয়েকশো বছর পূর্বে এ অঞ্চলে আসে। তারা কেউ ভারত থেকে, কেউ মিজোরাম, কেউ মায়ানমার, কেউ ত্রিপুরা, কেউবা তিব্বত ও মঙ্গোলিয়া থেকে অভিবাসী হয়ে এসে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী আশ্রয় নেয়। ইতিহাসবিদগণও একমত যে, রোহিঙ্গাদের মতোই এই জনগোষ্ঠী মূলত বাইরের অঞ্চল থেকে অভিবাসী হয়ে এসে এখানে বসতি স্থাপন করে। ফলে তাদের ভাষা, সংস্কৃতি, পোশাক, আচার-আচরণ ও ধর্মীয় ঐতিহ্যের সাথে…

বিস্তারিত

প্রাণ চাঞ্চল্যতায় ফিরছে খাগড়াছড়ি। বাড়ছে সাধারণ মানুষের চলাচল। হাট বাজার ও দোকান পাট খুলেছে। যানবাহন ছেড়ে যাচ্ছে রুটে। আজ সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগমসহ সড়কে ব্যস্ততা বাড়ে। গত কয়েকদিনের থমথমে পরিস্থিতিতে মানুষের মাঝে থাকা উদ্বেগের ছাপ কাটছে। তবে এখন পর্যন্ত জেলা সদর, পৌর এলাকা এবং গুইমারা উপজেলায়১৪৪ ধারা জারি আছে। পরিস্থিতির পুরোপুরি উন্নতি ঘটলে তোলা হবে ১৪৪ ধারা। মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফেরাতে কাজ করছে প্রশাসন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ কয়েকস্তরের নিরাপত্তা জোরদার আছে এখনো। চেক পোস্টে চলছে তল্লাশি কার্যক্রম। এদিকে, সহিংসতা, হামলা, ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানো, অস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে পাহাড়ে হামলা চালানো এবং চাঁদাবাজি ও অপহরণের মতো কার্যক্রমে জড়িয়ে পড়েছে সংগঠনটির সদস্যরা। নিরাপত্তা বাহিনীর মতে, পতিত স্বৈরশাসক শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত আবার পাহাড়ে অস্থিতিশীলতা সৃষ্টির মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে চাইছে। এ পরিস্থিতিতে পাহাড়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, পার্বত্যাঞ্চলে অন্তত আড়াইশ নতুন সেনা ক্যাম্প স্থাপন করা ছাড়া কোনো বিকল্প নেই। তাদের যুক্তি, নতুন ক্যাম্প হলে প্রতিটি রুটে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানানো যাবে, অস্ত্রপ্রবাহ বন্ধ হবে…

বিস্তারিত