Author: অনুসন্ধান নিউজ

পার্বত্য অঞ্চলে শক্তি বাড়াচ্ছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। সম্প্রতি সংগঠনটি খাগড়াছড়ির লক্ষ্মীছড়ির বর্মাছড়ি এলাকায় নতুন ঘাঁটি গড়ে তুলেছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতা কম থাকায় সন্ত্রাসীদের উপস্থিতিও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন সাধারণ পাহাড়ি ও বাঙালিরা। বর্মাছড়ি এলাকাটি খাগড়াছড়ি সদর থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত; চারদিকে ঘেরা ঘন বন ও পাহাড়। ইউনিয়নটি জুড়ে ৯ সহস্রাধিক চাকমা, মারমা, সাঁওতাল ও ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস। এখানেই ইউপিডিএফ দীর্ঘদিন ধরে তাদের সশস্ত্র তৎপরতা চালাচ্ছে। এলাকাটি রাঙামাটির নানিয়ারচর ও কাউখালী এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সঙ্গে সংযুক্ত হওয়ায় সীমান্তপথে অস্ত্র চোরাচালান ও সন্ত্রাসীদের আসা-যাওয়া বেড়েছে।…

বিস্তারিত

খাগড়াছড়ির আলুটিলা পর্যটন এলাকায় ঘুরতে যাওয়া এক স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় লিটন ত্রিপুরা (২৪) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার এই দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল রাতেই ভুক্তভোগী বাদী হয়ে মাটিরাঙা থানায় ধর্ষণ মামলা করেন। ‎মামলার এজাহার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে স্কুলশিক্ষিকা তার বন্ধুকে নিয়ে খাগড়াছড়ি জেলা শহরে থেকে ৬ কিলোমিটার দূরে আলুটিলা বেড়াতে যায়। এ সময় লিটন ত্রিপুরা তাদেরকে অনুসরণ করেন। আলুটিলায় তারেং এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেল চালক লিটন তাদের অস্ত্রের ভয় দেখিয়ে ওই শিক্ষিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষণের পর ১০ হাজার টাকা দাবি করেন।…

বিস্তারিত

খাগড়াছড়িতে বিজিবির সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি কঠোর নজরদারি ও টহল জোরদার করা হয়েছে। সীমান্তে চালানো হচ্ছে নিয়মিত অভিযান। গত নয় মাসে অভিযানে মাদক, বিভিন্ন চোরাচালানের মালামাল ও অস্ত্র, গুলি উদ্ধারসহ ২৭ জন’কে আটক করেছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এ তথ্য জানিয়েছে। এদিকে আজ বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ির মাটিরাঙার যামিনী পাড়া ২৩ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করে। ব্রিফিংয়ে যামিনি পাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খালেদ ইবনে হোসেন উপস্থিত ছিলেন  তিনি বলেন, বাংলাদেশ ভারতের সাথে চট্টগ্রাম দক্ষিণ-পূর্ব রিজিয়ন এলাকার ৫৪০ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা, চোরাচালান দমন ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছে। রিজিয়নের অধীনে থাকা ১৩টি…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্যামা পূজা দেখতে গিয়ে এক উপজাতি কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে। সোমবার (২০ অক্টোবর) রাত আনুমানিক ১১টার দিকে মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রামগড় সীমান্ত সড়কের ধলীয়া ব্রিজ সংলগ্ন একটি বাগানে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় দুই ধর্ষণকারীকে আটক করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ। আটকরা হলেন, রনি বিকাশ ত্রিপুরা (৩২) ও ডেটল বাবু ত্রিপুরা (১৭)। এ ঘটনায় আরও দুইজন পলাতক রয়েছে। আটক রনি বিকাশ ত্রিপুরা বেলছড়ি ইউনিয়নের চোংরাকাপা গ্রামের অরুন বিকাশ রোয়াজার ছেলে এবং ডেটল বাবু ত্রিপুরা গোমতী ইউনিয়নের বান্দরছড়া গ্রামের অনিরঞ্জন ত্রিপুরার ছেলে। এজাহার সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর থেকে মাটিরাঙ্গার বেলছড়ি ইউনিয়নের ছনখোলা পাড়ায় খালাতো বোনের…

বিস্তারিত

আলোচিত সেই বাংলাদেশি পর্ন-তারকা যুগলকে অবশেষে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে পর্ন কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেফতার পর্ন তারকা যুগল। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার দুইজন, চট্টগ্রামের আনোয়ারার বরুম ছড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের ১২তম সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আজ ১৯ অক্টোবর জারি করা এক স্মারকে এই তথ্য জানানো হয়। স্মারক নম্বর ০৫.৪২.২০০০.০০০.০৩১.০৪.০০০৩.১৬.২৬৮–এ উল্লেখ করা হয়েছে, “অনিবার্য কারণবশত সভা স্থগিত করা হলো। সভার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।” সভাটি আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল টাস্কফোর্সের চেয়ারম্যান জনাব সুদত্ত চাকমার, যিনি সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। টাস্কফোর্সে বাঙালি প্রতিনিধিত্ব না থাকা এবং উপজাতীয়দের প্রতি প্রশাসনিক পক্ষপাতিত্বের…

বিস্তারিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি : ভবিষ্যৎ বাংলাদেশের পথে এক ক্রীড়া আন্দোলন “খেলাধুলায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পাহাড়ের সবুজ ভূমিতে শুরু হয়েছে এক নতুন উদ্দীপনা। তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে খাগড়াছড়িতে শুরু হলো মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম। জেলা ক্রীড়া পরিষদের বার্ষিক কর্মসূচির আওতায় শনিবার (১৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। রঙিন ব্যানার, উল্লাসে ফেটে পড়া শিশু-কিশোরদের উপস্থিতি এবং অতিথিদের প্রাণবন্ত বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানটি যেন তারুণ্যের এক মিলনমেলায় পরিণত হয়। জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. মাহাবুব…

বিস্তারিত

বাঙালি প্রতিনিধি ছাড়া “ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স”–এর সভা আহ্বানের তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ। সংগঠনটি সভা স্থগিতের দাবি জানিয়ে বলেছে, বর্তমান টাস্কফোর্স বৈষম্যমূলক, ফ্যাসিস্ট সরকারের নিয়োগের ফলে এর সিদ্ধান্ত গ্রহণের নৈতিক ও প্রশাসনিক ভিত্তি প্রশ্নবিদ্ধ। শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রচার সম্পাদক গাজী ইমরান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী ২২ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউসে টাস্কফোর্সের ১২তম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন সিনিয়র সচিব মর্যাদার চেয়ারম্যান সুদত্ত চাকমা। ছাত্র সংসদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা পদে বহাল থাকলেও…

বিস্তারিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন কর”— এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো খাগড়াছড়ির গুইমারায়ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “রাইট টু ফুড” ক্যাম্পেইন ও খানি ফুড সিকিউরিটি নেটওয়ার্ক বাংলাদেশের…

বিস্তারিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা জেলা প্রশাসনের  নিকট স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের মাধ্যমে প্রধান উপতেষ্টা বরাবর স্মারক লিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে আগামী ১৯ অক্টোবর রাঙামাটিতে নির্ধারিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, খাগড়াছড়ি কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, পৌর কমিটির সদস্য সিরাজুম মনির…

বিস্তারিত