Author: অনুসন্ধান নিউজ

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির খাগড়াছড়ি জেলা শাখা। আজ শুক্রবার দিনটি উপলক্ষে সকালে ভোর ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। বিকেল ৩টায় চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৪টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. মালেক…

বিস্তারিত

চাঁপাইনবয়াবগঞ্জ সোনামসজিদ সীমান্তের লংমার্চ থেকে ফেনী নদীর উত্তোলনের প্রতিবাদ জানানো হয়। ‎ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ  আয়োজিত কর্মসূচি টি আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়েছে। বিকেলে লংমার্চের বহরটি সিরাজগঞ্জে পৌঁছালে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের কে স্বাগত জানান। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এডভোকেট দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়, পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুহাম্মদ দেলোয়ার হোসাইন মজুমদার সরকারি আইন কর্মকর্তা, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, ভারতীয় আগ্রাসনবিরোধী ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায…

বিস্তারিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গড়ে তোলা হবে আধুনিক মানের ক্রিকেট টার্ফ, এমন আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তিনি বলেছেন, “খাগড়াছড়ির ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির আলাদা দৃষ্টি থাকবে। মেয়েদের ক্রিকেটের উন্নয়নে কোনো কার্পণ্য করা হবে না।” বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনে এসে আসিফ আকবর স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার ক্রিকেট অবকাঠামো, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার খোঁজ-খবর নেন। এ সময় তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিসিবি বিশেষভাবে কাজ করবে। এখানে সম্ভাবনাময় ক্রিকেটারদের অনুপ্রেরণা ও সুযোগ দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।” বিসিবি পরিচালক আরও জানান, খাগড়াছড়ির ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তিনি নিজে বিশেষ…

বিস্তারিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ক্যাম্পের আওতাধীন সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)। মেডিকেল ক্যাম্পে ১৮০ জন পাহাড়ি ও ৯০ জন বাঙালি রোগীসহ মোট ২৭০ জন অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। স্থানীয় জনগণ জানান, দুর্গম এলাকায় এমন চিকিৎসা কার্যক্রম তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।…

বিস্তারিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে গুইমারা উপজেলার রামসুবাজার এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১১টায় গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় ৯৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ হাজার টাকা করে, নিহত পরিবারের প্রতিটি পরিবারকে ২ লাখ টাকা এবং আহত ১৩ জনের পরিবারকে ১৫ হাজার টাকা করে মোট ২৭ লাখ ৩৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখাইরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা এবং খাগড়াছড়ি পুলিশ…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের (খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান) সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এ তালিকা প্রকাশ করেন। ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন— খাগড়াছড়ি- আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, রাঙামাটি- দীপেন দেওয়ান ও বান্দরবান- সাচিং প্রু। দলটির সূত্র জানায়, এবারের মনোনয়নে প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক অবস্থান ও মাঠ পর্যায়ের কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে নির্বাচনে অংশ নিচ্ছে। তবে পরিস্থিতি অনুযায়ী ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন আসতে পারে বলেও তিনি উল্লেখ…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালায় মিনি ট্রাক উল্টে খোকন চন্দ্র দাশ (৬২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। রবিবার  (২ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়াদম এলাকা পার হয়ে  ভিতরে কাঁচা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত খোকন চন্দ্র দাশ দীঘিনালা পশ্চিম থানা পাড়ার বাসিন্দা। তিনি বিকালে নিজের বাগানের কাঠ কাটতে মিনি ট্রাকযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে কাঁচা মাটির উঁচু রাস্তা উঠতে গিয়ে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই খোকন চন্দ্র দাশ মারা যান এবং তাঁর সঙ্গে থাকা আরও একজন গুরুতর আহত হন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার…

বিস্তারিত

টানা ১০ বছরেরও অধিক সময় চাকুরী শেষে খাগড়াছড়ির পানছড়িতে এক ইমামকে রাজকীয় বিদায় দিয়েছেন এলাকাবাসী ও যুবসমাজ। শনিবার দুপুরে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এসময় পানছড়ি উপজেলার মোল্লাপাড়া মসজিদ থেকে স্বেচ্ছায় অবসরে যাওয়া ইমাম মাওলানা তাওহিদুল ইসলামকে ফুলের মালা পরিয়ে, সম্মাননা ক্রেস্ট প্রদান করা স্থানীয়রা। পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরিয়ে, ফুলসজ্জিত গাড়িতে হুজুরের নিজ বাড়ি চট্রগ্রাম পৌঁছে দেওয়া হয়। বিদায় সংবর্ধনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোঃ আবছার, অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি-মোঃ মহি উদ্দিন মহিন, সাধারণ সম্পাদক মোঃ রনি, সঞ্চালনায় আব্দুল কাদের সহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। স্থানিয়রা বলেন, ইমাম সাহেব শুধু…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে দুজন’কে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। র‌বিবার (২ নভেম্বর) দুপুরে মাইনী নদী থেকে বালু উত্তোলনের সময় উপজেলার কবাখালী ইউনিয়নের পাবলাখালী কলাবাগান এলাকায় অভিযান প‌রিচালানা ক‌রে আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমা না‌মে দুই ব‌্যক্তি‌কে এক লাখ টাকা জরিমানা করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান। তি‌নি জানান, দে‌শের প্রচ‌লিত আইন‌কে তোয়াক্কা না ক‌রে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (২) ধারা মোতা‌বেক আলা উদ্দিন ও শান্তি জীবন চাকমা না‌মে দুই ব‌্যক্তি‌কে কে এক লাখ টাকা জরিমানা ও তাৎক্ষণিকভাবে…

বিস্তারিত

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ স্থিতিশীলতা নিয়ে ভারতের আগ্রহ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই তাদের গোয়েন্দা সংস্থা “রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং” বা “র” বাংলাদেশের ভেতরে নানা উপায়ে প্রভাব বিস্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। কখনও নরম কূটনীতি, কখনও অর্থনৈতিক প্রভাব, আবার কখনও গোপন গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমে “র” কাজ করছে, এমন একটি বাস্তবতা তৈরিতে যেখানে বাংলাদেশের জনগণ ও দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে দূরত্ব বাড়ানো যায়। কারণ, এই দূরত্বই “র” এর মাধ্যমে ভারত তাদের লক্ষ্য অর্জনের জন্য সবচেয়ে কার্যকর অস্ত্র। বাংলাদেশের জন্মলগ্ন থেকে সেনাবাহিনী শুধু একটি প্রতিরক্ষা বাহিনী নয়, বরং জনগণের আস্থা ও ভালোবাসার প্রতীক। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার কাজ, দুর্গম এলাকায় স্বাস্থ্যসেবা, শিক্ষায় সহায়তা কিংবা…

বিস্তারিত