Author: অনুসন্ধান নিউজ
তিন পার্বত্য জেলা- খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান শুধু ভৌগোলিক সীমারেখায় পৃথক নয়, সংস্কৃতি, জাতিসত্তা, ঐতিহ্য, জীবনযাপন ও সামাজিক বাস্তবতায়ও সমৃদ্ধ ও বৈচিত্র্যময়। পাহাড়ের মানুষের জীবনমান উন্নয়ন, অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়ন কাঠামোকে সুসংহত করার জন্য প্রতিষ্ঠিত হয় তিন পার্বত্য জেলা পরিষদ। পর্যায়ক্রমে ৬ মার্চ ১৯৮৯ সালে রাঙামাটি জেলা পরিষদ, ২৫ জুন ১৯৮৯ সালে বান্দরবান জেলা পরিষদ এবং ৬ মার্চ ১৯৮৯ সালে খাগড়াছড়ি জেলা পরিষদ গঠিত হয়। এই পরিষদ হওয়ার কথা ছিল জনগণের প্রত্যাশার প্রতিফলন, উন্নয়ন কার্যক্রম সমন্বয়ের কেন্দ্রবিন্দু এবং পার্বত্য অঞ্চলে বসবাসরত মানুষের জীবন-সংকট সমাধানের একটি কার্যকর প্রশাসনিক মডেল। কিন্তু দুঃখজনকভাবে দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠান তার মূল উদ্দেশ্য থেকে অনেকটাই বিচ্যুত…
পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল সমন্বিত টেকসই চাষাবাদ বিষয়ে দিনব্যাপী এক কর্মশালা আজ মঙ্গলবার খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে। ইর্ন্টান্যাশনাল সেন্টার ফর ইন্টিগ্রেটেড মাউনটেন্ট ডেপলাভমেন্ট ( ICIMOD) এর অর্থায়নে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা তৃণমুল এ কর্মশারার আয়োজন করে। সংস্থার আশীষ হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সস্প্রসারণ বিভাগের উপ- পরিচালক নাসির উদ্দিন চৌধুরী, পাহাড়ী কৃষি গবেষনা কেন্দ্রের মুখ্য নির্বাহী কর্মকর্তা ড. মোঃ আব্দুস সাত্তার, দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাহাদাত হোসেন বক্তব্য রাখেন। এছাড়া প্রকল্প এলাকার হেডম্যান, কারবারী ও প্রকল্পের সুবিধা ভোগীরা অংশ গ্রহন করেন। কর্মশালায় পার্বত্য চট্টগ্রামের জলবায়ু সহনশীল, টেকসই ও জেন্ডার…
“শিক্ষাই জাতির মেরুদণ্ড” এই নীতিকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী দেশের দুর্গম জনপদে শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার গহীন পাহাড়ি অঞ্চল ভূয়াছড়িতে সৃষ্টি হয়েছে এক অনন্য মানবিক দৃষ্টান্ত। বহু বছর ধরে অবহেলিত ও অনুন্নত এই এলাকার মানুষের মুখে এখন হাসির ঝলক- কারণ তাদের জীবনে নানা ক্ষেত্রে আলোর ছোঁয়া এনেছে বাংলাদেশ সেনাবাহিনী। ভূয়াছড়ি এমন একটি এলাকা, যেখানে যোগাযোগব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও শিক্ষার সুযোগ ছিল প্রায় অনুপস্থিত। পাহাড়ের দুর্গম পথ পেরিয়ে শিশুদের স্কুলে যাওয়া ছিল কঠিন সংগ্রাম। কিন্তু সদর দপ্তর ২৪ পদাতিক ডিভিশনের ২০৩ ব্রিগেড এর খাগড়াছড়ি সেনা রিজিয়নের আওতাধীন বাঘাইহাট…
দীর্ঘ ১৮ বছর পর ধানের শীষের প্রার্থী হয়ে খাগড়াছড়ির মানিকছড়িতে প্রথম নির্বাচনী পথসভায় দাঁড়ালেন ওয়াদুদ ভূইয়া। আজ বিকেলে চট্টগ্রাম থেকে ফেরার পথে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়িটানায় নেতাকর্মীদের আয়োজনে এ পথ সভায় অংশ নেন ওয়াদুদ ভূইয়া। পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন, দীর্ঘ দিন পর নেতাকর্মী ও সাধারণ মানুষের সামনে নির্বাচনী পথসভায় নিজেকে দাঁড় করাতে পেরে গর্ববোধ করেন। এ সময় তিনি বলেন, নেতাকর্মীদের স্বতস্ফুর্ত উপস্থিতি দেখে তার কান্না চলে আসছে। পতিত আওয়ামীলীগের নির্যাতন-নিপীড়ন, হামলা মামলা মোকাবেলা করে দলের প্রার্থী হয়ে আসা পর্যন্ত ত্যাগের চিত্র তুলে ধরেন ওয়াদুদ ভূইয়া। এখান থেকে ফেরার পথে মানিকছড়ি উপজেলার কয়েকটি স্থানে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির…
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক অন্ত্রধারী চাঁদাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন আওতাধীন পানছড়ি সাবজোনের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সূত্রে জানা গেছে, পানছড়ি সাবজোনের মেজর রিফাত হোসাইন’র নেতৃত্বে পরিচালিত টহল দল মরাটিলা এলাকার মূল সড়কের পাশে একটি দোকান থেকে চাঁদা উত্তোলনের সময় মিলন ত্রিপুরা (২৩) নামে ইউপিডিএফের এক সক্রিয় চাঁদাবাজকে আটক করে। আটককৃত মিলন ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ময়দাছড়া গ্রামের হরি পূর্ণ এিপুরার ছেলে। অভিযান…
খাগড়াছড়ি প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে জেলা পর্যায়ে ১১ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন ও চ্যাম্পিয়ন ট্রফির উন্মোচন করেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নজরুল ইসলাম ও শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য…
বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙ্গামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০টি হতদরিদ্র ও গরীব পরিবারকে ছাগল, হাঁস, মুরগী ও খোয়ার ইত্যাদি বিতরণ করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল কাপ্তাই জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল নাজমুল কাদির শুভ (পিএসসির) তত্বাবধানে এই স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ করা হয়। কর্তৃপক্ষ জানায় “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী টিওবি, পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার ২১টি উপজাতি ও ৯টি বাঙালি পরিবারসহ ৩০টি পরিবারকে ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়ারসহ হাঁস ও মুরগী প্রদান করা হয়। এসময় এসব স্বাবলম্বী ও আত্মকর্মসংস্থানের উপকরণ পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ…
খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় সেন রঞ্জন ত্রিপুরা (২৮) নামে এক তরুণ শিক্ষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুরোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সেনা রঞ্জনকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সেন রঞ্জন ত্রিপুরা লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মাত্র চার মাস আগে শিক্ষকতা পেশায়…
খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার সন্ধা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকে পালিয়ে যান দুই হাজতি। একজন হলেন— শফিকুল ইসলাম (২৪)। শফিকুল খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। অপরজন রাজিব হোসেন (২০)। তিনি রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়া ছেলে। এর মধ্যে রাজিব হোসেন এরশাদকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। খাগড়াছড়ি জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে…
চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে ৮ নভেম্বর আজ শনিবার “ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ” এর লংমার্চ থেকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়ার হুশিয়ারী দিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায। এসময় তিনি বলেন, সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিরস্ত্র শান্তিপ্রিয় বাংলাদেশি কৃষকদের একের পর এক হত্যা করছে ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফ সদস্যদের হাতে প্রায় ৬০৭ জন বাংলাদেশি নিহত ও ৭৬১ জন আহত হয়েছে। ৫ আগষ্টের পর ৩৯জন বাংলাদেশি নাগরিক কে হত্যা করতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। চলতি বছরের ৭ মে থেকে আন্তর্জাতিক…
