Author: অনুসন্ধান নিউজ

খাগড়াছড়ির মাটিরাঙ্গার মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩১ অক্টোবর) বিকেলের দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের যৌথখামার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে খাগড়াছড়িমুখী একটি মিনি ট্রাক (নং: ঢাকা মেট্রো-ন ১৫-৩৪৫৪) যৌথখামার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামমুখী একটি পর্যটকবাহী মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তাসিব (১৭) মারা যান। তিনি চট্টগ্রামের ফটিকছড়ির সামসুল হকের ছেলে। একই মোটরসাইকেলে থাকা তারেক (১৮) গুরুতর আহত হন। তিনি ফটিকছড়ির নুরুল ইসলামের ছেলে। স্থানীয়রা আহত তারেককে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারাতে পূর্ণাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার সকালে গুইমারা বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন  অনুষ্ঠিত হয়। ২০১৫ সালে গুইমারা উপজেলাটি গঠিত হলেও এখানে কোনো স্বাস্থ্য কমপ্লেক্স না থাকায় রোগীদের চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যেতে হয়, এতে করে অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে। একইভাবে ফায়ার সার্ভিস না থাকায় আগুন লাগলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো সম্ভব হয় না। তাই এই দুটি প্রতিষ্ঠান গুইমারার মানুষের জীবন, স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতীক উল্লেখ করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের দাবি করেছে স্থানীয়রা। মানববন্ধনে বক্তব্য রাখেন, ধর্মীয় প্রতিনিধি স্বপন চক্রবর্তী, মাওলানা ওসমান গনি,…

বিস্তারিত

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারায় পাহাড়ি সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ কতৃক ৩ জন নিরীহ নাগরিককে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে আজ ৩০ অক্টোবর (২০২৫) মঙ্গলবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এর রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের নেতা-কর্মীরা। এ সময় বক্তব্য রাখেন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোস্তফা আল ইহযায, সদস্য সেলিম রেজা বাচ্চু, চাকরি সংস্কার আন্দোলনের আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল আহমদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ মিজান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাসেল মাহমুদ, চট্টগ্রাম সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজু, ন‍্যাশনাল লেবার পার্টির মুখপাত্র শরীফুল ইসলাম সহ…

বিস্তারিত

লংগদু উপজেলার যুবক দীঘিনালার কবাখালীর একটি ডেকোরেশনের দোকানের আড়ায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার কবাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, ঝুলন্ত মরদেহ দেখে পুলিশ’কে জানালে পুলিশ  ডেকোরেশনের দোকানের আড়ায় ঝুলন্ত মরদেহ’টি উদ্ধার করে। নিহত যুবক রাঙামাটির লংগদু উপজেলার সোনাই এলাকার সাবেক মেম্বার ও পশ্চিম সোনাই মাদ্রাসার সভাপতি তাহের ছোট ছেলে আবু সিদ্দিক (৩৪)। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া জানান, ঝুলন্ত মরদেহের পকেটে একটি চিরকুট পাওয়া গিয়েছে তদন্তে স্বার্থে চিরকুট নিয়ে তদন্ত চলছে। ময়নাতদন্তের পর পরিবার কাছে নিহতের লাশ হস্তান্তর করা হবে।

বিস্তারিত

অন্তর মাহমুদ, মাটিরাঙ্গা প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এর উদ্যাগে উপজেলা পরিষদের রিছাং সম্মেলন কক্ষে এ বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ শহীদুল ইসলাম সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, নিজের পরিবার ও দেশের কাজে লাগাতে হলে কঠোর পড়ালেখার কোন বিকল্প নাই । মাটিরাঙ্গার সামাজিক সংগঠন ইসলাম প্রচার সংস্থার সাধারন সম্পাদক রহিম উল্ল্যাহ’র সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্যে খাগড়াছড়ি…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলা লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি এলাকায় আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে পাহাড়ের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। সেনাবাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে সংগঠনটি স্থানীয় জনগণকে বিভ্রান্ত করে নাশকতার পরিকল্পনা হাতে নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। আগামীকাল মঙ্গলবার সেখানে সংঘাত সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড বাস্তবায়নের উদ্দেশ্যে তারা বিপুল লোকসমাগমের আয়োজন করছে। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। গত ২৮ সেপ্টেম্বর-২০২৫ খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের গুলিতে তিনজন পাহাড়ি যুবক নিহত হন। এ ঘটনার পর সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে দীর্ঘমেয়াদি অভিযান চালানোর সিদ্ধান্ত নেয়, বিশেষত যেখানে সেনা…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় সাপ্তাহিক বাজার বয়কট অমান্য করে নিজেদের উৎপাদিত কৃষিপণ্য নিয়ে বাজারে আসার পথে চারজন জুমচাষীকে অপহরণ করেছে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ সন্ত্রাসীরা। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার যৌথখামার এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে, নিরাপত্তা বাহিনীর তৎপরতার কারনে কয়েক ঘণ্টা পর তাদের দেওয়ানপাড়া এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর থেকে ইউপিডিএফ গুইমারা বাজারে জোরপূর্বক বয়কট আরোপ করে রেখেছে। সাধারণ কৃষক, শ্রমজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা এ বয়কট অমান্য করলে তারা হামলা, ভয়ভীতি বা অপহরণের শিকার হচ্ছে। আজ মঙ্গলবার সকালে চার জুমচাষী নিজস্ব জুমের উৎপাদিত কলা, জাম্বুরা…

বিস্তারিত

একটি নিরাপত্তা ক্যাম্প স্থাপনকে কেন্দ্র করে মিথ্যা তথ্য ছড়িয়ে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরা খাগড়াছড়ির বর্মাছড়িতে নাশকতার পরিকল্পনা করছে বলে জানিয়েছে সেনাবাহিনী। সোমবার আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার একটি ধর্মীয় অনুষ্ঠান নামে তারা সেখানে মানুষ জড়ো করে সংঘাতময় পরিস্থিতি সৃষ্টির আয়োজন করছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সার্বিক পরিস্থিতি বিবেচনায় একটি অবশ্যম্ভাবী সাম্প্রদায়িক দাঙ্গা এড়াতে সেনাবাহিনী বর্মাছড়িতে স্থাপিত অস্থায়ী পেট্রোল বেস অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে। তবে পার্বত্য অঞ্চলে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিন্তে সেনা অভিযান অব্যাহত থাকবে। এতে বলা হয়, গত ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে খাগড়াছড়ির রামসু বাজার এলাকায় ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের স্বয়ংক্রিয় অস্ত্রের গুলিতে তিন জন পাহাড়ি যুবক নিহত…

বিস্তারিত

স্বজাতি কর্তৃক গণধর্ষণের বিচারের দাবি ও স্থানীয় কারবারীদের প্রথাগত বিচারের নামে ধামাচাপা দেওয়ার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। শনিবার (২৭ অক্টোবর) সকাল ১১ ঘটিকায় বান্দরবান জেলা শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিসিসিপি বান্দরবান জেলা সেক্রেটারি- জনাব হাবিব আল মাহমুদ বলেন “রাঙামাটির কাপ্তাইয়ে এক প্রতিবন্ধী মারমা নারী, খাগড়াছড়ির মাটিরাঙায় এক ত্রিপুরা কিশোরী, এবং খাগড়াছড়ির পানছড়িতে এক চাকমা নারী শিক্ষিকাকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনার ন্যায়বিচারের দাবি জানান। স্থানীয় কার্বারিরা এসব ঘটনায় টাকার বিনিময়ে প্রথাগত বিচারের নামে অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে।” মানববন্ধনে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতি-গোষ্ঠীর মধ্যে শান্তি, সম্প্রীতি ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে ‘সিএইচটি সম্প্রীতি জোট’ নামে নতুন সংগঠনের আত্মপ্রকাশ করেছে। সোমবার (২৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আত্মপ্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির কেন্দ্রীয় কমিটিও ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন, সিএইচটি রিসার্চ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মেহেদী হাসান এবং স্টুডেন্টস ফর সভারেন্টি’র আহ্বায়ক জিয়াউল হক। বক্তারা পাহাড়ি-বাঙালি ভেদাভেদ দূর করা, ভারতীয় আধিপত্যবাদ মোকাবিলা এবং পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। কেন্দ্রীয় কমিটিতে ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং শাককে আহ্বায়ক, ইখতিয়ার ইমনকে সদস্য সচিব এবং পাইশিখই মার্মাকে মুখপাত্র করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা…

বিস্তারিত