খাগড়াছড়ি পার্বত্য জেলায় শিশুদের জন্য আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে যাত্রা শুরু করেছে এডুলাইফ আইটি স্কুল। ২০২৫ শিক্ষাবর্ষে খাগড়াছড়ি সদরে কার্যক্রম শুরুর মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা।
এডুলাইফ আইটি স্কুলে জাতীয় শিক্ষাক্রম যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সংযোজন করা হয়েছে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম। স্কুল কর্তৃপক্ষ জানায়, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিশুকে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রয়োজন হবে প্রযুক্তি, গ্লোবাল কমিউনিকেশন ও সৃজনশীল চিন্তার সমন্বয়।
এই লক্ষ্য সামনে রেখেই এডুলাইফ আইটি স্কুলে প্রাথমিক স্তর থেকেই একাডেমিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের শেখানো হচ্ছে কম্পিউটার ব্যবহার, প্রযুক্তিগত দক্ষতা, প্রোগ্রামিংয়ের প্রাথমিক ধারণা, স্পোকেন ইংলিশ ও গ্লোবাল কমিউনিকেশন। পাশাপাশি শিশুদের মধ্যে নৈতিক মূল্যবোধ, স্মার্ট কমিউনিকেশন ও সৃজনশীলতা গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
স্কুলটির অন্যতম ব্যতিক্রমী দিক হলো এর নিজস্ব Smart Learning Management System (LMS)। এই ডিজিটাল সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম, অনুশীলন ও শেখার অগ্রগতি পরিকল্পিতভাবে সম্পন্ন করা হয়। ফলে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের বাড়িতে অতিরিক্ত গৃহশিক্ষকের প্রয়োজন পড়ে না, যা অভিভাবকদের জন্য সময় ও খরচ – উভয় দিক থেকেই স্বস্তিদায়ক।
এডুলাইফ আইটি স্কুল কর্তৃপক্ষ আরও জানায়, ২০২৬ শিক্ষাবর্ষে নার্সারী থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। ভর্তি হওয়া প্রতিটি শিক্ষার্থী উপহার হিসেবে পাচ্ছে একটি আকর্ষণীয় স্কুল ব্যাগ, স্কুল টাই, ডিজিটাল LMS এক্সেস, দুটি স্কুল ডায়েরি ও একটি আইডি কার্ড। এর মাধ্যমে শিক্ষার্থীদের শুরু থেকেই একটি সুশৃঙ্খল ও আধুনিক শিক্ষা পরিবেশে অভ্যস্ত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, এডুলাইফ আইটি স্কুলের শিক্ষা পদ্ধতি, শেখার পরিবেশ এবং প্রযুক্তিনির্ভর কার্যক্রম তাদের সন্তুষ্ট করেছে। অনেক অভিভাবক মনে করছেন, পার্বত্য অঞ্চলের শিশুদের জন্য এ ধরনের একটি স্কুল সময়ের দাবি ছিল।
স্কুল কর্তৃপক্ষ ভবিষ্যতে খাগড়াছড়ির পাশাপাশি আশপাশের উপজেলাগুলোতেও এডুলাইফ আইটি স্কুলের কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনার কথা জানিয়েছে। তাদের বিশ্বাস, এ উদ্যোগের মাধ্যমে পার্বত্য অঞ্চলের শিশুরাও দেশের অন্যান্য শহরের মতোই আধুনিক ও মানসম্মত শিক্ষার সুযোগ পাবে।
শিক্ষা, প্রযুক্তি ও মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা এডুলাইফ আইটি স্কুল ইতোমধ্যেই খাগড়াছড়িতে একটি ব্যতিক্রমধর্মী ও ভবিষ্যৎমুখী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পেতে শুরু করেছে।

