Author: অনুসন্ধান নিউজ
খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।“তরুণের উৎসব উপলক্ষ্যে —এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে খাগড়াছড়িতে জেলা ক্রীড়া পরিষদের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় মাসব্যাপী বালক অনুর্ধ্ব-১৫ এর সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাবীন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের পরিচালক ঞ্যোহ্লা মং,জেলা ক্রীড়া সংস্থা’র এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়াসহ ক্রীড়া সংস্থা’র অন্যান্য সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,পার্বত্য এলাকায় সাঁতার জানা…
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা ভিপি-জিএসসহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক নির্বাতি হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটরিয়াম এ প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন, জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়েছেন। এ ছাড়া এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। ভিপি ইব্রাহিম রনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী, জিএস সাঈদ বিন হাবিব…
মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। বিকেলে বাজার ও উপজেলা সদর ও বেলতলী পাড়া এলাকা এ প্রচারণা ও গণসংযোগ চালানো হয়। লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো: ফোরকান হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত “ভোট ফর ধানের শীষ” গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির নেতবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, বলেন, ২০০১সালের উন্নয়নের বার্তা নিয়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ধানের শীষ প্রতী নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি, এলাকায় ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। এ প্রচারণার কার্যক্রম পুরো উপজেলায়…
“মানবতার সেবায় সেনাবাহিনী” এই অঙ্গীকারকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী মহালছড়ির দূরবর্তী পঙ্খীমুড়া এলাকায় এ সেবা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের জন্য আয়োজন করা এই চিকিৎসা কার্যক্রমে শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথাসহ নানা সাধারণ রোগে আক্রান্ত মানুষ ছিলেন। চিকিৎসা সেবা প্রদান করেন মহালছড়ি জোনের বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন। তিনি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন এবং রোগ প্রতিরোধে স্বাস্থ্য…
মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান: বান্দরবানে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষ্যে সাধারণ সভা ও প্রেস ব্রিফিং করেছে বান্দরবান জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দরা। মঙ্গলবার (১৪অক্টোবর) দুপুরে বান্দরবান গ্র্যান্ড ভ্যালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সভা কক্ষে জেলা আহ্বায়ক া: সাদ্দাম হোসেন উপস্থিত থেকে এ সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, জাতীয় যুবশক্তি সংগঠনটি এনসিপি গঠন হওয়ার আগেরও ছিল। তবে এনসিপি গঠিত হবার পর এটি এনসিপির সাথে সংযুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, বান্দরবানে জাতীয় যুবশক্তির জেলা শাখার আহ্বায়ক কমিটি ৪১জন সদস্য নিয়ে আগামী ১বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে। এসময় জাতীয় যুবশক্তির নতুন কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনসুর আলম, যুগ্ন…
পিআরসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে আজ সকালে খাগড়াছড়ি শাপলা চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। এ সময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি সদর উপজেলা আমীর মোহাম্মদ ইলিয়াছ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি জনাব আব্দুল মান্নান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সদর উপজেলা সভাপতি ইয়াকুব আলী হোসাইন এবং উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক ইয়াছিন আরাফাত। বক্তারা বলেন, সরকারের প্রতি দায়িত্বশীল আচরণ করে জনগণের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান জানানো হয়। তারা বলেন, পিআরসহ ঘোষিত ৫ দফা দাবি…
দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে স্থায়ীভাবে অপসারণ করেছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। আজ মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ের উপসচিব মোগল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। প্রজ্ঞাপানের বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ (১৯৮৯ সনের ২০ নং আইন) এর ধারা ১২ (১) এর (গ) নম্বর উপ-ধারার বিধান মোতাবেক খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান (দায়িত্ব থেকে বিরত) জিরুনা ত্রিপুরাকে তার পদ থেকে স্থায়ী অপসারণ করা হলো। জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। এর আগে, চলতি বছরের ৭ জুলাই বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে সাময়িকভাবে সব ধরনের…
নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি, এর উপর ভিত্তি করে গণভোট আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করাসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্ঠার বরাবরে স্বারকলিপি দিয়েছে খাগড়াছড়ি জেলা জামায়াত। কেন্দ্রীয় কমসুচীর অংশ হিসেবে জামায়াতে ইসলামী খাগড়াছড়ি শাখা এ কমসুচীর আয়োজন করে। রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২ টায়এ উপলক্ষে জেলা শহরের শাপলা চত্ত্বরের মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কাযালয়ে গিয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাসান মারুফের মাধ্যমে প্রধান উপদেষ্ঠার বরাবরে স্মারকলিপি প্রদান করে। এসময় জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, খাগড়াছড়ি সংসদীয় আসনের এমপি প্রার্থী…
খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার পর ঢাকায় থেকে আগত বাম গণতান্ত্রিক জোটের প্রতিনিধি দলের পরিদর্শন ঘিরে ব্যাপক বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাঙালি ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতিনিধি দলটি একপাক্ষিকভাবে পাহাড়ি জনগোষ্ঠীর বক্তব্য শুনেই এলাকা ত্যাগ করার চেষ্টা করেন, অথচ আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত বাঙালিদের সাথে কথা বলার প্রয়োজন বোধ করেননি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতনের নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দলটি ঢাকা থেকে খাগড়াছড়িতে পৌঁছান। দিনের শুরুতে তারা দক্ষিণ খবংপুরিয়া ইয়ং স্টার ক্লাব, অংম্রাচিং মারমার বাড়ি, শনিবার বাজার, জেলা প্রশাসক কার্যালয়, সিভিল সার্জন, লিগ্যাল এইড অফিস ও পুলিশ সুপার কার্যালয় পরিদর্শন করেন। তবে স্থানীয় ক্ষতিগ্রস্ত বাঙালিদের…
আজ শুক্রবার বিশ্বের নানা প্রান্তে উদযাপিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। এ বছর দিবসটির মূল ভাবনা— “শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম”। দিবসটি ঘিরে বাংলাদেশসহ অনেক দেশে ডিমের পুষ্টিগুণ ও এর গুরুত্ব তুলে ধরে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। পুষ্টিবিদদের মতে, ডিম এমন একটি খাবার যাতে শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই রয়েছে। সহজলভ্য ও সাশ্রয়ী এই খাদ্যটি শিশু থেকে বৃদ্ধ—সব বয়সের মানুষের সুস্থতায় ভূমিকা রাখে। পৃথিবীর যে কয়েকটি খাবারকে ‘সুপার ফুড’ বলা হয়, ডিম তার একটি। বর্তমানে বাংলাদেশে প্রতি ব্যক্তি বছরে গড়ে প্রায় একশ ছত্রিশটি ডিম পায়। শুধু পুষ্টির দিক দিয়েই নয়, ডিম বিশ্বের বিভিন্ন দেশের রান্না ও খাদ্য সংস্কৃতির…
