Author: অনুসন্ধান নিউজ

খাগড়াছড়ি জেলায় ইট ভাটা চালুর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে ইট ভাটার মালিক-শ্রমিক ও বিভিন্ন শ্রমজীবী মানুষ। রবিবার (২১ ডিসেম্বর)  সকালে শহরের শাপলা চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে খাগড়াছড়ি জেলা প্রশাসক বরাবর স্বারক লিপি প্রদান করেন জেলার ইট ভাটা শ্রমিক ও মালিকেরা। বিক্ষোভকারীরা  বলেন, “চলতি মৌসুমে জেলার কোথাও একটি ইটভাটাও চালু না থাকায় পুরো জেলায় তীব্র ইট সংকট দেখা দিয়েছে। এর ফলে একদিকে যেমন শত শত কোটি টাকার সরকারি উন্নয়ন কার্যক্রম সম্পূর্ণভাবে থমকে গেছে তেমনি অন্যদিকে ইটভাটা সংশ্লিষ্ট পুরো জেলার হাজার হাজার শ্রমজীবী মানুষ জীবিকা হারিয়ে অসহায় অবস্থায়…

বিস্তারিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টা ৫ মিনিটে সিঙ্গাপুর থেকে দেশে পৌঁছাবে। আর শনিবার তার জানাজা অনুষ্ঠিত হবে।  এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত থাকা ডা. আব্দুল আহাদ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতেই সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, ওসমান হাদির মরদেহ শুক্রবার বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল সাড়ে ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওয়ানা হয়ে সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে। এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বিবৃতিতে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে (শুক্রবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। বাংলাদেশে…

বিস্তারিত

বেগম খালেদা জিয়া- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য নাম। তিনি শুধু তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী নন, বরং তিনি একজন সাবেক রাষ্ট্রপতির সহধর্মিণী, একজন বীর মুক্তিযোদ্ধা ও সেক্টর কমান্ডারের সহধর্মিণী এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধানের স্ত্রী। যেহেতু আমি রাজনীতি করিনা, সেহেতু আমি তাকে মূলত উপরোক্ত এই পরিচয়গুলো দিয়েই চিনি। আমি আবারো উল্লেখ করতে চাই- আমি কোনো দল বা মতের রাজনীতি করিনা। অনেকের মতে, উপরোক্ত এই পরিচয়গুলোর যেকোনো একটি দিয়েই তিনি রাষ্ট্রীয়ভাবে ‘গুরুত্বপূর্ণ ব্যক্তি’ হিসেবে স্বীকৃতি পাওয়ার যোগ্য ছিলেন। কিন্তু বাস্তবতা হলো- এই স্বীকৃতি তাকে স্বাভাবিক সময়ে কখনোই দেওয়া হয়নি, বরং পরিকল্পিতভাবেই তাকে তা থেকে বঞ্চিত রাখা হয়েছে। নিরপেক্ষ বিবেচনায় দেখলে, বেগম খালেদা…

বিস্তারিত

১৪ ডিসেম্বর বাঙালি জাতির ইতিহাসে এক গভীর বেদনা ও আত্মমর্যাদার দিন। এই দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়- যেদিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একেবারে শেষ প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে হত্যা করেছিল দেশের শ্রেষ্ঠ সন্তানদের। শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, লেখক, প্রকৌশলী, অধ্যাপক- যাঁরা ছিলেন একটি জাতির মেধা, মনন ও বিবেকের প্রতীক- তাঁদের নির্মমভাবে হত্যা করা হয় জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য ষড়যন্ত্রের অংশ হিসেবে। মুক্তিযুদ্ধের বিজয় যখন নিশ্চিত, তখনই এই বর্বর হত্যাযজ্ঞ চালানো হয়। আল-বদর ও আল-শামস নামধারী ঘাতক বাহিনী তালিকা করে বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। চোখ বেঁধে, হাত বেঁধে তাঁদের হত্যা করা হয় রায়েরবাজার, মিরপুরসহ…

বিস্তারিত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। পরে মুক্তমঞ্চে সমাবেশে নেতাকর্মীরা হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও ধানের শীষের মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূইয়া, সাধারণ সম্পাদক এম এন আবছার ও উপদেষ্টা জাকিয়া জিন্নাত বীথি। বক্তারা বলেন, নির্বাচনকে ঘিরে সহিংসতা গণতন্ত্রের জন্য হুমকি; নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি…

বিস্তারিত

জুলাই আন্দোলনের প্রতিবাদী কন্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির উপর নৃশংস হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে সর্বস্তরের ছাত্র জনতা’র আয়োজনে শিক্ষার্থী, তরুণ কর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার সন্ধায় পৌর ঈদগাহ থেকে ছাত্র–জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তমঞ্চে এসে জোড়ালো কন্ঠে বিক্ষোভ সমাবেশ করে। এসময় বক্তব্য রাখে ছাত্র প্রতিনিধি মোঃ রাকিব মনি ইফতি, ছাত্রযোদ্ধা হারিচুর রহমান রনি ও শাহনেওয়াজ। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক আন্দোলন দমাতে এ হামলা চালানো হয়েছে। তারা দ্রুত ওসমান হাদির সুস্থ্যতা কামনা সহ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য। এই বৈচিত্র্যময় অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও মানুষের জীবনমান রক্ষা এবং টেকসই ভবিষ্যত নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আজ বিকালে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে অডিটোরিয়ামে আন্তর্জাতিক পর্বত দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন। উপদেষ্টা সুপ্রদীপ চাকমা মজা করে বলেন, বাংলাদেশের কোথাও মাউন্টেইন দেখি না, দেখি শুধু হিল, এজন্য নামও রেখেছেন চিটাগাং হিল ট্র্যাক্টস- তাছাড়া এবার এর সাথে আপনারা আবার জুড়িয়ে দিয়েছেন গ্ল্যাছিয়ারস…হ্যাঁ, আন্তর্জাতিক পর্বত দিবসের এবছরের প্রতিপাদ্য Glaciers matter for water, food and livelihoods…

বিস্তারিত

রাঙামাটির কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নের ঘাগড়া-বড়ইছড়ি সড়কের বটতলী পাড়া এলাকায় ৪১ বিজিবির অভিযানে ৮৭ লক্ষ ৫২ হাজার ৯শত টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়েছে।  বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১টার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাওসার মেহেদী এর নেতৃত্বে টহল দল অভিযান চালিয়ে সিগারেট গুলো জব্দ করা হয়। জব্দকৃত সিগারেট এর মধ্যে ভারতীয় ৩ হাজার ৫০০ প্যাকেট ওরিস, ১৫ হাজার ২৩০ প্যাকেট ইজি লাইট এবং ১৭ হাজার ৫০০ প্যাকেট প্যাট্রনসহ সর্বমোট ৩৬ হাজার ২৩০ প্যাকেট সিগারেট আটক করতে সক্ষম হয়। জব্দকৃত সিগারেটের সিজার মূল্য ৮৭ লক্ষ ৫২ হাজার ৯শত টাকা। জব্দকৃত ভারতীয়…

বিস্তারিত

খাগড়াছড়ির পানছড়িতে ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথবাহিনীর সদস্যরা। বুধবার বিকেলে পানছড়ি উপজেলার পূজগাং এলাকায় সন্দেহজনক চলাফেরায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা ভারতীয় নাগরিক বলে জানা গেছে। পানছড়ি থানা পুলিশ জানায়, আটককৃত ৩ জন ভারতের ত্রিপুরা রাজ্যের গোমতি জেলার নতুন বাজার থানার গ্রুইনাং পাড়া গ্রামের বাসিন্দা দইচন্দ্র রিয়াংয়ের ছেলে জেমস কুমার রিয়াং (৩৩), জেষ্ট মহন রিয়াংয়ের ছেলে তরসেন রিয়াং (৩০) ও লাল মান জুয়ালা’র ছেলে লাল থাকমা রিয়াং (৩২)। জানা গেছে, আটককৃতরা ৬ ডিসেম্বর শনিবার ভারতের ত্রিপুরা রাজ্যের, ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার, চপলিং ছড়ার চোরাপথে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রুপসেন পাড়া হয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে তারা রাঙ্গামাটি…

বিস্তারিত

পাহাড়ের দুর্গম এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসাধারণের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গুইমারা রিজিয়নের অধীনস্থ লক্ষীছড়ি জোন ০৭ ডিসেম্বর তনুরাম পাড়া এলাকায় একদিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করে। মেডিকেল ক্যাম্পে মোট ৫৫ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি রোগীদের মাঝে আনুমানিক ৫ হাজার ৫০০ টাকার প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। দূরবর্তী এলাকায় সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ায় স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচকভাবে মূল্যায়ন করেছেন। তাদের মতে, এর ফলে দুর্গম অঞ্চলের মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হয়েছে। এ ছাড়া লক্ষীছড়ি জোন কর্তৃক তনুরাম…

বিস্তারিত