ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি যুদ্ধ বন্ধের জন্য ২০ দফা সম্বলিত একটি বিস্তারিত প্রস্তাব প্রকাশ করেছেন।
দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে এই প্রস্তাবে পূর্ণ সমর্থন জানিয়েছেন। এর মাধ্যমে ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানা গেছে।
তবে প্রস্তাবের মূল পক্ষ, গাজা-ভিত্তিক স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস এখনো আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প আশাবাদ ব্যক্ত করে বলেছেন, তিনি শুনতে পাচ্ছেন যে হামাসও এই প্রস্তাবে সম্মত হবে।
প্রস্তাব অনুযায়ী, যদি হামাস এই যুদ্ধবিরতিতে রাজি হয়, তবে ৭২ ঘণ্টার মধ্যে তাদের হাতে থাকা ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে। এর বিনিময়ে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে।
চুক্তির চূড়ান্ত শর্ত হলো, এরপরই হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে। এর পরবর্তী ধাপে উপত্যকাটিতে একটি নতুন সরকার বা প্রশাসন গঠিত হবে, যার প্রধান হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বয়ং দায়িত্ব গ্রহণ করবেন।

