Author: অনুসন্ধান নিউজ

সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত‍্যু সংবাদটি নিশ্চিত করেছেন বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। এসময় হাসপাতালে বেগম খালেদা জিয়ার জ‍্যেষ্ঠ ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জোবায়দা রহমান, নাতনী জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলামসহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াতে শুরু করেছে। এবার জাতীয় রাজনৈতিক দলগুলোর পাশাপাশি রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে এ আসনের নির্বাচন বাড়তি গুরুত্ব পাচ্ছে। রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ১৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনসিপি প্রার্থী মনজিলা সুলতানা নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় বাকী ১৫ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। একই দিনে…

বিস্তারিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা। গতকাল রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। পোস্টে তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামকে নিজের সিদ্ধান্ত অবহিত করেছেন। মনজিলা সুলতানা ঝুমা এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছেন। খাগড়াছড়ি আসন থেকে এনসিপির ‘শাপলা কলি’ প্রতীকে তার নির্বাচনে অংশ নেওয়ার কথা ছিল। বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে হওয়া আসন সমঝোতায় তার নাম অন্তর্ভুক্ত থাকার বিষয়েও আলোচনা শোনা যাচ্ছিল। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, এনসিপি প্রাথমিকভাবে যেই ১২৫ আসনে মনোনয়ন…

বিস্তারিত

একটি উন্নত রাষ্ট্রের ভিত্তি কেবল ইট-কাঠ-লোহায় নির্মিত অবকাঠামো নয়, এর ভিত্তি দাঁড়িয়ে থাকে উন্নত চিন্তাধারাসম্পন্ন নাগরিকের উপর। কারণ রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সমাজের সামগ্রিক আচরণ- সবকিছুর কেন্দ্রে আছে নাগরিক। নাগরিক যদি সচেতন, জ্ঞানী ও মানবিক হয়, তবে সমাজ এগোয়। আর যদি তারা অজ্ঞ, অসচেতন বা সংকীর্ণদৃষ্টিসম্পন্ন হয়, তবে উন্নয়ন বাধাগ্রস্ত হয়। সুতরাং উন্নত সমাজ গড়তে হলে প্রথম কাজ- উন্নত নাগরিক গড়ে তোলা। আর উন্নত নাগরিক তৈরি হয় উন্নত চিন্তাধারা থেকে। কিন্তু উন্নত চিন্তা কীভাবে গড়ে ওঠে? এটি কোনো অলৌকিক প্রক্রিয়া নয়, বরং দীর্ঘমেয়াদি জ্ঞানচর্চা, আত্মোন্নয়ন ও অভিজ্ঞতার সঞ্চয়ের মধ্য দিয়ে তৈরি হয়। পৃথিবীর যে কোনো মহান ব্যক্তির জীবনে তাকালেই…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের তরুণ সাংবাদিক ও লেখক এম মহাসিন মিয়ার স্বরচিত দ্বিতীয় কাব্যগ্রন্থ “নির্জনে”র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি খাগড়াছড়ি “ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে” জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদ, ঢাকা কর্তৃক আয়োজিত “কবিতায় বিজয় উৎসব” অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাব কবিতাপত্র পরিষদের সম্পাদক শাহীন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ম। এছাড়াও অনুষ্ঠানে জাতীয় প্রেসক্লাব ও ঢাকার বিশিষ্ট সাংবাদিক, কবি ও লেখকবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, এম মহাসিন মিয়ার কবিতায় পার্বত্য জনপদের প্রকৃতি, নিঃসঙ্গতা, মানবিক অনুভূতি ও সময়ের বাস্তবতা গভীরভাবে…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় ৩ বিজিবি লোগাং জোনের অভিযানে একজন চোরাকারবারি সহ ১১টি ভারতীয় গরু আটক করা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে ৩ বিজিবির লোগাং বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আবুল হাসানের নেতৃত্বে একটি টহল দল পানছড়ির হাতিমারা (সেগুন বাগান) এলাকায় অভিযান চালায়। এ সময় একটি অবৈধ ওয়াকিটকি সেট সহ একজন চোরাকারবারিকে হাতেনাতে আটক করে। আটক ব্যক্তির নাম রন্তু চাকমা (৩৮)। তিনি পানছড়ি উপজেলার সীমান্তবর্তী শিবচরণ কার্বারী পাড়ার বাসিন্দা এবং লিফ চরণ চাকমার ছেলে। বিজিবি সূত্র জানায়, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অবৈধ চোরাচালান প্রতিরোধে ৩ বিজিবি লোগাং জোন অধিনায়কের নির্দেশনায় নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। গোপন…

বিস্তারিত

ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ মুসলিম লীগের নেতৃত্বে জুলাই চেতনায় আধিপত্যবাদ বিরোধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ৭টি রাজনৈতিক দল ও সংগঠনের সমন্বয়ে জাতীয় মুসলিম জোট নামে একটি জোটের আত্মপ্রকাশ ঘটেছে। আজ (২৬ ডিসেম্বর, ২০২৫) সকাল ১০.৩০টায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জোটের প্রধান সমন্বয়কারী ও বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের এ জোটের আত্মপ্রকাশ ঘোষণা করেন। জোটভুক্ত দল সমূহের প্রতিনিধি হিসাবে সম্মেলনে উপস্থিত ছিলেন, গণমুক্তি জোট চেয়ারম্যান ও জোটের প্রধান মুখপাত্র ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, নাগরিক অধিকার পার্টির আহ্বায়ক এ্যাড. জিয়াউর রহমান, মুসলিম সমাজের চেয়ারম্যান মো. মাসুদ হোসেন, বিএনডিপি চেয়ারম্যান তাজুল ইসলাম…

বিস্তারিত

৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন। এর আগে যুক্তরাজ্যের লন্ডন থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫৫ মিনিটে তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে কিছু সময় যাত্রাবিরতি নিয়ে বেলা ১১টা ১২ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে। তারেক রহমানকে বহনকারী বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিজি-২০২ ফ্লাইটটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। প্রায়…

বিস্তারিত

সব প্রস্তুতি শেষে অবশেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিজ জন্মভূমি, মাটির কাছে; মায়ের কাছে এই ফেরা। ব্যক্তিগত-পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তনই বলছেন বিএনপি নেতাকর্মীরা। বলছেন, দূর প্রবাসে থেকেও তরুণ মন আর উদ্যোমকে সঙ্গী করে সংগঠিত করেছেন দলকে। এবার সামনে থেকে সামলাবেন সব। ২০০৮ সালে তারেক রহমান যখন লন্ডনে উন্নত চিকিৎসার যান, তখন তিনি বিপর্যস্ত। রিমান্ডে অকথ্য নির্যাতনে শারীরিকভাবে ভীষণ অসুস্থ। দেশের মাটিতে মায়ের সঙ্গে শেষ দেখা সেই ২০০৮-এর ১১ সেপ্টেম্বর। বিশেষ কারাগার থেকে মুক্তি পেয়েই খালেদা জিয়া ছুটে যান বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছেলে তারেককে দেখতে। তারেক রহমানের রাজনৈতিক…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলায় শিশুদের জন্য আধুনিক, প্রযুক্তিনির্ভর ও বাস্তবমুখী শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে ২০২৪ সালে যাত্রা শুরু করেছে এডুলাইফ আইটি স্কুল। ২০২৫ শিক্ষাবর্ষে খাগড়াছড়ি সদরে কার্যক্রম শুরুর মাধ্যমে প্রতিষ্ঠানটি স্থানীয় শিক্ষাক্ষেত্রে একটি নতুন দিগন্তের সূচনা করেছে বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষাবিদরা। এডুলাইফ আইটি স্কুলে জাতীয় শিক্ষাক্রম যথাযথভাবে অনুসরণ করার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য সংযোজন করা হয়েছে সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম। স্কুল কর্তৃপক্ষ জানায়, বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে শিশুকে শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। প্রয়োজন হবে প্রযুক্তি, গ্লোবাল কমিউনিকেশন ও সৃজনশীল চিন্তার সমন্বয়। এই লক্ষ্য সামনে রেখেই এডুলাইফ আইটি স্কুলে প্রাথমিক স্তর থেকেই…

বিস্তারিত