Author: অনুসন্ধান নিউজ
খাগড়াছড়ি ২৯৮ আসনে জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী ইসলামই নারীর অধিকার ও মর্য়াদাকে সমউন্নত করেছে উল্লেখ করে বলেন, কোন আর্দশই নারীর এ অধিকার নিশ্চিত করতে পারেনি। বিশ্ববিদ্যায়লগুলোতে নারী ভোটরা শিবিরকে বিজয়ী করেছে উল্লেখ করে বলেন, আগামী নির্বাচনে ১০ দলীয় জোট তথা জামায়াতের কাছে এ দেশের মা বোনেরা নিরাপদ। তিনি শুক্রবার দুপুরে খাগড়াছড়ি টাউন হলে নির্বাচনী মহিলা সমাবেশে এ কথা বলেন। খাগড়াছড়ি সদর উপজেলা মহিলা জামায়াত আয়োজিত এ মহিলা সমাবেশে বিপুল সংখ্যক পাহাড়ী নারীসহ মহিলা জামায়াত, এনসিপির নারী কর্মীরা অংশ গ্রহন করেন। সদর উপজেলা মহিলা জামায়াতের সহ সেক্রেটারী বিবি সায়েরার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক…
রাঙ্গামাটির লংগদু উপজেলার সিদরাবাদ (কলাবুনিয়া) এলাকায় ইউপিডিএফ (মূল) সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ ও ২৯ জানুয়ারি- ২০২৬ তারিখ রাতে খাগড়াছড়ি রিজিয়নের লংগদু জোন (৩ বীর)-এর নেতৃত্বে একটি বিশেষ টাস্ক ফোর্স এ অভিযান চালায়। অভিযানকালে ইউপিডিএফ (মূল) সংগঠনের ব্যবহৃত তিনটি সুসংগঠিত গোপন আস্তানা শনাক্ত করে তা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এসব আস্তানায় এলএমজি পোস্ট, বিশ্রামস্থল, ৭.৬২ মি.মি. এফসিসি, ক্রলিং ট্রেঞ্চ ও রান্নাঘরের অস্তিত্ব পাওয়া যায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আগেই এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। অভিযান শেষে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত এলাকায় তল্লাশি…
তিন পার্বত্য জেলায় ১২টি বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি তিনটি প্রাথমিক ও নয়টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে সংযুক্ত হয়ে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। পর্যায়ক্রমে দ্রুততম সময়ের মধ্যে তিন পার্বত্য জেলায় নির্বাচিত ১৪৯টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই-লার্নিং কার্যক্রম শুরু হবে। এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান উপস্থিত ছিলেন। রাঙামাটির রাণী…
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি উপজেলার গহীন জঙ্গলে ইউপিডিএফ (মূল)-এর একটি গোপন আস্তানা উচ্ছেদ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরবেলায় কাউখালির কলাপাড়া ও নাইল্লাছড়ি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সেনা সূত্র জানায়, অভিযানের সময় ইউপিডিএফ (মূল)-এর শীর্ষস্থানীয় সশস্ত্র সন্ত্রাসীদের অবস্থান শনাক্ত করা হলে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা দ্রুত জঙ্গলের ভেতর পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে ওই এলাকায় সন্ত্রাসীদের ব্যবহৃত একটি গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। আস্তানা তল্লাশি শেষে সেখান থেকে সন্ত্রাসীদের তৈরি চারটি রাইফেল ট্রেঞ্চ, তিনটি পর্যবেক্ষণ চৌকি এবং তিনটি বিশ্রাম এলাকা ধ্বংস করা হয়। এসব স্থাপনা দীর্ঘদিন ধরে সশস্ত্র কার্যক্রম পরিচালনার জন্য…
সকল সম্প্রদায়ের মানুষ ব্যালট বিপ্লবের মাধ্যমে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে খাগড়াছড়িতে নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরী হয়নি দাবী করেছেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: এয়াকুব আলী। তিনি আচরণবিধি লঙ্গনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য রির্টানিং অফিসারের কাছে দাবী জানিয়ে বলেন, গ্রামে গ্রামে জামায়াত ও এনসিপির নেতাকমীদের হুমকী দেয়া হচ্ছে। নতুন বাংলাদেশে কেন্দ্র দখলের রাজনীতি বাংলাদেশে আর ফিরে আসবে না, হুমকী দিয়ে ধমকি দিয়ে খাগড়াছড়ির রাজনীতি নিয়ন্ত্রণ করা যাবে না। তিনি আজ শনিবার বিকেলে খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত সমাবেশ বক্তব্য দানকালে এ কথা বলেন। খাগড়াছড়ি ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: এয়াকুব আলীর…
চলমান শীত মৌসুমে দুর্গতদের শীত নিবারণের লক্ষ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে খাগড়াছড়ির রামগড়ে ৩০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী) বিকেলে যুব রেড ক্রিসেন্ট রামগড় উপজেলা দলের ব্যবস্থাপনায় রামগড় সরকারী উচ্চ বিদ্যালয়ে উপকারভোগীর মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন, সাবেক যুব প্রধান ও সিনিয়র যুব রেডক্রিসেন্ট ফোরাম খাগড়াছড়ি ইউনিট সদস্য করিম শাহ। অনুষ্ঠানে তিনি বলেন, তীব্র শীতে অসহায় সাধারণ জনগণ যেন কষ্ট না পায় সেজন্য প্রতিবছরের ন্যায় এ বছরও রেড ক্রিসেন্ট শীতবস্ত্র বিতরণ করছে এবং মানবতার সেবায় যুব সদস্যদের এই আত্মত্যাগ আগামীতের অব্যাহত থাকবে। উপজেলা ইউনিটের উপদল নেতা-১ মোঃ…
২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসন হতে বিএনপি কর্তৃক মনোনিত ধানের শীষ প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধিতাকারী কেন্দ্রীয় বিএনপি’র সহ ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে নির্বাচিত হতে পারলে কাপ্তাইকে মডেল উপজেলা হিসেবে তৈরি করা হবে। চন্দ্রঘোনা-রাইখালী ব্রিজ নির্মাণ, কেপিএম ও কেআরসি সম্পূর্ণরূপে চালু করণ, কর্ণফুলী সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রূপান্তর করণ, কাপ্তাইকে মৌজা ঘোষণা সহ মডেল উপজেলা হিসাবে যা যা করতে হবে সব কিছু করা হবে। মনে রাখবেন আমি কাপ্তাইয়ের লোক। তিনি আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে কাপ্তাই উপজেলার বড়ইছড়ি কর্ণফুলি স্টেডিয়ামে ধানের শীষের সমর্থনে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাপ্তাই উপজেলা বিএনপি’র…
জামায়াতের বিজয়ে চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত হবে পাহাড়: খাগড়াছড়িতে জামায়াত প্রার্থী এড. এয়াকুব আলী চৌধুরী
জামায়াতের বিজয়ে হলে পাহাড় চাঁদাবাজ-সন্ত্রাস মুক্ত হবে মন্তব্য করেছেন ১০ দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) সকালে ইসলামপুরের সকালে দারুল আইতাম সম্মেলন কক্ষে প্রচারণা উপলক্ষে সাংবাদিক ও বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব বলেন। মতবিনিময় সভায় জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী আরো বলেন, মেধার মূল্যায়নসহ পার্বত্যাবাসীর ভাগ্যের পরিবর্তন চায় জামায়াত। স্বাস্থ্য খাতে পিঁছিয়ে থাকা পার্বত্য জেলা খাগড়াছড়ির জন্য মেডিকেল কলেজসহ শিক্ষা,শিল্প কারখানাসহ কৃষিখাতে আরো অগ্রগতি জরুরী। সে বিষয়ে নির্বাচিত হলে পরিকল্পনার কথা জানান তিনি। তিনি আরো বলেন, এই অঞ্চলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও চাকমা, মারমা…
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় বিএনপিতে ৬ শতাধিক লোক যোগদান করেছে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা স্টেডিয়ামে স্থানীশলয় বিএনপি কর্তৃক এক যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ২৯৮ নং সংসদীয় আসনের ধানের শীষ প্রার্থী ওয়াদুদ ভূইয়া। এ সময় তিনি বলেন, “বিএনপি জনগণের দল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ যারা বিএনপিতে যোগ দিয়েছেন, তারা এই সংগ্রামে নতুন শক্তি যোগাবে বলে মন্তব্য করেন। পরে মহালছড়ি উপজেলার বিভিন্ন ওয়ার্ডের পতিত আ’লীগ প্রায় ৫ শ’ নেতাকর্মী ওয়াদুদ হাতে ধরে বিএনপিতে আনুষ্ঠানিক যোগদান করেন। একইসাথে চাকমা ও ত্রিপুরা সম্প্রদায়ের দেড়শ’…
কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে তাঁর করা রিট আবেদনটি বুধবার (২১ জানুয়ারি) খারিজ করে দেওয়া হয়েছে। এর ফলে আসন্ন নির্বাচনে তাঁর অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। বুধবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন। এর আগে গত সোমবার (১৯ জানুয়ারি) প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় হাইকোর্টে রিট আবেদনটি করেছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিলের ঘটনাটি বেশ কয়েকটি ধাপ পেরিয়ে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। শুরুতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট…
