Author: অনুসন্ধান নিউজ

রাষ্ট্রচিন্তা এমন একটি ধারণা, যা কেবল রাজনৈতিক ক্ষমতা অর্জনের কৌশলে সীমাবদ্ধ নয়, বরং একটি জাতির দীর্ঘমেয়াদি অগ্রযাত্রার নকশা তৈরি করে। একটি রাষ্ট্র তখনই টেকসই হয়, যখন তার নীতিনির্ধারণে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। বর্তমান বৈশ্বিক বাস্তবতায় উন্নয়নের ধারায় এগিয়ে গেলেও রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক সমতা, সুশাসন এবং গণতান্ত্রিক চর্চার প্রশ্নগুলো এখনও গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে তারেক রহমানের রাষ্ট্রচিন্তা নতুন করে আলোচনার দাবি রাখে। তারেক রহমান দীর্ঘদিন ধরে এমন একটি রাষ্ট্রব্যবস্থার কথা বলে আসছেন, যেখানে জনগণই হবে প্রকৃত ক্ষমতার উৎস। তার রাজনৈতিক বক্তব্যে বারবার প্রতিফলিত হয়েছে অংশগ্রহণমূলক গণতন্ত্রের ধারণা। যেখানে নাগরিকদের মতামত কেবল নির্বাচনের সময় নয়, বরং নীতিনির্ধারণের…

বিস্তারিত

খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও পলাতক আ’লীগ নেতা রফিকুল আলমকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫ টায় রাজধানীর একটি বাসা থেকে গ্রেফতার করেছে জানা যায়।  খাগড়াছড়ি পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, রাজধানীর একটি আবাসিক বাসা থেকে খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও জেলা আ’লীগের সদস্য রফিকুল আলমকে গ্রেফতার করে ভাটারা থানা পুলিশ। তার বিরুদ্ধে খাগড়াছড়ির বিভিন্ন থানায় হত্যাসহ ৪৭ টি মামলা রয়েছে। ৫ আগস্ট পরবর্তী পালিয়ে চট্টগ্রাম ও ঢাকায় আত্মগোপনে ছিলেন রফিকুল আলম। খাগড়াছড়ির পুলিশ সুপার মামলার বিষয়ে নিশ্চিত করেন। বলেন, ঢাকার ভাটারা থানার রফিকুল আলমকে গ্রেফতার করা হয়।

বিস্তারিত

খাগড়াছড়ি ২৯৮নং আসনে অতি ঝুঁকিপূর্ণ রেডমার্ক কেন্দ্র গুলোতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রার্থীরা।  বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ২৯৮নং খাগড়াছড়ি আসনের বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূইয়া। লিখিত বক্তব্যে, ২৯৮নং খাগড়াছড়ি আসনের ২০৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১২১টি কেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ’ ও ৬৮টি কেন্দ্র ‘অধিক ঝুঁকিপূর্ণ (রেড মার্ক)’ হিসেবে চিহ্নিত করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলোর মাঠপর্যায়ের তথ্যে উঠে আসা এই উদ্বেগজনক বাস্তবতা সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করেছে। ইতোমধ্যে কতিপয় সশস্ত্র সংগঠন তাদের পছন্দের প্রার্থীর অনুকূলে ভোট আদায়ের লক্ষ্যে সাধারণ ভোটারদের ভীতি প্রদর্শন ও…

বিস্তারিত

খাগড়াছড়িতে  চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর শতাধিক নারী পুরুষ যুবক দাড়িপাল্লায় সমর্থন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছে। নির্বাচনী জনসভা শেষে বৃহস্পতিবার সন্ধ্যায়  জনসভা মঞ্চে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল  মাওলানা মোহাম্মদ শাহজাহান এর উপস্থিতিতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা জামায়াতে ইসলামীকে যোগদেন। কেন্দ্রীয় নেতা তাদের দলের স্বাগত জানিয়ে বলেন, সবাইকে নিয়ে এক সাথে এগিয়ে যাবে বাংলাদেশ।  জামায়াত আগামীদিনে সকল সম্প্রদায়ের অধিকার ও মর্য়াদা অক্ষুন্ন রেখে শান্তি সম্প্রীতির নতুন বাংলাদেশ গড়বে। যোগদান অনুষ্ঠানে জেলা জামায়াত আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, বান্দরবান জেলা আমীর  এ এস এম আব্দুস সালাম, রাঙ্গামাটি জেলা আমাীর অধ্যাপক আব্দুল আলিম, এনসিপির  দক্ষিনাঞ্চলীয় কেন্দ্রীয় …

বিস্তারিত

মিয়ানমার সীমান্ত সংলগ্ন দুর্গম পাহাড়ভাঙ্গা পাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নবনির্মিত “সেনা মৈত্রী প্রাথমিক বিদ্যালয়” উদ্বোধন করা হয়েছে। আলীকদম উপজেলা প্রশাসনের সার্বিক অর্থায়নে নির্মিত বিদ্যালয়টি সেনাবাহিনী ও সিভিল প্রশাসনের সমন্বিত উন্নয়ন প্রচেষ্টার উজ্জ্বল দৃষ্টান্ত। সম্প্রতি আলীকদম উপজেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং সীমান্ত থেকে মাত্র ৩ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত এই এলাকায় দীর্ঘদিন ধরে ফাতরাপাড়া, মাসখুম পাড়া ও তরণী পাড়ার শিশুরা শিক্ষা সুবিধা থেকে বঞ্চিত ছিল। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে বিদ্যালয়টি স্থাপন করা হয়। উদ্বোধন শেষে জোন কমান্ডার শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, বেঞ্চ, পাঠ্যবই ও স্টেশনারি বিতরণ করেন। পাশাপাশি ১১৩টি পরিবারের মধ্যে কম্বল ও নগদ সহায়তা দেওয়া হয়। দুই দিনব্যাপী ফ্রি…

বিস্তারিত

২৯৮ নং খাগড়াছড়ি আসনের বিএনপি ও জামায়াতের প্রার্থীদের পক্ষের দুই দায়িত্বশীল কর্মীকে নির্বাচনী আচারণবিধি লঙ্গনের দায়ে পৃথক দুই মামলায় দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বিকেলে রামগড় উপজেলার নাকাপা বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তা কাজী শামীম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদ্বয়ের নির্বাচনী প্রচারণার নিমিত্ত স্থাপিত বিলবোর্ড এর সাইজ সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৪ এর দফা (ক) এ নির্ধারিত সাইজের তুলনায় বেশি হওয়ায় প্রার্থীদের পক্ষে স্থাপিত ব্যানার নির্দেশক্রমে তাৎক্ষণিক অপসারণ করা হয় এবং সন্ধায় একই স্থানে নির্বাচনী…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গুইমারা বিজিবি সেক্টর সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। নির্বাচন উপলক্ষে ড্রোন সার্ভেইলেন্স, ডগ স্কোয়াড, র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) ও কুইক রেসপন্স ফোর্স (QRF) প্রস্তুত রাখা হয়েছে। মঙ্গলবার গুইমারা সেক্টর সদর দপ্তরে আয়োজিত প্রেস ও মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি গুইমারা সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মিজানুর রহমান, পিএসসি,জি। তিনি বলেন, গুইমারা সেক্টরের আওতাধীন তিনটি সংসদীয় আসনের ৩৪৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ১০টি বেইজ ক্যাম্প স্থাপন করে ২৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার সাতটি উপজেলায় বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে দায়িত্ব পালন…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ খাগড়াছড়ি আসন এবং ২৯৯নং সংসদীয় আসনের আংশিক অংশে নিরাপত্তায় ৩২ বিজিবি ডিউটি মোতায়েন ও সার্বিক পরিস্থিতি বিষয়ে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খাগড়াছড়ি ৩২ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ ছাউনিতে বিজিবি সদর দপ্তরের আয়োজনে সেক্টর কমান্ডার কর্ণেল আব্দুল মোত্তাকিম সাংবাদিকদের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি ভূমিকা তুলে ধরেন। এসময় তিনি বলেন, নির্বাচনী পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য সেক্টর সদর দপ্তরে এবং ব্যাটালিয়ন সমূহের বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে। নির্বাচনের দিন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল পরিচালনা করবে, এছাড়াও নাশকতা বা অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের পাশাপাশি যানবাহনে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি এবং গ্রেফতার কার্যক্রম…

বিস্তারিত

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। সমীরণ দেওয়ান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে খাগড়াছড়িতে (২৯৮ নং সংসদীয় আসন) ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।   আজ রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে যুক্ত থাকার দায়ে সমীরণ দেওয়ানকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ও আদর্শ পরিপন্থী…

বিস্তারিত

রাজধানীর ওয়ারী এলাকা থেকে ম্যাগাজিনসহ একটি পিস্তল, একটি কার্তুজ ও ৭ হাজার পিস ইয়াবাসহ মোবারক হোসেন ওরফে বাদশা ওরফে খাড়া বাদশা (৩৪) নামে এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) রমনা বিভাগ। গ্রেফতারকৃত মোবারক হোসেন খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান।  সে রামগড় পৌরসভার গ্রামের…  ছেলে। এলাকায় ‘খাড়া বাদশা’ নামে পরিচিত বলে জানা গেছে। গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। ডিবি-রমনা সূত্র জানায়, গত সোমবার (২৬ ডিসেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারী থানাধীন হোটেল ওসমানী ইন্টারন্যাশনাল…

বিস্তারিত