খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহনকারী আওয়ামী লীগের তিন নেতাকর্মী‘কে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (১১জুন) রাতে পৃথক অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগ সদস্য চাইহ্লাঅং মগ (৩৩), খাগড়াছড়ি সদর ইউনিয়নের সাবেক কৃষকলীগ সদস্য মো. মজিবুর রহমান (৪৫), খাগড়াছড়ি ৬ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ছাদেক ভূইয়া(৫০)
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) পোনে ৩ টা দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের গুগড়াছড়ি বাজার সড়কে উপর সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে হাতে লগি-বৈঠা, দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক বিভিন্ন ধরণের ভ্রান্তিমূলক তথ্য প্রচার, জনমতে আতঙ্ক সৃষ্টি, রাষ্ট্রের ক্ষতি সাধনের চেষ্টা, রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকান্ডের উদ্দেশ্যে মিছিল করে।
গ্রেপ্তার এর বিষয়’টি নিশ্চিত করেছেন, খাগড়াছড়ি সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু। এসময় তিনি জানান, আটককৃতদের মধ্যে ২ জন এজাহার নামীয় ও একজন‘কে অজ্ঞাত আসামী। বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হবে।

