Author: অনুসন্ধান নিউজ

খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলা এলাকা থেকে অস্ত্রসহ পাহাড়ের আঞ্চলিক উপজাতি সশস্ত্র সংগঠন ইউপিডিএফের এক অন্ত্রধারী চাঁদাবাজকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর খাগড়াছড়ি জোন আওতাধীন পানছড়ি সাবজোনের একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। সূত্রে জানা গেছে, পানছড়ি সাবজোনের মেজর রিফাত হোসাইন’র নেতৃত্বে পরিচালিত টহল দল মরাটিলা এলাকার মূল সড়কের পাশে একটি দোকান থেকে চাঁদা উত্তোলনের সময় মিলন ত্রিপুরা (২৩) নামে ইউপিডিএফের এক সক্রিয় চাঁদাবাজকে আটক করে। আটককৃত মিলন ত্রিপুরা মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ময়দাছড়া গ্রামের হরি পূর্ণ এিপুরার ছেলে। অভিযান…

বিস্তারিত

খাগড়াছড়ি প্রতিনিধি: “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই অনুপ্রেরণামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে শুরু হয়েছে জেলা পর্যায়ে ১১ দিনব্যাপী আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (১০ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন ও চ্যাম্পিয়ন ট্রফির উন্মোচন করেন জেলা প্রশাসক এ.বি.এম. ইফতেখারুল ইসলাম খন্দকার। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ মো. সরাফত হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য নজরুল ইসলাম ও শাহরিয়ার ইউনুসসহ অন্যান্য…

বিস্তারিত

বাংলাদেশ সেনাবাহিনী ২৪ পদাতিক ডিভিশনস্থ রাঙ্গামাটি রিজিওনের কাপ্তাই জোন কর্তৃক সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩০টি হতদরিদ্র ও গরীব পরিবারকে  ছাগল, হাঁস, মুরগী ও খোয়ার ইত্যাদি বিতরণ করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) সকাল কাপ্তাই জোনের সার্বিক ব্যবস্থাপনায় এবং কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল নাজমুল কাদির শুভ (পিএসসির) তত্বাবধানে এই স্বাবলম্বীকরণ উপকরণ বিতরণ করা হয়। কর্তৃপক্ষ জানায় “সম্প্রীতি ও উন্নয়ন” প্রকল্পের আওতায় কাপ্তাই জোন কর্তৃক কাপ্তাই, রাইখালী টিওবি, পানছড়ি টিওবি, বাঙালহালিয়া ও রাজস্থলী এলাকার ২১টি উপজাতি ও ৯টি বাঙালি পরিবারসহ ৩০টি পরিবারকে ব্ল্যাক বেঙ্গল ছাগল, খোয়ারসহ হাঁস ও মুরগী প্রদান করা হয়। এসময় এসব স্বাবলম্বী ও আত্মকর্মসংস্থানের উপকরণ পেয়ে উপকারভোগীরা বাংলাদেশ…

বিস্তারিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় সেন রঞ্জন ত্রিপুরা (২৮) নামে এক তরুণ শিক্ষক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বাবুরোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সেনা রঞ্জনকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল হয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১০টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত সেন রঞ্জন ত্রিপুরা লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষার্থী এবং মাত্র চার মাস আগে শিক্ষকতা পেশায়…

বিস্তারিত

খাগড়াছড়ি কেন্দ্রীয় কারাগার থেকে দুই হাজতি আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আজ রবিবার সন্ধা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, বিকেল আনুমানিক ৫টা ১৫ মিনিটের দিকে কারাগারের দক্ষিণ পাশের দেয়াল টপকে পালিয়ে যান দুই হাজতি। একজন হলেন— শফিকুল ইসলাম (২৪)। শফিকুল খাগড়াছড়ি সদরের ইসলামপুর এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে। অপরজন রাজিব হোসেন (২০)। তিনি রামগড় উপজেলার সিলেটিপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়া ছেলে। এর মধ্যে রাজিব হোসেন এরশাদকে পালিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই স্থানীয় লোকজনের সহায়তায় খাগড়াছড়ি টিএন্ডটি গেটের সামনে থেকে আটক করা হয়। তবে শফিকুল ইসলাম এখনো পলাতক রয়েছেন। খাগড়াছড়ি জেলা কারাগার কর্তৃপক্ষ জানিয়েছে, পলাতক আসামিকে ধরতে…

বিস্তারিত

চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে  ৮ নভেম্বর আজ শনিবার “ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ” এর লংমার্চ থেকে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভারতীয় ষড়যন্ত্রের কঠিন জবাব দেওয়ার হুশিয়ারী দিয়েছে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায।  এসময় তিনি বলেন, সীমান্তে বেপরোয়া হয়ে উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। নিরস্ত্র শান্তিপ্রিয় বাংলাদেশি কৃষকদের একের পর এক হত্যা  করছে ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। ২০০৯ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত বিএসএফ সদস্যদের হাতে প্রায় ৬০৭ জন বাংলাদেশি নিহত ও ৭৬১ জন আহত হয়েছে। ৫ আগষ্টের পর ৩৯জন বাংলাদেশি নাগরিক কে হত্যা করতে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। চলতি বছরের ৭ মে থেকে আন্তর্জাতিক…

বিস্তারিত

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়িতে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির খাগড়াছড়ি জেলা শাখা। আজ শুক্রবার দিনটি উপলক্ষে সকালে ভোর ৬টায় জেলা বিএনপির কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা করা হয়। বিকেল ৩টায় চেঙ্গী স্কয়ার থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকেল ৪টায় মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন আবছার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. মালেক…

বিস্তারিত

চাঁপাইনবয়াবগঞ্জ সোনামসজিদ সীমান্তের লংমার্চ থেকে ফেনী নদীর উত্তোলনের প্রতিবাদ জানানো হয়। ‎ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আইনজীবীদের সংগঠন ‘ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশ  আয়োজিত কর্মসূচি টি আজ ৭ নভেম্বর শুক্রবার সকাল ৮টায় জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়েছে। বিকেলে লংমার্চের বহরটি সিরাজগঞ্জে পৌঁছালে জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ তাদের কে স্বাগত জানান। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এডভোকেট দেলোয়ার হোসেন এর সঞ্চালনায়, পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, মুহাম্মদ দেলোয়ার হোসাইন মজুমদার সরকারি আইন কর্মকর্তা, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, ভারতীয় আগ্রাসনবিরোধী ভয়েস অব ল’ইয়ার্স বাংলাদেশের আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আশরাফ-উজ-জামান, সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায…

বিস্তারিত

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে গড়ে তোলা হবে আধুনিক মানের ক্রিকেট টার্ফ, এমন আশাব্যঞ্জক ঘোষণা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর। তিনি বলেছেন, “খাগড়াছড়ির ক্রিকেটকে এগিয়ে নিতে বিসিবির আলাদা দৃষ্টি থাকবে। মেয়েদের ক্রিকেটের উন্নয়নে কোনো কার্পণ্য করা হবে না।” বৃহস্পতিবার বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়াম পরিদর্শনে এসে আসিফ আকবর স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং জেলার ক্রিকেট অবকাঠামো, খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধার খোঁজ-খবর নেন। এ সময় তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামের মেয়েদের ক্রিকেটে অংশগ্রহণ বাড়াতে বিসিবি বিশেষভাবে কাজ করবে। এখানে সম্ভাবনাময় ক্রিকেটারদের অনুপ্রেরণা ও সুযোগ দিতে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।” বিসিবি পরিচালক আরও জানান, খাগড়াছড়ির ক্রিকেটকে নতুন উচ্চতায় পৌঁছে দিতে তিনি নিজে বিশেষ…

বিস্তারিত

গুইমারা (খাগড়াছড়ি) প্রতিনিধি: ২০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, সিন্দুকছড়ি জোনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার বাটনাতলী ক্যাম্পের আওতাধীন সুদূরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এ মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন সদর থেকে আগত মেডিকেল অফিসার ক্যাপ্টেন আকিব ইউসুফ নাজিব (এএমসি)। মেডিকেল ক্যাম্পে ১৮০ জন পাহাড়ি ও ৯০ জন বাঙালি রোগীসহ মোট ২৭০ জন অসুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। স্থানীয় জনগণ জানান, দুর্গম এলাকায় এমন চিকিৎসা কার্যক্রম তাদের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করছে।…

বিস্তারিত