Author: অনুসন্ধান নিউজ

খাগড়াছড়ি জেলার রামগড়ের বলিপাড়া এলাকায়  মঙ্গলবার দুপুরে অবৈধ বালু মহালে মোবাইল কোটের অভিযান পরিচালনাকালে ইটপাটকেল নিক্ষেপ করে ধাওয়া ও হামলার ঘটনা ঘটেছে। হামলায় মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কমর্কর্তা, রামগড় থানার ওসিসহ উভয় পক্ষের অন্তত ১৫জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনসার ও পুলিশ ১০ রাউন্ড সর্টগানের  রাবার বুলেট নিক্ষেপ করে। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। আহতরা হলেন, রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম, সহকারি প্রশাসনিক কর্মকর্তা আব্দুল ওহাব, আনসার সদস্য নুর মোহাম্মদ, আনসার সদস্য মো. সালাউদ্দিন, আনসার সদস্য খোরশেদ আলম, আনসার সদস্য নুর আহাম্মদ, ইউএনওর গাড়ি চালক কামাল হোসেন,…

বিস্তারিত

খাগড়াছড়ির পানছড়িতে ইসলামপুর এলাকায় ইউপিডিএফ গণতান্ত্রিক এর সদস্য  মোঃ ইমন হোসেন(২৫)কে  গুলি করে হত্যা করছে দুবৃত্তরা।  সে পানছড়ি মোহাম্মদপুর রুহুল আমিন এর ছেলে। বৃহস্পতিরার ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের সূত্রে জানাযায়, সে ভোরে ঘরের সামনে হাটাহাটি করার সময়, দুবৃত্তরা এসে গুলি করে চলে যায়, এতে তার ঘটনাস্থলে মারা যায়। ইউপিডিএফ গণতান্ত্রিক এর খাগড়াছড়ির সংগঠক অমর চাকমা জানান, নিহত মোঃ ইমন হোসেন তাদের দলের লোক। তিনি এ ঘটনার জন্য ইউপিডিএফ প্রসিত দলকে দায়ী করেছেন। তবে এ নিয়ে ইউপিডিএফ দলের কোন বক্তব্য পাওয়া যায়নি। পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফেরদৌস ওয়াহিদ জানান, গুলি করে মারছে শুনেছি, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।…

বিস্তারিত

খাগড়াছড়ির রামগড়ে পরোয়ানাভূক্ত নিষিদ্ধ ঘোষিত তিন আওয়ামী যুবলীগ নেতাকে আটক করেছে রামগড় থানা পুলিশ। শুক্রবার ভোররাতে রামগড়ের বল্টুরাম ও মুসলিমপাড়া নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, রামগড় পৌরসভার ১ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো: হোসেন আলী (৩১) ও সদস্য মো: মানিক (২৭)। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম জানান, প্রত্যেকের বিরুদ্ধে ৫ টি করে ওয়ারেন্ট রয়েছে। আটক পরবর্তী তাদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিস্তারিত

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নবগঠিত খাগড়াছড়ি জেলা কমিটির সব নেতার নামে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে পুলিশ। খাগড়াছড়ি সদর থানার উপপরিদর্শক (এসআই) বাদশা বুলবুল বাদী হয়ে মামলা দায়ের করেন। শনিবার (২৫ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু। মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি মো. মনির হোসেন ও সাধারণ সম্পাদক জিৎজয় ত্রিপুরাসহ কমিটির ৪০ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, নতুন কমিটি ঘোষণার পর মঙ্গলবার (২১ এপ্রিল) খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে জেলা শাখার নেতাকর্মীরা…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি। সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মনোনয়ন প্রাপ্তরা হলেন– সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোসা. ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জীবা আমিন খান, মাহমুদা হাবিবা, মোছা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার (ঠাকুর), শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, মোছা. সুরাইয়া…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে।  সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এ তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনের ১৩ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামী থেকে ৮ জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে ৫ জন মনোনয়ন পেয়েছেন। মনোনীত প্রার্থীরা হলেন- জামায়াত ইসলাম থেকে নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মারদিয়া মমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ ও সামসুন নাহার; জাতীয় নাগরিক পার্টি- এনসিপি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু; জাগপার চেয়ারম্যান তাসমিয়া প্রধান; বাংলাদেশ খেলাফত…

বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীকে মনোনীত করেছে বিএনপি। এরমধ্যে স্থান করে নিয়েছেন বান্দরবান বিএনপির নেত্রী অ্যাডভোকেট মাধবী মারমা। সোমবার (২০ এপ্রিল) এ তালিকা প্রকাশ করা হয়। অ্যাডভোকেট মাধবী মারমা জেলা মহিলা দলের সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করেছেন। তিনি ২০২৪ সালের নভেম্বরে গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত একজন সদস্য। মাধবী মারমা বান্দরবান জেলা জজকোর্ট আইনজীবী ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, বান্দরবান শাখার সহসভাপতির দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্র জানায়, আবেদনগুলো থেকে প্রথমে একটি প্রাথমিক তালিকা তৈরি করা হয়। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে সেখান থেকে চূড়ান্ত তালিকা করা হয়েছে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে ত্যাগী, অভিজ্ঞ এবং শিক্ষিত নেত্রীদের অগ্রাধিকার দেওয়ার কথা…

বিস্তারিত

ফেনীর সোনাগাজীতে ইউটিউব দেখে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে বিস্ফোরণে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ব্যবসায়ীর নাম নুর আলম মাসুদ (৪৫)।  তিনি সোনাগাজীর সততা অয়েল মিলসের মালিক ছিলেন। তার মৃত্যুতে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, গত ১৪ এপ্রিল বিকেলে ইউটিউব দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করছিলেন নুর আলম। সেই সময় অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ হঠাৎ বিস্ফোরিত হয়। এতে তিনি ও তার অপর এক সহকর্মী গুরুতর দগ্ধ হন। দগ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফেনী জেনারেল…

বিস্তারিত

খাগড়াছড়ি প্রতিনিধি: “পাহাড়ের কোলে শান্তির গান, পার্বত্য চট্টগ্রাম আমাদের প্রাণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের তরুণ লেখক, সৃজনশীল ও সাহিত্যমনা তরুণদের উদ্যোগে “পার্বত্য রাইটার্স এসোসিয়েশন” এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল- ২০২৬) বিকেলে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলা ও উপজেলার সদস্যরা অংশগ্রহণ করেন। সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি- এম মহাসিন মিয়া বলেন, “আমরা চাই তথ্যনির্ভর, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত চিত্র তুলে ধরতে।” সহ-সভাপতি- মোহাম্মদ ইয়াছিন খাঁন জানান, “তরুণদের সৃজনশীল শক্তিকে একত্রিত করে একটি ইতিবাচক প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।” সাধারণ সম্পাদক- আহাম্মদ রিদোয়ান বলেন, “পার্বত্য চট্টগ্রাম…

বিস্তারিত

খাগড়াছড়ির মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার সংবাদ প্রকাশ ও অভিযানের পর সরেজমিনে পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের খাড়িছড়ার মাস্টার পাড়া এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার স্থান পরিদর্শন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আহাম্মদ, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ পারভেজ। পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত বলেন, পাহাড় কাটার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ইতিমধ্যে পরিবেশ সংরক্ষণ আইনে মামলাও হয়েছে। তাছাড়া অবৈভাবে…

বিস্তারিত