Author: অনুসন্ধান নিউজ

বাংলাদেশ সেনাবাহিনী খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার পরিচালিত এসব অভিযানে একটি সশস্ত্র সংগঠনের ১ সদস্য নিহত হয়। অস্ত্র ও গোলাবারুদসহ আত্মসমর্পণ করে দুই সদস্য। এছাড়া ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। আজ আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর–আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী গতকাল খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আনুমানিক দুপুর ২টা এবং আজ আনুমানিক সকাল ১০টায়  রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি সফল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে উভয়পক্ষের…

বিস্তারিত

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় জাম গাছ থে‌কে প‌ড়ে রা‌কিব (১০) না‌মে ৪র্থ শ্রেণী‌র এক শিক্ষার্থীর মর্মান্তীক মৃত‌্যু হ‌য়ে‌ছে। বুধবার (২৪জুন) দুপু‌রের দি‌কে উপ‌জেলার বর্ণাল ইউনিয়‌নের লৈথলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। রা‌কিব স্থানীয় কৃষক আব্দুর র‌হি‌মের ছে‌লে এবং থৈলাপাড়া সরকারী প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী ছিল। স্থানীয় সূ‌ত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে স্কু‌লে যাওয়ার প‌থে বা‌ড়ির পা‌শে গা‌ছের নি‌চে স্কুল বেগ রে‌খে জ‌াম পাড়‌তে গ‌া‌ছে উঠে। জামপাড়ার এক পর্যায় লাল পিপড়ার কাম‌ড়ে অ‌তিষ্ঠ হ‌য়ে গাছ‌ থে‌কে বা‌ঁশের বেড়ার উপর প‌ড়ে । এতে  বাঁ‌শের বেড়া বু‌কের এক পাশ দি‌য়ে ঢু‌কে পিঠের দিক দি‌য়ে বের হয়ে ঘটনাস্থ‌লেই মারা যায়। মা‌টিরাঙ্গা থানা অ‌ফিসার ইনচার্জ…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও দীঘিনালায় পৃথক ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট- ইউপিডিএফের (প্রসীত গ্রুপ) দুই সদস্য নিহত হয়েছেন। এরমধ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় আইনশৃঙ্খলাবাহিনীর সঙ্গে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের গোলাগুলির ঘটনায় ববিন ত্রিপুরা নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের এক সদস্য নিহত হয়েছে। বুধবার (২৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে মাটিরাঙ্গার তৈকাথান এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় সুনিল ত্রিপুরা নামে অপর এক ইউপিডিএফ সদস্য আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করে সেনাবাহিনী। মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ১০টার দিকে সকালে মাটিরাঙ্গার তৈকাথান এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় স্থানীয় শ্রমিক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন- ২০২৬) দুপুরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে মাটিরাঙ্গা বাজারের তবলছড়ি চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। গতকাল (শনিবার) রাতে মাটিরাঙ্গা পৌরসভার মুসলিমপাড়া গ্যাস পাম্প সংলগ্ন এলাকায় আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ এর ছোঁড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে আহত হন বাঁশবাহী গাড়ির শ্রমিক জাহাঙ্গীর আলম (৩৭)। ঘটনার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিসিএনপি মাটিরাঙ্গা উপজেলা শাখার সভাপতি মো. রবিউল হোসেন নেতৃত্ব দেন। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায়…

বিস্তারিত

খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিলে অংশগ্রহনকারী আওয়ামী লীগের তিন নেতাকর্মী‘কে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১১জুন) রাতে পৃথক অভিযান পরিচালনা করে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মহালছড়ি সদর ইউনিয়ন যুবলীগ সদস্য চাইহ্লাঅং মগ (৩৩), খাগড়াছড়ি সদর ইউনিয়নের সাবেক কৃষকলীগ সদস্য মো. মজিবুর রহমান (৪৫), খাগড়াছড়ি ৬ নং পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ছাদেক ভূইয়া(৫০) মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার (১০ জুন) পোনে ৩ টা দিকে খাগড়াছড়ি সদর ইউনিয়নের গুগড়াছড়ি বাজার সড়কে উপর সরকার কতৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন খাগড়াছড়ি জেলা ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে হাতে লগি-বৈঠা, দেশীয় তৈরী অস্ত্র-শস্ত্র নিয়ে…

বিস্তারিত

রাঙ্গামাটি শহরের কাপ্তাই হ্রদের চক্রপাড়া এলাকায় কাপ্তাই হ্রদে ডুবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনতিশার হাসনাত (২২)  নামে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু ঘটেছে।  মঙ্গলবার (৯জুন) বিকেলে নৌকা যোগে কাপ্তাই লেক ভ্রমনে গিয়ে নৌকা চক্রপাড়া সংলগ্ন বালুচর নামক স্থানে পৌছালে তারা বন্ধুরা মিলে নৌকা থেকে পানিতে সাতার কাটতে গিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হাসনাত নিখোঁজ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে হাসনাতের নিথর দেহ উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হাসনাতকে মৃত বলে ঘোষণা করে। নিহত ইনতিশার হাসনাত কক্সবাজার পেকুয়া এলাকার মোঃ বেলাল এর ছেলে বলে জানা গেছে। হাসনাতের বন্ধুরা জানান, চট্টগ্রাম থেকে কয়েকজন বন্ধু…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের ইতিহাস, প্রশাসনিক কাঠামো ও বর্তমান রাজনৈতিক বাস্তবতা নিয়ে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক, বিভ্রান্তি এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চলে আসছে। বিশেষ করে “চাকমা রাজা”, “বোমাং রাজা” কিংবা “মং রাজা” শব্দগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয় যেন তারা কোনো স্বাধীন রাজ্যের সার্বভৌম শাসক ছিলেন বা এখনো আছেন। অথচ বাস্তব ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, ব্রিটিশ শাসনামলে পার্বত্য অঞ্চলে প্রশাসনিক সুবিধা ও খাজনা আদায়ের উদ্দেশ্যে যেসব সার্কেল চিফ নিয়োগ দেওয়া হয়েছিল, সময়ের ব্যবধানে তাদের ঘিরেই “রাজা” তকমা প্রতিষ্ঠা করা হয়েছে। ‎ ‎ঐতিহাসিকভাবে পার্বত্য চট্টগ্রাম কখনোই পৃথক স্বাধীন রাষ্ট্র ছিল না। ব্রিটিশরা ১৮৬০ সালের পর পার্বত্য চট্টগ্রামকে প্রশাসনিকভাবে নিয়ন্ত্রণে এনে অঞ্চলটিকে কয়েকটি সার্কেলে ভাগ…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের জালিয়াপাড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো— আনোয়ার হোসেনের তেলের দোকান, নাঈন হোটেল এবং একটি কুলিং কর্নার। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাজারে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তিনটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম ভস্মীভূত হয়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার…

বিস্তারিত

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছে ৯১ ভোট। এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি জাতিসংঘের সদস্য রাষ্ট্রসমূহের আস্থা, গ্রহণযোগ্যতা এবং ক্রমবর্ধমান কূটনৈতিক প্রভাবের সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। এই সাফল্য বাংলাদেশের জন্য শুধু একটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পদে নির্বাচিত হওয়ার ঘটনা নয়; বরং এটি বহুপাক্ষিক কূটনীতি, শান্তি, উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে দেশের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি। এই গৌরবোজ্জ্বল মাইলফলক অর্জনের পিছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী…

বিস্তারিত

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়কমন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্র জমা দেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এই পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিতে দীপেন দেওয়ান উল্লেখ করেন, তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। ফলে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ কাজ পরিচালনায় নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করছেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য…

বিস্তারিত