Author: অনুসন্ধান নিউজ
“জুলাই শহীদ দিবস” উপলক্ষ্যে খাগড়াছড়িতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকালে সরকারি কলেজ মাঠে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। পরে খাগড়াছড়ি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও সুধীজন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের আদর্শ ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় বিদুৎ…
বন্যা আসে বন্যা যায় কিন্তু খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মেরুং ইউনিয়নের হতদরিদ্র অসহায় লক্ষিকার্বারী পাড়ার দূর্গম পাকুইজ্জাছড়ির মানুষের খোঁজ খবর কেউ রাখেনা। হাটু কাদা পেড়িয়ে ও নৌপথে ৭ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইশতিয়াক আহম্মদ ইবনে রিয়াজ তার সৈন্যদের নিয়ে পাকুইজ্জাছড়ির বন্যাকবলিত খাদ্য ও চিকিৎসা বঞ্চিত পাহাড়ি সম্প্রদায়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ ও চিকিৎসা সেবা পৌছে দিয়ে মানবিকতার এক অনন্য উদাহরণ তৈরি করলেন। এছাড়াও ছোট মেরুং এলাকার চিটাইংগা পাড়ার বন্যার্ত মানুষের মাঝেও ত্রাণ বিতরণ করা হয় বিজিবির পক্ষ থেকে। চিকিৎসা সেব প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন এম. আবদুল্লাহ আল-মামুন (এএমসি)। এসময় উপস্থিত ছিলেন বাবুছড়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক (পিবিজিএমএস) মোহাম্মদ ইমরান…
খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত ও পুলিশ সুপার মো. মোরতোজা আলী খাঁন। রবিবার দুপুরে পানছড়ি উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা উপজেলার ৪নং লতিবান ইউনিয়নের নালকাটা-শুকনাছড়ি সড়কের ভাঙা অংশ এবং পানছড়ি-খাগড়াছড়ি প্রধান সড়কের পানছড়ি সিনিয়র ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন করেন। এ সময় চলমান সংস্কার কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত ও মানসম্মতভাবে মেরামত কাজ সম্পন্ন করার নির্দেশনা দেন, যাতে জনসাধারণের চলাচল দ্রুত স্বাভাবিক করা যায়। এ সময় উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন এবং পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. ফেরদৌস ওয়াহিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। টানা ভারী বর্ষণ ও বন্যায়…
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া ২৫০ পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। রোববার (১২ জুলাই) জোনের উদ্যোগে মাটিরাঙ্গার ব্যাঙমারা, ওয়াচু, গকুলপাড়া ও দয়ালকুমার পাড়ার ৫০ পরিবার এবং চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বন্যাদুর্গত ২০০ পরিবারসহ মোট ২৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল, পিএসসি, জি। এ সময় ওয়ারেন্ট অফিসার মো. রবিউল ইসলাম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহ জালাল কাজল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, জামায়াতে ইসলামীর উপজেলা আমির…
খাগড়াছড়ির মাটিরাঙ্গা বাজার এলাকায় একটি ভাড়া বাসা থেকে মোঃ মাহিন হোসেন (২৫) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার (১১ জুলাই) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে বাজারের শুটকির গলির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তিনি বাসার জানালার সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে ঘটনাটি সন্দেহজনক বলে জানা গেছে। প্রাথমিক পর্যবেক্ষণে গলায় স্পষ্ট কোনো দাগ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ফলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। নিহত মাহিন হোসেন (২৫)…
টানা ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার নিম্নাঞ্চল চতুর্থ দিনের মতো প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিট। শনিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে অবস্থানরত ৬০টি বন্যাকবলিত পরিবারের মাঝে শুকনা খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্যানিটেশন সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ বিতরণকালে খাগড়াছড়ি রেডক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো. দুলাল হোসেন বলেন, সদর দপ্তরের নির্দেশনায় আজ দীঘিনালার ছোট মেরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া ৬০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে খাগড়াছড়ি সদর ও মহালছড়ি উপজেলাসহ মোট ৩০০টি পরিবারের…
সরকার অত্যন্ত গভীর ভাবে দূর্যোগ মোকাবেলার চেষ্টা করছে। দুর্গত মানুষদের উদ্ধারে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। বেসামরিক প্রশাসনের সাথে সেনাবাহিনী কাজ করছে। যারা আশ্রয়কেন্দ্রে আসতে পারেনি তাদের কাছে ত্রাণ সহ উদ্ধার কার্যক্রম পরিচালনায় কোন কমতি নেই বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। শনিবার (১১ জুলাই) বিকেলে খাগড়াছড়ি পৌরসভা ও সদরের বিভিন্ন দুর্গত এলাকা পরিদর্শন করে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বৃহত্তর চট্টগ্রামের ৫ জেলা পরিদর্শন করে সরকার প্রকৃত ক্ষতি ও মানুষের দুর্ভোগ দেখতে মাঠপর্যায়ে কাজ করছেন। দুর্গত মানুষের জন্য সরকার কাজ করে যাবে বলেও জানান তিনি। এ…
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকায় একটি জঙ্গল থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ২৪ মাইল এলাকায় কলেজের বিপরীত পাশে মূড়া পাড়ার আগে জঙ্গল থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে একটি মরদেহ দেখতে পান। পরে বিষয়টি মহালছড়ি থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, মরদেহটি কোনো পাহাড়ি নারীর। নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।…
খাগড়াছরি মাটিরাঙ্গা বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে আব্দুল মলেক (৬০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী শাহেরা খাতুন স্ত্রী (৫০) ও ছেলে শাহ আলম (৩৫) আহত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোমতির শান্তিপুর নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। মৃত মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে। মৃতের ছোট ভাই জলিল মিয়া জানান, বর্ষায় রাস্তা ভেঙ্গে যাওয়ার কারণে ফজর আলী নামক পাশের বাড়ির এক ব্যাক্তি মালেক মিয়ার ঘরের বারান্দায় অটো চার্জ করতেন। রাত ভর চার্জ শেষে জানালার গ্রীলের সাথে মাল্টি প্লাগ ঝুলিয়ে অটো নিয়ে চলে যান। শুক্রবার দুপুরের দিকে মাল্টিপ্লাগ খুলতে গেলে বিদ্যুতায়িত হয়। তাকে বাঁচাতে গিয়ে স্ত্রী ও ছেলে…
খাগড়াছড়ি তে টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা সাজেক–বাঘাইহাট এবং খাগড়াছড়ি সড়কের নিম্নাঞ্চলে পানি কমে যাওয়ায় এবং আবহাওয়ার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ায় আজ (১০ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে সাজেক পর্যটন এলাকায় অবস্থানরত মোট ৪২১ জন পর্যটক সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ি পৌছেন। জানা যায়, খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও নিরাপত্তা ব্যবস্থাপনার আওতায় পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। পর্যটকদের বহনকারী ছোট-বড় মোট ১০১টি যানবাহন সাজেক ত্যাগ করে খাগড়াছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার…
