Author: অনুসন্ধান নিউজ
খাগড়াছড়ি সদর উপজেলার সিংগীনালা মগপাড়া এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার সিংগীনালা মগপাড়ার প্রাক্তন প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. শরিফ হোসেন (২০) মাটিরাঙ্গা উপজেলার ১ নম্বর ওয়ার্ডের রামচিরা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আব্দুর রাজ্জাক এবং মাতার নাম নুর জাহান বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল ভান্ডারীর বাড়িতে কর্মরত মো. শরিফ হোসেন (২০)-এর বিরুদ্ধে স্থানীয় এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে। অভিযোগ অনুযায়ী, বিজিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে অভিযুক্ত শিশুটিকে ভয়ভীতি প্রদর্শন করে পাশের একটি…
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক পরিবারের মাঝে জরুরি খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (২।আগষ্ট) বিকেলে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকায় এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কাজুকো ভূঁইয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এবং মাল্টি সার্ভ ইন্টারন্যাশনাল (এমএসআই)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি-২৯৮ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। ত্রাণ বিতরণের পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, গত জুলাই মাসের ভয়াবহ বন্যায় উপজেলার অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। দুর্যোগে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো সমাজের সবার দায়িত্ব। তিনি আরও বলেন, জনগণের…
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই-আগস্ট এক স্মরণীয় ও আলোচিত অধ্যায়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুরু হওয়া বিক্ষোভ ক্রমান্বয়ে সারাদেশে গণঅভ্যুত্থানে রূপ নেয়। রাজধানী ঢাকার পাশাপাশি চট্টগ্রামও ছিল এই আন্দোলনের অন্যতম প্রধান কেন্দ্র। চট্টগ্রাম মহানগর থেকে শুরু করে জেলার বিভিন্ন উপজেলা পর্যন্ত আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে। সংঘর্ষ, হতাহত, গ্রেপ্তার, অগ্নিসংযোগ, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্য দিয়ে এক উত্তাল সময় অতিক্রম করে বন্দরনগরী। জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে চট্টগ্রাম নগরের মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেট, বহদ্দারহাট, জিইসি মোড়, টাইগারপাস, নিউমার্কেট, আন্দরকিল্লা, লালদীঘি, চকবাজার ও শাহ আমানত সেতু এলাকায় আন্দোলনকারী ছাত্র-জনতার সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। বিভিন্ন স্থানে টিয়ারশেল, সাউন্ড…
খাগড়াছড়ির রামগড়ে সামাজিক, মানবিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন হাজী মোঃ নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম বারেরমত আগামী শুক্রবার রামগড়ে ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ২০২৬’ শুরু হচ্ছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিকের আয়োজনে গত ১৫ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে চলে এ নিবন্ধন কার্যক্রম। এতে ৩০০-এরও বেশি অ্যাথলেট প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিক জানান, আগামী ৭ আগস্ট ২০২৬, শুক্রবার বলিপাড়া থেকে খাগড়াবিল বাজার পর্যন্ত প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য টি-শার্ট, ক্যাপ, সনদপত্র, সকালের নাস্তা ও পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। এছাড়া প্রতিযোগিতায় প্রথম দশজন অ্যাথলেটদের জন্য থাকছে…
বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটক দম্পতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে বাগান’ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার ১০ জনের একটি পর্যটক দল বগালেক ভ্রমণে আসে। তাদের মধ্যে ৮ জন বগালেকের একটি কটেজে অবস্থান করলেও জামির উদ্দিন ও রোকাইয়া আক্তার নামের দুই পর্যটক প্রশাসনিক নির্দেশ তোয়াক্কা না করে সন্ধ্যার দিকে মোটরসাইকেল নিয়ে কেওয়াক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হন। নিহত দুইজন সম্পর্কে স্বামী-স্ত্রী। ঘুরে ফেরার পথে বগালেক-কেওয়াক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে পাহাড়ের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অত্যন্ত ঢালু আঁকাবাঁকা মোড়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তারা। মুহূর্তে মোটরসাইকেলটি পাহাড়ের…
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়েছে ২৩ বিজিবি যামিনীপাড়া ব্যাটালিয়ন। এ সময় দেশি-বিদেশি ৪টি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য জিনিসপত্র উদ্ধার করে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন। ২৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৭ জুলাই) রাত ৩ টার দিকে ২ নং তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামের ভীরতীয় সীমান্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী…
সরকারি ট্যাক্স ফাঁকি দিয়ে সীমান্ত পার করে আনা প্রায় ১০ লাখ টাকা মূল্যের অবৈধ ভারতীয় পণ্য (জুস) আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোন (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)। শনিবার (২৬ জুলাই) দুপুরে মাটিরাঙ্গা জোনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়। সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের চেকপোস্ট পয়েন্টে বিশেষ অভিযান চালানো হয়। সংবাদ ছিল, মাটিরাঙ্গা বাজার হয়ে অবৈধ পথে আসা ভারতীয় পণ্যের একটি বড় চালান ট্রাকে করে চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হচ্ছে। এই তথ্যের ভিত্তিতে সেনাসদস্যরা তল্লাশি চালিয়ে একটি ট্রাকসহ ৭ হাজার ৫০০ পিস ভারতীয় ‘আনমুল’…
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের অন্যতম মহাকাব্যিক ফাইনালের অবসান হলো। লিওনেল মেসির আর্জেন্টিনাকে স্তব্ধ করে ২০২৬ ফিফা বিশ্বকাপের নতুন বিশ্বরাজা নির্বাচিত হলো স্পেন। এই অবিস্মরণীয় ট্রফি জয়ের মধ্য দিয়ে একই সাথে উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ ও বিশ্বকাপের ‘ডাবল’ মুকুট মাথায় পরল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। তবে স্প্যানিশ ফুটবলের এই সোনালী প্রজন্মের মহাবিজয় কেবল শিরোপাতেই সীমাবদ্ধ থাকেনি; মেগা ফাইনালে জিতে তারা আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার সর্বকালের সব রেকর্ড ভেঙে নতুন বিশ্বরেকর্ড গড়েছে। টুর্নামেন্ট জুড়ে অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলা স্প্যানিশ আর্মাডা ফাইনালেও তাদের সেই চেনা তিকিতাকা আর হাই-প্রেসিং ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল। মাঝমাঠের জেনারেল রদ্রি, দানি অলমো…
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত গৃহহীন বৃদ্ধকে নতুন ঘর হস্তান্তর করেছে গুইমারা রিজিয়নের আওতাধিন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন। রবিবার (১৯জুলাই) দুপুরের দিকে জোন উপ অধিনায় মেজর আলতাফ মাহমুদ রুবেল মাটিরাঙ্গা সদর ইউনিয়নের দুর্গম তপ্ত মাস্টারপাড়ার স্থানীয় কচাকলা ত্রিপুরাকে এ ঘর হস্তান্তর করেন। এর আগে টানা বর্ষণে বৃদ্ধের মাটির ঘরটি ধসে পড়ে। খবর পেয়ে গত ১৩ জুলাই মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান ঘটনাস্থ পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত বৃদ্ধের খোঁজখবর নেন এবং দ্রুত একটি নিরাপদ বসতঘর নির্মাণের উদ্যোগ গ্রহন করেন। ঘর নির্মান শেষে বৃদ্ধকে বসত ঘর হস্তান্তর করা হয়। জোন উপ অধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রুবেল জানান,দেশের আইন শৃঙ্খলা…
খাগড়াছড়ি: সাম্প্রতিক দূর্যোগে খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে পার্বত্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সকাল সাড়ে ১১টায় মহালছড়ি উপজেলার চৌংড়াছড়ি ও যন্ত্রণাথ কার্বারী পাড়ায় পৃথকভাবে এ ত্রাণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বিভিন্ন প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগ সফলতার সঙ্গে মোকাবিলা করে আসছে। যে কোন সংকটে মানুষের পাশে থাকতে সরকারের নির্দেশনা অনুযায়ী করছে সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা অনুযায়ী ‘রঙধনু জাতি’ গঠনে কাজ করার আহবান জানান প্রতিমন্ত্রী মীর হেলাল। পরে এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা…
