Author: অনুসন্ধান নিউজ

বান্দরবানের ৩০০ নম্বর সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী করায় বান্দরবানে বইছে আনন্দের বন্যা। আনন্দে উচ্ছ্বসিত নেতাকর্মীরাও, চারিদিকে চলছে মিষ্টি বিতরণ। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে আরো তিন মন্ত্রীর সাথে শপথ গ্রহণ করেন সাচিং প্রু জেরী। শপথ বাক্য পাঠ করান নতুন নির্বাচিত রাষ্ট্রপতি ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রীর শপথ বাক্য পাঠ করার পরপরই বান্দরবানে আনন্দের বন্যা বয়ে যায়। বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল বের করা হয়। মুহূর্তে মিষ্টির দোকানগুলো খালি হয়ে যায়। জেলা বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে চলে মিষ্টি বিতরণ। নবনির্বাচিত মন্ত্রী সাচিং প্রু জেরী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বান্দরবানের ৩০০ নম্বর সংসদীয়…

বিস্তারিত

খাগড়াছড়ির মহালছড়িতে  বজ্রপাতে উচিমং মারমা (৫০) ও চাইঞাও মারমা (৪৫) নামে মারমা দম্পতির মৃত্যু হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৭টার ২০ মিনিটের দিকে মহালছড়ি উপজেলার নুনছড়ি এলাকার থলিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত উচিমং মারমা ও চাইঞাও মারমা স্বামী-স্ত্রী। তাঁদের চার সন্তান রয়েছে বলে স্থানীয়রা জানান। নিহতদের বড় ছেলে আখং মারমা জানান, শনিবার সন্ধ্যায় এলাকায় ঝুম বৃষ্টি হচ্ছিল। এ সময় তাঁর মা বাড়ির দরজার কাছে এবং বাবা উঠান থেকে ঘরের ভেতরে প্রবেশ করছিলেন। হঠাৎ বিকট শব্দে তীব্র বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন মারা যান। তিনি আরও জানান, বজ্রপাতে তাঁদের বসতঘরের সোলার প্যানেলসহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে নিহত দুজনের মরদেহ বাড়িতেই…

বিস্তারিত

খাগড়াছড়ির মানিকছড়িতে সালাউদ্দিন আরিফ (২৭) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আরিফ ওই এলাকার মিছির আলীর ছেলে। তিনি এক শিশু সন্তানের বাবা। তার স্ত্রী ফারজানা আক্তার বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ছিল আরিফের দাদির কুলখানি। এ উপলক্ষে সকাল থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। এর মধ্যে পরিবারের সদস্যদের অগোচরে আরিফ তার বাবার ঘরে চলে যান। পরে স্বজনেরা ঘরের সিলিংয়ে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে মানিকছড়ি থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার…

বিস্তারিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে আরও চারজন সদস্য যুক্ত হচ্ছেন। শুক্রবার রাতে বঙ্গভবনের দরবার হলে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। নতুন চার মন্ত্রী হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় আরও রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য…

বিস্তারিত

বন উজার করে নদীপথে অবৈধভাবে পাচারের সময় খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলার বাইন্যাছোলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লক্ষাধিক টাকার গোল কাঠ ও বাঁশ জব্দ করেছে সেনাবাহিনী।  বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোনের তত্ত্বাবধানে বাইন্যাছড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাকিলের নেতৃত্বে সেনা সদস্যরা ধুরুং খালে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পাচারের উদ্দেশ্যে মজুত করা বিভিন্ন প্রজাতির ২৫০ পিস গোল কাঠ ও ৪০০টি বাঁশ জব্দ করে। জব্দকৃত কাঠ ও বাঁশের বাজার মূল্য প্রায় ১৫ লক্ষাধিক টাকা।  জব্দকৃত কাঠ ও বাঁশ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সংশ্লিষ্ট ফরেস্টারের কাছে হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে সবুজ পাহাড়ের প্রাকৃতিক সম্পদ কাঠ ও বাঁশ পাচার…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে পিস্তল, গুলি এবং  ক্রিস্টাল মেথ-আইস উদ্ধার করেছে বিজিব। বিজিবির যামিনীপাড়া জোনের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, উপজেলার সীমান্তবর্তী এলাকায় সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া আইসের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি টাকা বলে জানিয়েছেন বিজিবির এ কর্মকর্তা। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল গৌরাঙ্গপাড়া তিন রাস্তার মোড়ে মোবাইল চেকপোস্ট স্থাপন করে। রাত আনুমানিক আড়াইটার দিকে পানছড়ির দিক থেকে দুই আরোহীসহ একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছে এলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় বিজিবির টহল দলকে দেখে মোটরসাইকেলটি প্রথমে গতি কমালেও পরে দ্রুত…

বিস্তারিত

দুর্গম পাহাড়ে জরুরি স্বাস্থ্য সেবার মান উন্নয়নে এবং জীবনহানির ঝুঁকি কমাতে সেনাবাহিনীর ২২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষীছড়ি জোনের উদ্যোগে ১৫দিন ব্যাপী গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষাসহ প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সকালে লক্ষীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল কক্ষে প্রশিক্ষণ গ্রহণকারী ২০জন শিক্ষণার্থীর মাঝে সনদপত্র ও প্রাথমিক চিকিৎসার উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি লক্ষীছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল খান সজিবুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম সোহাগ, মেডিকেল অফিসার ডাঃ সাইদুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সভাপতি ফোরকান হাওলাদার অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পাহাড়ের দুর্গম ও প্রত্যন্ত পাড়াগুলো…

বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ। বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া। এরপর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর মুক্তিযোদ্ধারা এবং খাগড়াছড়ির পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা…

বিস্তারিত

খাগড়াছড়ি পৌর সবজি বাজারে নবনির্মিত ‘পৌর কিচেন মার্কেট’-এর শুভ উদ্বোধন ও ব্যবসায়ীদের মাঝে দোকান হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট ২০২৬) পৌর সবজি বাজার প্রাঙ্গণে খাগড়াছড়ি পৌরসভার আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার জেলা প্রশাসক জনাব মো. আনোয়ার সাদাত, পুলিশ সুপার মো: মোরতোজা আলী খাঁন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি পৌরসভার প্রশাসক রুমানা আক্তার। নবনির্মিত কিচেন মার্কেট চালুর ফলে স্থানীয় ব্যবসায়ীদের জন্য একটি সুশৃঙ্খল ও আধুনিক ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। একই সঙ্গে বাজার ব্যবস্থাপনায়…

বিস্তারিত

আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার গণআন্দোলন ও আত্মত্যাগের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান শুরু হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। তবে আন্দোলন দমনে তৎকালীন শেখ হাসিনা সরকারের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান, গুলি, প্রাণহানি, গণগ্রেপ্তার এবং দমন-পীড়নের অভিযোগের পর এটি দ্রুত সারাদেশে ছাত্র-জনতার গণআন্দোলনে রূপ নেয়। আন্দোলনে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলন দমনে তৎকালীন…

বিস্তারিত