Author: অনুসন্ধান নিউজ

বান্দরবানের লামায় ভারী বর্ষণের জেরে এক ভয়াবহ পাহাড়ধসের ঘটনা ঘটেছে। এতে দুই পরিবারের ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে উপজেলার আজিজনগর ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। নিহতরা হলেন- মো. ইউনুস (২৮), তার স্ত্রী রানু আক্তার (২২)এবং তাদের সন্তান মো. সোলেমান (০৪), প্রতিবেশী আলী হায়দারের ছেলে জুয়েল (৩৫) ও তার স্ত্রী কুলছুমাআক্তার (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে চলা টানা ভারী বর্ষণের কারণে ভোররাতে আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশন পাড়ায় একটি পাহাড়ের একাংশ ধসে পড়ে। এতে পাহাড়ের নিচে থাকা দুটি…

বিস্তারিত

খাগড়াছড়িতে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের জলাবদ্ধতা ও পানিবন্দী হয়ে পড়েছে সহস্রাধিক পরিবার। অবস্থার উন্নতি নেই বরং অবনতি হচ্ছে এমন শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে দীঘিনালা উপজেলার অবস্থা নাজুক পরিস্থিতি। মাইনী নদীর পানি বেড়ে তীরবর্তী নিচু এলাকায় পানি ঢুকেছে।   উপজেলার কবাখালী ও মেরুংয়ের কয়েকটি স্থানে পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় দীঘিনালা-সাজেক-লংগদুর সাথে সারাদেশের সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সাজেকে আটকা পড়েছে ৪শ’৬১ জন পর্যটক। এছাড়া, বাসা বাড়িতে পানি ঢুকছে। কয়েকটি এলাকায় পানিবন্দী হয়ে পড়ে দূর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পানি ঢুকে পড়ায় দীঘিনালা ৩৩ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র সংযোগ বন্ধ করে রেখেছে। এদিকে, জেলা সদরের মুসলিমপাড়া, মেহেদীবাগ, গঞ্জপাড়া এলাকার একাংশ,…

বিস্তারিত

টানা বর্ষন ও ভারী বৃষ্টিপাতের ফলে রাঙ্গামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসের আশঙ্কায় ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যেতে মাইকিং করেছে জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে শহরের শিমুলতলী এলাকাসহ কয়েকটি এলাকায় পাহাড়ধসের ঝুঁকিতে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করে প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। রাঙ্গামাটি সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম সারোয়ার জানান, টানা বর্ষন শুরু হলেই আমরা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জীবন রক্ষায় প্রশাসনের নির্দেশনা মেনে চলার জন্য প্রচারনা করি এবং তারা যাতে বর্ষন শুরু হলে ঝুকিপুর্ণ পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান না করার আহ্বান জানাই। তিনি জানান, আবহাওয়ার পরিস্থিতির ওপর ভিত্তি করেই জেলা…

বিস্তারিত

খাগড়াছড়িতে পাহাড়ের দুটি আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস) মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবাদমান দুপক্ষের মধ্যে এই ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ বলেন, দুপুরে দুপক্ষের মধ্যে গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতদের মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও যৌথবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়েছেন। বিস্তারিত পরে জানানো…

বিস্তারিত

হেক্সা মিশন আবারও অধরাই রইল ব্রাজিলের। চলমান বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের নায়ক আলিং হালান্ড জোড়া গোল করে প্রথমবারের মতো নরওয়েকে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলে ইতিহাস গড়েছেন। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন নেইমার। রবিবার (৫ জুলাই) দিবাগত রাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল। চতুর্থ মিনিটেই নরওয়ে বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। এরপর ১১তম মিনিটে ব্রাজিলের ম্যাথেউস কুনহাকে বক্সের ভেতরে ফাউল করা হয়েছে কি না, তা নিয়ে বিতর্ক তৈরি হয়। ভিএআর পর্যালোচনার পর রেফারি পেনাল্টির বাঁশি বাজান। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেননি ব্রুনো…

বিস্তারিত

খাগড়াছড়ি সরকারি কলেজে স্থপিত জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোাহার তৈরি হওয়ায় আগুনে খুব একটা ক্ষতি হয়নি। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ শনিবার ভোর রাতে জেলা সদরের সবুজবাগ এলাকা থেকে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. রনিকে আটক করেছে পুলিশ। পুলিশের বলছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতারা এ ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভে চারপাশে দিকে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে দেয়। পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও…

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ৮ ফুট লম্বার প্রায় ৮ কেজি ওজনের বার্মিজ প্রজাতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি স্থানীয়রা বন বিভাগের কাছে হস্তান্তর করেন। আজ সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে দীঘিনালা উপজেলার মেরুং রেঞ্জের উপ বন কর্মকর্তার কাছে অজগর সাপটি হস্তান্তর করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উপজেলার পূর্ব হাচিনসনপুর এলাকার জমির পানি নামার একটি নালায় স্থানীয় এক বাসিন্দার মাছ ধরার জালে আটকা পড়ে অজগর সাপটি। অজগর দেখার খবরটি মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়লে উৎসুক আশপাশের মানুষের ভীড় জমে। তারা সাপটিকে পিটিয়ে না মেরে রক্ষা করে বন বিভাগকে খবর দেয়। পরে দীঘিনালা উপজেলার মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো.…

বিস্তারিত

“রাজনৈতিক অপসংস্কৃতি বন্ধ করো, চাই সুস্থ ধারার রাজনীতি” স্লোগানে খাগড়াছড়িতে অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল হয়েছে। জেলা যুবদলের উদ্যোগে দুপুরে জেলা শহরের চেঙ্গী স্কোয়ার থেকে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। এতে জেলা যুবদল ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ কওে পৌর টাউন হল প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতৃবৃন্দ। সমাবেশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি জিয়াউর রহমান জিয়া, সহ সভাপতি মাহাফুজুর রহমান মাহফুজ, সহ সভাপতি ফেরদৌস আহমেদ মুন্না বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, পলাতক ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীরা বর্তমান সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে অপপ্রচার আর বানোয়াট, বিভ্রান্তকর তথ্য…

বিস্তারিত

সারাদেশের মত খাগড়াছড়ি জেলার দেড শতাধিক  মাধ্যমিক পর্য়ায়ের  স্কুল  মাদ্রাসায় “ওয়ান চাইল্ড ,ওয়ান  ট্রি ”কর্মসুচীর আওতায়  সোমবার বৃক্ষ চারা রোপন করা হয়েছে।  প্রতিটি স্কুলে  একটি ফলজ, একটি বনজ ও একটি  করে ঔষধী বৃক্ষের চারা রোপন করা হয়। খাগড়াছড়ি জেলা শহরের আদর্শ উচ্চ বিদ্যালয়ে  সকাল ১১ টার  বৃক্ষচারা রোপন ও পরিচযায় সচেতনা সৃষ্টির জন্য শোভাযাত্রা বের করা হয়।  শোভাযাত্রাটি  বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে  স্কুল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।  সেখানে আয়োজিত সমাবেশে স্কুলের প্রধান শিক্ষক অংপ্রু মারমা  প্রধান মন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী  স্কুলের প্রতিটি ছাত্র ছাত্রীকে কমপক্ষে একটি করে গাছের চারা লাগানো ও তার পরিচযার উপর গুরুত্বারোপ করেন।  এ সময় স্কুলের…

বিস্তারিত

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অভিযান চালিয়ে বিদেশী মদদপুষ্ট আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফ (প্রসীত) এর তিন সদস্যকে আটক করেছে, সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের (১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) বিশেষ টহল দল। এ সময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও একটি এলজি উদ্ধার করা হয়েছে। জানা যায়, ২৫ জুন- ২০২৬ (বৃহস্পতিবার) রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে মাটিরাঙ্গা জোন সদর থেকে একটি বিশেষ টহল দল মাটিরাঙ্গা উপজেলার জার্মপ্লাজম, হ্যাচকপাড়া ও কুলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ইউপিডিএফ (প্রসীত) এর সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে পরিচালিত বিশেষ টহল কার্যক্রমে তিনজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- হ্লাপ্রুসাই মারমা (৩০) গুইমারা উপজেলার লক্ষ্যসিপাড়া গ্রামের থোয়াইগ্য মারমা ছেলে,  তেজেন্দ্র চাকমা (২৭)…

বিস্তারিত