পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার সামাজিক সংগঠন ‘বিডি ক্লিন’-এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিনের সম্মানিত মা মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর এই হঠাৎ প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে পুরো বিডি ক্লিন পরিবার।
সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবকবৃন্দ এক যৌথ শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রার্থনা করেন, মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করেন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি ও শোক সহ্য করার ধৈর্য দান করেন।

