Author: অনুসন্ধান নিউজ

খাগড়াছড়ির রামগড় উপজেলার পাগলাপাড়া এলাকায় এক মোটরসাইকেল চালক ও তার সহযোগীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ উঠেছে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (মূল) এর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে রাত পর্যন্ত তাদের জিম্মি করে রাখার পর অচেতন অবস্থায় ফেলে যায় দুর্বৃত্তরা। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগীরা হলেন, গুইমারা উপজেলার মুসলিমপাড়া এলাকার নুরুল হক (২৩) ও তার ভাগিনা নাজমুল ইসলাম (১৮)। নুরুল হক পেশায় মোটরসাইকেল চালক। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে সজল মারমা নামে এক ব্যক্তি নুরুল হককে ৫০০ টাকার বিনিময়ে রামগড় উপজেলার পাগলাপাড়া এলাকার একটি লিচুবাগান থেকে লিচু আনার…

বিস্তারিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে অজ্ঞাত (বয়স আনুমানিক ৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (২২ মে) সকাল ৭টায় উপজেলার গচ্ছাবিল গোঁসাই মন্দিরের পাশে অপু দাশ গুপ্ত নামের এক কিশোর লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মানিকছড়ি থানার এস আই সৈয়দ আহমদ জানান, প্রাথমিকভাবে লাশের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহত ব্যক্তি একজন মানুষিক ভারসাম্যহীন হিসেবেই এলাকায় ঘুরে বেড়াতো। লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিস্তারিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে অজ্ঞাত (বয়স আনুমানিক ৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (২২ মে) সকাল ৭টায় উপজেলার গচ্ছাবিল গোঁসাই মন্দিরের পাশে অপু দাশ গুপ্ত নামের এক কিশোর লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। মানিকছড়ি থানার এস আই সৈয়দ আহমদ জানান, প্রাথমিকভাবে লাশের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহত ব্যক্তি একজন মানুষিক ভারসাম্যহীন হিসেবেই এলাকায় ঘুরে বেড়াতো। লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার বিশেষ প্রকল্প  পিলাক খাল খননের কাজে নিয়োজিত স্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গেলো রাতে এ ঘটনা ঘটে।  গুইমারা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী  স্কেভেটর পুড়িয়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, আজ সকালে উপজেলার হাফছড়ি ইউনিয়নের পতাছড়া বিহার এলাকায় খনন কাজের সাথে যুক্ত শ্রমিক ও স্থানীয়রা স্কেভেটরটি আগুনে পোড়ানো অবস্থায় দেখতে পান। স্থানীয়দের অভিযোগ, গুইমারায় খাল খনন প্রকল্পের থেকে চাঁদা দাবি করে আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ। ধারণা করা হচ্ছে চাঁদা না পেয়ে এ ঘটনা ঘটিয়েছে তারা। এর আগে চাঁদা না দেওয়ায় একাধিকবার কাজ বন্ধ করে দেওয়ার ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিসকাতুল তামান্না…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালা উপজেলার যুব খেলোয়াড় হানজালা সানি ৪৯তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা- ২০২৬ এ অংশগ্রহণ করে জেলার ক্রীড়াঙ্গনে নতুন আশার সঞ্চার করেছেন। দুর্গম পাহাড়ি জনপদ থেকে উঠে এসে জাতীয় পর্যায়ের এমন মর্যাদাপূর্ণ আসরে অংশ নেওয়াকে স্থানীয়রা খাগড়াছড়ির জন্য একটি বড় অর্জন হিসেবে দেখছেন। জানা গেছে, ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আগ্রহী ছিলেন হানজালা সানি। সীমিত সুযোগ-সুবিধা ও নানা প্রতিবন্ধকতার মধ্যেও নিয়মিত অনুশীলন ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি নিজেকে গড়ে তুলেছেন। তার এই সাফল্যে দীঘিনালাসহ পুরো খাগড়াছড়িতে ক্রীড়াপ্রেমীদের মাঝে উচ্ছ্বাস বিরাজ করছে। স্থানীয় ক্রীড়াসংশ্লিষ্টরা মনে করছেন, হানজালা সানির জাতীয় পর্যায়ে অংশগ্রহণ পাহাড়ি অঞ্চলের তরুণদের জন্য ইতিবাচক বার্তা বহন করবে। এতে নতুন…

বিস্তারিত

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। মরদেহ গুম করতে ঘাড় থেকে মাথা বিচ্ছিন্ন করা হয় এবং শরীরের অন্য অংশও টুকরো করার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬) গ্রেপ্তার করে পুলিশ।  মঙ্গলবার (১৯ মে) রাতে  শিশু রামিসা হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার ও ঘটনার রহস্য উদঘাটন প্রসঙ্গে পল্লবী থানায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ঘটনার বিস্তারিত বিষয় নিয়ে কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম। সংবাদ সম্মেলনে…

বিস্তারিত

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড, চারজনকে ১০ বছর করে কারাদণ্ড এবং পাঁচজনকে খালাস দেওয়া হয়েছে।  বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পরপরই আদালত এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়। অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয় আদালত প্রাঙ্গণে। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের একে একে আদালত ভবন থেকে বের করে প্রিজন ভ্যানে তোলা হয় এবং কড়া পাহারায় কারাগারে পাঠানো হয়। মামলার রাষ্ট্রপক্ষের…

বিস্তারিত

রাঙ্গামাটিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে ৩ দিনের ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ১৯ মে রাঙ্গামাটি জিমনেসিয়াম প্রাঙ্গনে ভূমি মেলার উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী। রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ ইমরানুল হক ভুঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী, রাঙ্গামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন সহ অন্যান্য পদস্থ কর্মকর্তা ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় পার্বত্য অঞ্চলের ভূমি সেবাকে আরো ত্বরান্বিত করতে রাঙ্গামাটি ভূমি অফিসের সকল নথিপত্র ডিজিলাইশেন করার প্রক্রিয়া শুরু হয়েছে। যে…

বিস্তারিত

দেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) দেশজুড়ে পালিত হবে পবিত্র ঈদুল আজহা। সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠক শেষে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ জানান, কক্সবাজার জেলার আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য পাওয়া গেছে। সে অনুযায়ী আগামী মঙ্গলবার (১৯ মে) থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। আগামী ৯ জিলহজ পবিত্র আরাফাতের দিন পালিত হবে ২৭ মে এবং পরদিন ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে উদ্‌যাপিত হবে পবিত্র ঈদুল আজহা। সভায় জাতীয় চাঁদ দেখা কমিটির…

বিস্তারিত

কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) এর ভয়ভীতি ও নির্যাতনের মুখে দীর্ঘদিন ঘরছাড়া থাকার পর বান্দরবানের পাইন্নুমপাড়া এলাকায় নিজ বসতভিটায় ফিরেছে ম্রো সম্প্রদায়ের আরও ৫টি পরিবার। বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় শনিবার (১৬ মে- ২০২৬) ২২ জন সদস্য নিয়ে পরিবারগুলো আনন্দঘন পরিবেশে নিজ গ্রামে ফিরে আসে। জানা যায়, ২০২৩ সালের মে মাসে কেএনএফের আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কারণে পরিবারগুলো এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছিল। সম্প্রতি পাইন্নুমপাড়া এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় তাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। প্রত্যাবর্তনকারী পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিশেষ মানবিক সহায়তা প্রদান করে। প্রতিটি পরিবারের মাঝে ৫০ কেজি চাল, ১০ কেজি…

বিস্তারিত