জুলাই গণঅভ্যুত্থানের বীর যোদ্ধাদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়েছেন খাগড়াছড়ির সর্বস্তরের মানুষ।
বুধবার (৫ আগস্ট) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে স্থাপিত জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
প্রথমে জুলাই স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ির স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া।
এরপর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে একে একে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের কর্মকর্তারা স্মৃতি স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বীর মুক্তিযোদ্ধারা এবং খাগড়াছড়ির পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করে জুলাই যোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী ও আন্দোলনে অংশ নেওয়া সাহসী মানুষদের স্মরণ করেন।

