সরকার তিন পার্বত্য জেলায় আগামীতে প্রায় দুই হাজার পাঁচশত শিক্ষার্থীকে তিন কোটি টাকা শিক্ষা বৃত্তি দেবে, খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও ভুমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর হেলাল উদ্দীন। বুধবার খাগড়াছড়িতে টাউন হলে
শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও আত্মকর্ম সংস্থানের লক্ষে নারীদের মাঝে বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ন সচিব) শেখ ছালেহ আহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় ও ভুমি মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন টাউন হলে এ সব বিতরণ করেন। এ সময় তিনি আরো বলেন সরকার দলমত বিবেচনা না করে মেধাবীদের মুল্যায়ন করবেন।
জেলায় ৪৯৩ জন কলেজ শিক্ষার্থীকে দশ হাজার করে ৪৯ লক্ষ ৩০ হাজার, বিশ্ববিদ্যালয়ে পর্যয়ে ২৮৫ জনকে ১৫ হাজার করে ৪২ লক্ষ ৭৫ হাজার মোট ৭৭৮ জন শিক্ষার্থীকে ৯২ লক্ষ ৫ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়া ২৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী ও জেলার প্রতিটি উপজেলায় ১০ জন করে নারী উদ্যোক্তাদের আত্মকর্মসংস্থানের জন্য একটি করে সেলাই মেশিন দেয়া হয়।

অনুষ্ঠানে তিনি বলেন বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার, তাই এই সরকার জনগনের উন্নয়নের জন্য কাজ করছে৷ যার ফল অচিরেই জনগন ভোগ করবে আর বুঝতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া, পার্বত্য চট্টগ্রাম উন্নয়নের বোর্ডের সদস্য(যুগ্ন সচিব) সুমন বড়ুয়া, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা, জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত, পুলিশ সুপার মোঃ মোরতজা আলী খানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ সেলাই মেশিন প্রাপ্ত নারী উদ্যোক্তা ও বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে তিনি সদরের গিরীফুল শিশু সদনের ছাত্রবাস ও কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি মুখ পাড়া খালের উপর গার্ডার ব্রীজ উদ্বোধন করেন।

