খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে অজ্ঞাত (বয়স আনুমানিক ৫০) ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়, শুক্রবার (২২ মে) সকাল ৭টায় উপজেলার গচ্ছাবিল গোঁসাই মন্দিরের পাশে অপু দাশ গুপ্ত নামের এক কিশোর লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
মানিকছড়ি থানার এস আই সৈয়দ আহমদ জানান, প্রাথমিকভাবে লাশের নাম পরিচয় শনাক্ত করা যায়নি। তবে নিহত ব্যক্তি একজন মানুষিক ভারসাম্যহীন হিসেবেই এলাকায় ঘুরে বেড়াতো। লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

