Author: অনুসন্ধান নিউজ

আলোচিত সেই বাংলাদেশি পর্ন-তারকা যুগলকে অবশেষে বান্দরবান থেকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাংলাদেশ থেকে পরিচালিত একটি আন্তর্জাতিক পর্নোগ্রাফি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত থেকে পর্ন কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। সোমবার (২০ অক্টোবর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান। ফল ব্যবসায়ী পরিচয়ে বান্দরবানে বাসা ভাড়া নিয়েছিলেন গ্রেফতার পর্ন তারকা যুগল। রোববার (১৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টায় বান্দরবানের রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেফতার করে সিআইডি। গ্রেফতার দুইজন, চট্টগ্রামের আনোয়ারার বরুম ছড়া এলাকার বাসিন্দা। তিনি জানান, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্সের ১২তম সভা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে আজ ১৯ অক্টোবর জারি করা এক স্মারকে এই তথ্য জানানো হয়। স্মারক নম্বর ০৫.৪২.২০০০.০০০.০৩১.০৪.০০০৩.১৬.২৬৮–এ উল্লেখ করা হয়েছে, “অনিবার্য কারণবশত সভা স্থগিত করা হলো। সভার পরবর্তী তারিখ ও সময় যথাসময়ে জানানো হবে।” সভাটি আগামী ২২ অক্টোবর সকাল ১১টায় চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল টাস্কফোর্সের চেয়ারম্যান জনাব সুদত্ত চাকমার, যিনি সিনিয়র সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। টাস্কফোর্সে বাঙালি প্রতিনিধিত্ব না থাকা এবং উপজাতীয়দের প্রতি প্রশাসনিক পক্ষপাতিত্বের…

বিস্তারিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি : ভবিষ্যৎ বাংলাদেশের পথে এক ক্রীড়া আন্দোলন “খেলাধুলায় গড়ে উঠুক আগামীর বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে পাহাড়ের সবুজ ভূমিতে শুরু হয়েছে এক নতুন উদ্দীপনা। তারুণ্যের উৎসব ২০২৫-এর অংশ হিসেবে খাগড়াছড়িতে শুরু হলো মাসব্যাপী অনূর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষণ কার্যক্রম। জেলা ক্রীড়া পরিষদের বার্ষিক কর্মসূচির আওতায় শনিবার (১৮ অক্টোবর) বিকেলে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জমকালো আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। রঙিন ব্যানার, উল্লাসে ফেটে পড়া শিশু-কিশোরদের উপস্থিতি এবং অতিথিদের প্রাণবন্ত বক্তব্যে উদ্বোধনী অনুষ্ঠানটি যেন তারুণ্যের এক মিলনমেলায় পরিণত হয়। জেলা ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মো. মাহাবুব…

বিস্তারিত

বাঙালি প্রতিনিধি ছাড়া “ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত টাস্কফোর্স”–এর সভা আহ্বানের তীব্র প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ। সংগঠনটি সভা স্থগিতের দাবি জানিয়ে বলেছে, বর্তমান টাস্কফোর্স বৈষম্যমূলক, ফ্যাসিস্ট সরকারের নিয়োগের ফলে এর সিদ্ধান্ত গ্রহণের নৈতিক ও প্রশাসনিক ভিত্তি প্রশ্নবিদ্ধ। শনিবার (১৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের প্রচার সম্পাদক গাজী ইমরান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আগামী ২২ অক্টোবর চট্টগ্রাম সার্কিট হাউসে টাস্কফোর্সের ১২তম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। সভায় সভাপতিত্ব করবেন সিনিয়র সচিব মর্যাদার চেয়ারম্যান সুদত্ত চাকমা। ছাত্র সংসদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যান ও অন্যান্য সদস্যরা পদে বহাল থাকলেও…

বিস্তারিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।সকল মানুষের জীবিকা, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় খাদ্য অধিকার আইন প্রণয়ন কর”— এই প্রতিপাদ্যকে ধারণ করে সারাদেশের মতো খাগড়াছড়ির গুইমারায়ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় উন্নয়ন সংস্থা ‘আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “রাইট টু ফুড” ক্যাম্পেইন ও খানি ফুড সিকিউরিটি নেটওয়ার্ক বাংলাদেশের…

বিস্তারিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা জেলা প্রশাসনের  নিকট স্মারকলিপি প্রদান করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতৃবৃন্দরা  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগমের মাধ্যমে প্রধান উপতেষ্টা বরাবর স্মারক লিপি হস্তান্তর করেন। স্মারকলিপিতে আগামী ১৯ অক্টোবর রাঙামাটিতে নির্ধারিত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবি জানানো হয়। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন—পিসিসিপি খাগড়াছড়ি জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, প্রচার সম্পাদক রিয়াদুল ইসলাম, খাগড়াছড়ি কলেজ কমিটির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম জুনায়েদ, পৌর কমিটির সদস্য সিরাজুম মনির…

বিস্তারিত

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি।।“তরুণের উৎসব উপলক্ষ্যে —এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে  খাগড়াছড়িতে জেলা ক্রীড়া পরিষদের বার্ষিক কর্মসূচি ২০২৫-২৬ এর আওতায় মাসব্যাপী বালক অনুর্ধ্ব-১৫ এর সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকালে সদর উপজেলা পরিষদ পুকুরে অনুষ্ঠিত হয় প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা হারুন অর রশি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) নুসরাত জাবীন। এ সময় বিশেষ অতিথি ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিউটের পরিচালক ঞ্যোহ্লা মং,জেলা ক্রীড়া সংস্থা’র এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়াসহ ক্রীড়া সংস্থা’র অন্যান্য সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন,পার্বত্য এলাকায় সাঁতার জানা…

বিস্তারিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’-এর প্রার্থীরা ভিপি-জিএসসহ ২৪টি পদে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক নির্বাতি হয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিবিএ অডিটরিয়াম এ প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন। ফলাফলে দেখা গেছে, ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত ইব্রাহিম রনি ৭ হাজার ৯৮৩ ভোট পেয়েছেন, জিএস পদে সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়েছেন। এ ছাড়া এজিএস পদে ছাত্রদল সমর্থিত প্যানেলের আইয়ুবুর রহমান তৌফিক ৭ হাজার ১৪ ভোট পেয়ে বিজয় অর্জন করেছেন। ভিপি ইব্রাহিম রনি বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ সেশনের ইতিহাস বিভাগ শিক্ষার্থী, জিএস সাঈদ বিন হাবিব…

বিস্তারিত

মোবারক হোসেন, লক্ষ্মীছড়ি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় নির্বাচনী  প্রচারণা শুরু করেছে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন। বিকেলে বাজার ও উপজেলা সদর ও বেলতলী পাড়া এলাকা এ প্রচারণা ও গণসংযোগ চালানো হয়। লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির  সভাপতি মো: ফোরকান হাওলাদারের নেতৃত্বে অনুষ্ঠিত “ভোট ফর ধানের শীষ” গণসংযোগে অংশ নেন উপজেলা বিএনপির নেতবৃন্দসহ সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা। লক্ষ্মীছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেন, বলেন, ২০০১সালের উন্নয়নের বার্তা নিয়ে ওয়াদুদ ভূইয়ার পক্ষে ধানের শীষ প্রতী নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছি, এলাকায় ব্যাপক সারা পাওয়া যাচ্ছে। এ প্রচারণার কার্যক্রম পুরো উপজেলায়…

বিস্তারিত

“মানবতার সেবায় সেনাবাহিনী” এই অঙ্গীকারকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল থেকে দিনব্যাপী মহালছড়ির দূরবর্তী পঙ্খীমুড়া এলাকায় এ সেবা প্রদান করা হয়। অর্থনৈতিকভাবে অস্বচ্ছল ও দরিদ্র মানুষের জন্য আয়োজন করা এই চিকিৎসা কার্যক্রমে শতাধিক নারী, পুরুষ ও শিশু বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ গ্রহণ করেন। রোগীদের মধ্যে চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা, দাঁতের ব্যথাসহ নানা সাধারণ রোগে আক্রান্ত মানুষ ছিলেন। চিকিৎসা সেবা প্রদান করেন মহালছড়ি জোনের বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাপ্টেন মো. বোরহান উদ্দিন। তিনি রোগীদের প্রয়োজনীয় পরামর্শ দেন এবং রোগ প্রতিরোধে স্বাস্থ্য…

বিস্তারিত