Author: অনুসন্ধান নিউজ
“পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” নামক অবৈধ কালো চুক্তি বাতিলের দাবিতে আজ ০২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া(ভিআইপি) হলে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর উদ্যোগে নাগরিক সভা অনুষ্ঠিত হয়। নাগরিক সভায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ এর প্রধান সমন্বয়ক মোঃ মোস্তফা আল ইহযায এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল লতিফ মাছুম সাবেক ভিসি ও (সরকার ও রাজনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিগ্রেডিয়ার জেনারেল অবঃ আমান আযমি। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন রাওয়ার চেয়ারম্যান কর্নেল অবঃ আব্দুল হক , অধ্যাপক ড আবু মূসা মোঃ আরিফ বিল্লাহ (ভিজিটিং প্রফেসর,জঙ্জু নরমাল বিশ্ববিদ্যালয়, চীন), বিগ্রেডিয়ার…
খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধিনস্থ মাটিরাঙ্গা জোনের সেনা অভিযানে রিপন ত্রিপুরা নামে এক ইউপিডিএফ (মূল) দলের সহকারী চাঁদা কালেক্টর গ্রেফতার করা হয়েছে। শনিবার ২৯ নভেম্বর সকালে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাটিরাঙ্গা জোনের একটি স্পেশাল টহলদল মাটিরাঙ্গা জোনর আওতাধীন রসুলপুর রাবার বাগান নামক এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে ইউপিডিএফ (মূল) এর সহকারী কালেক্টর রিপন ত্রিপুরাকে গ্রেফতার করা হয়। এসময় তল্লাশি করে তার কাছ থেকে ১ টি ওয়াকিটকি, ২ টি মোবাইল ফোন, ১ টি চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ ৪০০ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিকে বিকালে মাটিরাঙ্গা পুলিশ স্টেশনে হস্তান্তরের করা হয় বলে মাটিরাঙ্গা থানার পুলিশ সত্যতা নিশ্চিত করেছেন ।
খাগড়াছড়ি ২৯৮নং সংসদীয় আসনের বিএনপির মনোনীত প্রার্থী ধানের শীষে প্রতীকের সমর্থনে চাকমা সম্প্রদায়ের সমাবেশ অনুষ্ঠিত। শুক্রবার বিকালে খাগড়াছড়ি পৌর টাউন হলে জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও জেলা বিএনপির সভাপতি, এয়োদশ সংসদ পদপ্রার্থী ওয়াদূদ ভুইয়া। এসময় তিনি বলেন, বিএনপি দলটি জিয়াউর রহমানের সৃষ্টি। তিনি সবসময় দেশের মানুষের কথা ভাবতেন। আমরাও জিয়াউর রহমানের আদর্শে দেশ গড়তে কাজ করতে চাই। পাহাড়ের মানুষের জন্য কাজ করতে চাই। বিএনপি ক্ষমতায় আসলে প্রথমে পাহাড়ে ভাইয়ে ভাইয়ে হানাহানি বন্ধ করবে। অস্ত্রের ঝনঝনানি করবে। অস্থিতিশীল পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। তাই আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি…
‘পাহাড়কে সন্ত্রাস ও চাঁদাবাজির অভয়ারণ্য হতে দেয়া হবে না। অচিরেই সকল সন্ত্রাসী শক্তিকে কঠোর হাতে দমন করা হবে’। বলেছেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান মাহমুদ। তিনি আজ শনিবার (২৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন পানছড়ি সেনা সাবজোনের তারাবনছড়া এলাকায় স্থানীয়দের সাথে মতবিনিময় ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও দুস্ত, অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। তিনি আরও বলেন, পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সকল জনগোষ্ঠীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনী কাজ করছে এবং শান্ত পাহাড়ে অস্থিতিশীলতার কোনো সুযোগ দেয়া হবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. খাদেমুল ইসলাম, খাগড়াছড়ি ডিজিএফআই কর্নেল মো. আতিক,…
প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে খাগড়াছড়ি জেলায় কর্মরত সাংবাদিকদের জন্য ডিজিটাল মিডিয়া বিষয়ক তিনদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার ২৯ নভেম্বর সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, জেলার নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। এতে প্রধান বক্তা হিসেবে ডিজিটাল সাংবাদিকতায় নৈতিকতা নিয়ে বক্তব্য উপস্থাপন করেন, প্রেস ইনিস্টিটিউট বাংলাদেশ (পিআইবির) মহাপরিচালক ফারুক ওয়াসিফ। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টচার্য্য। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তরা বলেন, এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য হচ্ছে এই প্রশিক্ষণের মধ্য দিয়ে সাংবাদিকদের সংবাদ তৈরীর প্রচলিত কর্মকৌশলে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে…
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাত দীঘিনালা উপজেলায় মতবিনিময় সভা করেছে। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দীঘিনালা উপজেলায় পরিদর্শনে আসেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১১ টার দিকে উপজেলা অডিটরিয়াম হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের উপ-অধিনায়ক (টু আই সি) মেজর আকিব মল্লিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা। খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার শাদাত বলেন, এই…
সম্পাদকীয়: পার্বত্য চট্টগ্রাম শুধু পাহাড়, অরণ্য আর নদীর অনুপম মায়াময়তা নয়, এ অঞ্চল মানুষের চিন্তা, চেতনা ও সৃজনশীলতারও এক অনন্য জন্মভূমি। সেই নৈসর্গিক পাহাড়ি পরিবেশেই বেড়ে ওঠা তরুণ সাংবাদিক ও লেখক এম মহাসিন মিয়া তাঁর দ্বিতীয় স্বরচিত কাব্যগ্রন্থ ‘নির্জনে’ প্রকাশের মাধ্যমে আবারও জানিয়ে দিলেন, লেখালেখি তাঁর কাছে শুধু পেশা নয়, এটি তাঁর আত্মারই এক অনিবার্য প্রশ্বাস। ‘নির্জনে’ বইটির নাম যেমন নিঃশব্দ, এর ভেতরের পৃথিবীও তেমনই নীরব অথচ গভীর। আজকের কোলাহলময় সময়ে যেখানে মনোযোগ ও অনুভবের জায়গাগুলো ক্রমেই সংকুচিত হয়ে আসছে, সেখানে এম মহাসিন মিয়া নিজের মতো করে খুঁজে নিয়েছেন অন্তরের নিস্তব্ধ গলিপথ। এই কাব্যগ্রন্থে রয়েছে নিঃসঙ্গতার নিপুণ ব্যাখ্যা, আত্মজিজ্ঞাসার অনাবিল…
খাগড়াছড়ির লক্ষীছড়ি জোন কর্তৃক পাহাড়ের প্রত্যন্ত বেলাক্ষ পাড়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর ২০২৫) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন জোনের চিকিৎসক দল। সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগে স্থানীয় পাহাড়ি নারী, পুরুষ ও শিশুসহ মোট ২০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনা মূল্যে বিতরণ করা হয় বলে জানা গেছে। পাহাড়ের দুর্গম অঞ্চলে নিয়মিত স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় এ ধরনের উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা জানান, সরাসরি চিকিৎসা পেয়ে তাদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।…
পেশাজীবী সংগঠন, রাজনৈতিক অঙ্গন কিংবা সামাজিক সংগঠন যেখানেই গণতান্ত্রিক কাঠামো এবং স্বচ্ছ নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া বজায় থাকে, সেখানেই সংগঠন এগিয়ে যায় দায়িত্বশীলতার দিকে। সেই ধারাবাহিকতায় পিসিএনপি (PCNP) তাদের ২০২৫ সালের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন করেছে অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রামের অক্সিজেনস্থ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনের কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্যদের প্রত্যক্ষ অংশগ্রহণে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে কাজী মজিবর রহমান এবং মহাসচিব পদে মোঃ শাব্বির আহমেদ নির্বাচিত হয়েছেন। গোপন ব্যালটের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হওয়ায় সংগঠনটির ভেতরে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। পিসিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান রেজাউল করিম এবং অধ্যক্ষ…
জেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) : নাগরিক সংগঠন সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল (২০ নভেম্বর) সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয়ক অত্র জেলা কমিটির অনুমোদন প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সংগঠনের কেন্দ্রীয় কমিটি আগামী ০১ (এক) বছরের জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা কমিটির অনুমোদন প্রদান করেন। এ সময় আগামী ০৩ (তিন) মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা প্রদান করা হয়। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র মোকাবেলা ও দেশপ্রেমিক জনগোষ্ঠী গঠনের লক্ষে সংগঠনটির সর্বস্তরের জনশক্তি কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়। নব ঘোষিত জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরুল আবছার ভূঁইয়া জানান, দেশের সীমান্ত সুরক্ষার লক্ষে প্রতিবেশী রাষ্ট্রের ষড়যন্ত্র…
