প্রাণ চাঞ্চল্যতায় ফিরছে খাগড়াছড়ি। বাড়ছে সাধারণ মানুষের চলাচল। হাট বাজার ও দোকান পাট খুলেছে। যানবাহন ছেড়ে যাচ্ছে রুটে।
আজ সকাল থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি। বেলা বাড়ার সাথে সাথে মানুষের সমাগমসহ সড়কে ব্যস্ততা বাড়ে।
গত কয়েকদিনের থমথমে পরিস্থিতিতে মানুষের মাঝে থাকা উদ্বেগের ছাপ কাটছে। তবে এখন পর্যন্ত জেলা সদর, পৌর এলাকা এবং গুইমারা উপজেলায়১৪৪ ধারা জারি আছে।
পরিস্থিতির পুরোপুরি উন্নতি ঘটলে তোলা হবে ১৪৪ ধারা। মানুষের মাঝে স্বস্তি ও আস্থা ফেরাতে কাজ করছে প্রশাসন। সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ কয়েকস্তরের নিরাপত্তা জোরদার আছে এখনো। চেক পোস্টে চলছে তল্লাশি কার্যক্রম।
এদিকে, সহিংসতা, হামলা, ভাংচুরের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়েছে পুলিশ ও বিজিবি।

