Author: অনুসন্ধান নিউজ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, খাগড়াছড়িতে ধর্ষণের প্রতিবাদ ও আন্দোলনের পেছনে তৃতীয় পক্ষের ইন্ধন আছে। রোববার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভায় তিনি এই অভিযোগ তুলেন। পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে গত কয়েক দিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংস পরিস্থিতির পর খাগড়াছড়িতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে। শনিবার দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার, শহীদ কাদের সড়কে দুটি পক্ষের মধ্যে পৃথক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলাবাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সময় স্বনির্ভর এবং নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে…

বিস্তারিত

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ১৪৪ ধারা জারি থাকলেও জরুরী আইন উপেক্ষাকরে আজ ২৮ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় গুইমারা উপজেলার খাদ্য গুদামের সামনে অবরোধ কারীরা রাস্তায় জড়ো হয়ে টায়ার জালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। এরআগে গতকাল বেলা ২ টা থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও বিকেল ৩ টা থেকে গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়। যা এখন পর্যন্ত তা বলবৎ রয়েছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে হাজির হলে অবরোধ কারীদের পক্ষথেকে ইট-পাটকেল ছুঁরে গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দোকছড়ি জোন উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী সহ বাংলাদেশ সেনাবাহিনীর ১১ সদস্য, পুলিশ৩ সদস্যসহ ১ সাংবাদিক আহত হন। এসময় দায়িত্বরত সাংবাদিকের…

বিস্তারিত

ঘটনার বিবরণ: গত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১০টার দিকে খাগড়াছড়ি জেলায় মারমা সম্প্রদায়ের একজন অষ্টম শ্রেণির ছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে কয়েকজন দুর্বৃত্তের হাতে অপহরণের শিকার হয় বলে জানা যায়। পরবর্তীতে, ধর্ষণের শিকার স্কুল ছাত্রীকে মেডিকেল পরীক্ষা করলে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায় নি। এই জঘন্য ঘটনায় জড়িত মূল আসামি শয়ন শীলকে পরদিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে সেনাবাহিনীর সদর জোনের সহযোগিতায় পুলিশ দ্রুত গ্রেপ্তার করে। আদালতে হস্তান্তরের পর তার বিরুদ্ধে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। বাকি অপরাধীদের ধরতে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রয়েছে। এই দ্রুত পদক্ষেপ জনগণের নিরাপত্তা রক্ষায় সেনাবাহিনীর অগ্রণী ভূমিকার…

বিস্তারিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, শনিবার দুপুরে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে জ্জে প্রশাসন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ জারি থাকবে বলে জানানো হয়। জেলা প্রশাসনের পরিপত্রে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনগণের জানমালের ক্ষতি সাধনের আশংকা থাকায় এ ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। পরে বিকেল ৩ টা থেকে জেলার গুইমারা উপজেলাতেও ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এর আগে, আজ সকাল থেকে পাহাড়ে…

বিস্তারিত

খাগড়াছড়িতে অবরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরী হওয়ায় বেলা ২ টা থেকে খাগড়াছড়ি সদর উপজেলায় ১৪৪ ধারা জারির পর এবার জেলার গুইমারা উপজেলায়  আইনশৃঙ্খলা পরিস্থিতি  অবনিতির আশংকায় আজ বিকাল ৩ টা হতে অনির্দিষ্টকালের জন্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার ( ২৭ সেপ্টেম্বর) বিকেলে গুইমারা উপজেলাতে ১৪৪ জারি করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার। ফৌজদারি কার্যবিধির ১৮১৮ মোতাবেক ১৪৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। গুইমারা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইরিন আকতার জানান, খাগড়াছড়ি জেলা সদরে অবরোধের সময়ে আইনশৃংখলা পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় জেরে গুইমারা উপজেলার কয়েকটি স্হানে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তাই পরিস্থিতি…

বিস্তারিত

খাগড়াছড়ি সদর উপজেলা ও পৌরসভা এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম এই আদেশ জারি করেন। প্রশাসন জানায়, অবরোধ কেন্দ্র করে শনিবার দুপুরে পাহাড়ি ও বাঙালি দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে এ আদেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহল জোরদার করেছে। ১৪৪ ধারা জারির ফলে খাগড়াছড়ি সদর ও পৌর এলাকায় চার বা ততোধিক মানুষের জমায়েত,…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামে যখন কোনো অপরাধ সংঘটিত হয়, বিশেষ করে ধর্ষণ বা নারী নির্যাতনের মতো স্পর্শকাতর ঘটনা, তখন স্বাভাবিকভাবেই ভুক্তভোগী ও সাধারণ মানুষ ন্যায়বিচার প্রত্যাশা করেন। অপরাধীর শাস্তি ও ন্যায়বিচার নিশ্চিত করাই হওয়া উচিত মূল লক্ষ্য। কিন্তু দুঃখজনকভাবে দেখা যাচ্ছে, এসব ঘটনায় প্রকৃত অপরাধীর বিচার চাওয়ার পরিবর্তে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে পাহাড় থেকে “সেনা হটাও” স্লোগানকে সামনে আনে। এখানেই প্রশ্ন জাগে, ধর্ষণের মতো জঘন্য অপরাধের সঙ্গে সেনাবাহিনীকে হটানোর দাবি কেন জড়ানো হচ্ছে? সেনাবাহিনী পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস দমন, সাধারণ মানুষের নিরাপত্তা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিরলস ভূমিকা রেখে চলেছে। অথচ যেকোনো ঘটনায় অপরাধীর বিচার দাবির বদলে সেনাবাহিনীকে দায়ী করা আসলে মূল এজেন্ডা…

বিস্তারিত

আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে মন্তব্য করে খাগড়াছড়ি ২৯৮নং আসনের জামায়াত মনোনিত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেছেন, নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। নইলে জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী আখ্যা দেয়ার সুযোগ থাকবে। এ সময় তিনি পিআর পদ্ধতির কথা তুলে ধরে বলেন, আর কোন দিন যেন দুর্নীতি না হয়। দিনের ভোট রাতে ফেরত না আসে, সে জন্যই পিআর পদ্ধতিতে ভোট হতে হবে। পিআর পদ্ধতি একটা ছোট শিশু বাচ্চা বুঝলেও আপনারা কেন বুঝেননা এমন মন্তব্য করে বিএনপিকে উদ্দেশ্য করে পিআরে ভয় পাওয়ার ইংগিত করে জনপ্রিয়তা নিয়ে হতাশায় ভুগছেন বলে উল্লেখ করেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে “জুলাই…

বিস্তারিত

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে সেনাবাহিনীর গাড়ি বহরে হামলা করা হয়েছে। এতে বাহিনীটির এক সদস্য আহত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে চেঙ্গী স্কয়ার মোড়ে জুম্ম ছাত্র জনতার সমাবেশ চলাকালে মাইনী ভ্যালীস্থ স্মৃতিসৌধ এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া হলে কাঁচ ভেঙ্গে যায়। এ সময় গাড়ির চালক আহত হন। এ ঘটনায় বাহিনীটির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম থেকে সরকারি কাজ শেষে ফেরার পথে খাগড়াছড়ি সদরের মাইনী ভ্যালী এলাকা থেকে গাড়ি লক্ষ্য করে ঢিল ছোঁড়া শুরু হয়। এতে গাড়ি ক্ষতিগ্রস্ত ও একজন আহত হয়। ভিডিও ফুটেজ দেখে হামলায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে…

বিস্তারিত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর নানুপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র, গোলাবারুদ, মাদক ও বিভিন্ন সরঞ্জামাদিসহ এক সশস্ত্র দুর্বৃত্ত ও মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ২৪ আর্টিলারি ব্রিগেড ও গুইমারা রিজিয়নের লক্ষীছড়ি জোন এ অভিযান পরিচালনা করে। আটক ব্যক্তির নাম আব্দুল হালিম ইমন (৩৮)। তিনি ফটিকছড়ির আব্দুল্লাহপুর গ্রামের মো. শফির ছেলে। অভিযানে সেনা টহল দল তল্লাশি চালিয়ে একটি শটগান, থ্রি-নট-থ্রি রাইফেলের ২ রাউন্ড গুলি, পিস্তলের ৬ রাউন্ড গুলি, শটগানের ৭ রাউন্ড গুলি, ৭.৬২ মিঃ মিঃ ব্ল্যাংক এ্যামোনিশন-০১ রাউন্ড, শট গানের ফায়ারকৃত কার্তুজ-১১ রাউন্ড, এ্যামোনিশন ক্লিপ-০১টি, ১৪৪ পিস ইয়াবা, ৯টি দেশীয় ধারালো অস্ত্র,…

বিস্তারিত