মো: নজরুল ইসলাম (টিটু), বান্দরবান: বান্দরবানে এনসিপির অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন উপলক্ষ্যে সাধারণ সভা ও প্রেস ব্রিফিং করেছে বান্দরবান জাতীয় যুবশক্তির নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১৪অক্টোবর) দুপুরে বান্দরবান গ্র্যান্ড ভ্যালী হোটেল এন্ড রেস্টুরেন্টের সভা কক্ষে জেলা আহ্বায়ক া: সাদ্দাম হোসেন উপস্থিত থেকে এ সংবাদ সম্মেলন করেন।
তিনি বলেন, জাতীয় যুবশক্তি সংগঠনটি এনসিপি গঠন হওয়ার আগেরও ছিল। তবে এনসিপি গঠিত হবার পর এটি এনসিপির সাথে সংযুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, বান্দরবানে জাতীয় যুবশক্তির জেলা শাখার আহ্বায়ক কমিটি ৪১জন সদস্য নিয়ে আগামী ১বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
এসময় জাতীয় যুবশক্তির নতুন কমিটির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মনসুর আলম, যুগ্ন আহ্বায়ক চনুমং মারমা, যুগ্ন আহ্বায়ক বাবুল নন্দী, যুগ্ন আহ্বায়ক টমাস ত্রিপুরা ও সদস্য সচিব মোহাম্মদ ইউনুসসহ নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

