খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হ্যান্ড টিয়ার গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার সংলগ্ন এলাকায় ঝোপের মধ্য থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সদর থানার একটি দল ঝোপের মধ্যে পড়া থাকা অবস্থায় একটি বিস্ফোরক সাদৃশ্য বস্তু দেখতে পায়। পরে এটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিস্ফোরকটি হ্যান্ড টিয়ার গ্রেনেড।
তবে এটি ভয়ানক কোনো বিস্ফোরক নয় বলে নিশ্চিত করেছেন তিনি। কোনো সংস্থা বা কারা এটি বহন করেছে তা জানতে তদন্ত চলছে বলেও তিনি জনান।

