Author: অনুসন্ধান নিউজ

মাহমুদুল হাসান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধিঃ রাঙ্গামাটির বাঘাইছড়িতে পৌর শ্রমিকদলের নবগঠিত কমিটিকে বিতর্কিত আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেছে পৌর শ্রমিকদলের সভাপতি প্রার্থী গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক প্রার্থী মোঃ মনির হোসেন।  রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা প্রেস ক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্য প্রদান করেন পৌর শ্রমিক দলের সভাপতি প্রার্থী মোঃ গোলাম মোস্তফা, বাঘাইছড়ি উপজেলা শ্রমিক দলের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বাঘাইছড়ি পৌর বিএনপির সহ সভাপতি কাজী মোস্তফা, রাঙ্গামাটি জেলা শ্রমিক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির সদস্য আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক প্রার্থী মনির হোসেন ও পৌর কৃষক…

বিস্তারিত

বাংলাদেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই অঞ্চল দেশের অর্থনীতি, সংস্কৃতি ও পর্যটনে অনন্য অবদান রাখলেও এখানকার সাধারণ মানুষের জীবনমান বহুদিন ধরেই পিছিয়ে আছে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাত সবচেয়ে বেশি অবহেলিত। বিশেষজ্ঞ ও স্থানীয়দের মতে, এর মূল কারণ জেলা পরিষদগুলোর মনগড়া প্রশাসনিক কাঠামো এবং অকার্যকর পরিচালনা ব্যবস্থা। -শিক্ষা খাত: শিক্ষক সংকট আর অস্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া:- পার্বত্য অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষক সংকট যেন চিরস্থায়ী রূপ নিয়েছে। সরকারি বরাদ্দ থাকলেও নিয়োগ প্রক্রিয়া জেলা পরিষদগুলোর হাতে থাকায় যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক প্রভাব, সুপারিশ আর পক্ষপাতিত্ব প্রাধান্য পাচ্ছে। ফলাফল, যোগ্য শিক্ষকরা বঞ্চিত হচ্ছেন, আর অনেক নিযুক্ত শিক্ষক…

বিস্তারিত

বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে গত পাঁচ দশকের বেশি সময় ধরে উন্নয়ন, গণতন্ত্র ও রাষ্ট্রীয় অগ্রগতির পথে এগিয়ে চলেছে। কিন্তু রাজনৈতিক অঙ্গনে নানা ওঠানামা, দলীয় স্বার্থের সংঘাত, ক্ষমতার পালাবদল ও ব্যক্তিকেন্দ্রিক রাজনীতির কারণে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক সংস্কৃতির বিকাশ অনেকাংশে বাধাগ্রস্ত হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে স্পষ্টভাবে প্রতীয়মান যে, বস্তুনিষ্ঠ রাজনীতির চর্চা ছাড়া সুস্থ গণতন্ত্র ও টেকসই উন্নয়ন কল্পনা করা যায় না। বস্তুনিষ্ঠ রাজনীতি:- বস্তুনিষ্ঠ রাজনীতি বলতে এমন একটি রাজনৈতিক সংস্কৃতিকে বোঝায়, যেখানে দলীয় স্বার্থ নয়, বরং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। ব্যক্তি নয়, এখানে নীতি ও আদর্শ মুখ্য হয়। আবেগপ্রবণ বা বিদ্বেষমূলক অবস্থানের পরিবর্তে বাস্তবসম্মত ও যুক্তিনির্ভর সিদ্ধান্ত নেওয়া হয়।…

বিস্তারিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী, খাগড়াছড়ি  জেলার উদ্যোগে মারমা সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে আজ শনিবার বিকেলে স্থানীয় অরুনিমা কমিউনিটি সেন্টারে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলার আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত সেক্রেটারি মিনহাজুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মারমা সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষের সমান অধিকার নিশ্চিত করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। বিশেষ অতিথি দলের প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী বলেন, বাংলাদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, ধর্ম…

বিস্তারিত

নজরুল ইসলাম তুহিন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু। সদস্যদের প্রত্যক্ষ ভোটে তিনি মোরগ প্রতীকে মোট ২৬৬ ভোট পেয়ে জয়ী হন।  বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকালে ইছাপুর ইউনিয়নের শ্রীরামপুর উচ্চবিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এদিন ৪৫৩ জন ভোটার ভোট প্রয়োগ করেন। জানা গেছে, এর আগে তিনি একই ইউনিয়ন বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেছেন। ওই ইউনিয়নে সভাপতি পদে জয়ী হন মো. অলি উল্যা। ছাতা প্রতীকে তিনি ২৫৫ ভোট পেয়েছেন। আর সাংগঠনিক সম্পাদক পদে জাহাঙ্গীর আলম সম্রাট মাছ প্রতীকে ২৪১ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিনিধি…

বিস্তারিত

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা বিপুল পরিমাণের চকলেট ঔষধ ও পারফিউম জব্দ করেছে মাটিরাঙ্গা সেনা জোন। জব্দকৃত বিদেশী এসব অবৈধ পণ্য সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ১৮ হাজার ২শত ৬০ টাকা।  সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, গতকাল রাত সাড়ে এগারোটার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা সেনা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম এর নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার আশেক এলাহী এর নেতৃত্বে মাটিরাঙ্গার চৌধুরী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি জানান, অবৈধ চোরাচালান রােধে মাটিরাঙ্গা …

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় সম্প্রতি সেনা টহল জোরদার করায় চরম অস্থির হয়ে উঠেছে সন্ত্রাসীরা। নিরাপত্তাবাহিনীর নিয়মিত টহলের ফলে সন্ত্রাসীদের গোপন আস্তানা, অবৈধ অস্ত্র মজুদ এবং অপহরণ ও চাঁদাবাজির মতো কর্মকাণ্ড ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এতে তারা আতঙ্কগ্রস্ত হয়ে সরাসরি মুখোমুখি সংঘর্ষে না গিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অপপ্রচার চালানোর কৌশল নিয়েছে। স্থানীয় সূত্র জানায়, সেনা টহল বেড়ে যাওয়ায় পাহাড়ে বসবাসরত সাধারণ মানুষ স্বস্তি অনুভব করছে। অপহরণ ও চাঁদাবাজির প্রবণতা কমে আসায় ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা হলেও স্বাভাবিক হয়েছে। ফলে সাধারণ মানুষের সমর্থন সেনাবাহিনীর দিকেই ঝুঁকছে। তবে এই পরিস্থিতিতেই সন্ত্রাসীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে। কখনো সেনা…

বিস্তারিত

সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া উপজাতি এক ছাত্রীকে পাঁচজন উপজাতি ছেলে মিলে গণধর্ষণ করেছে। উক্ত গণধর্ষণকারীদের সুষ্ঠু বিচার এবং অনতিবিলম্বে সকল আসামিদের গ্রেফতারের দাবিতে (বৃহস্পতিবার) বিকেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) ও ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নাগরিক পরিষদ, ছাত্র পরিষদ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং উল্লেখযোগ্য সংখ্যক উপজাতীয় ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা, উক্ত গণধর্ষণকারীদের সুষ্ঠু বিচার এবং অনতিবিলম্বে সকল আসামিদের গ্রেফতারের জোর দাবি জানান।

বিস্তারিত

সরকারি সফরে চীন গমন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান (এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি)। আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) তিনি ঢাকা, বাংলাদেশ থেকে চীনের উদ্দেশ্যে গমন করেন। সফরকালে তিনি চীনের সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ আগস্ট-২০২৫ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। উল্লেখ্য, বাংলাদেশ সেনাবাহিনী দেশের বাইরেও আন্তজার্তিক অঙ্গনে বিশেষত শান্তিরক্ষা কার্যক্রম ও সামরিক সহযোগিতার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সক্রীয় ভূমিকা পালন করে আসছে।

বিস্তারিত

খাগড়াছড়ির দীঘিনালায় ফ্রিতে ইন্টারনেট (ওয়াইফাই) সংযোগ না দেওয়ায় যুবককে পিটিয়ে জখম করার ঘটনায় পুলিশের উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানকে ক্লোজড করা হয়েছে। আজ বুধবার সকালে তাঁকে ক্লোজড করে খাগড়াছড়ি পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার মেরুং পুলিশ ফাঁড়িতে নিয়ে স্থানীয় ক্যাবল ইন্টারনেট সংযোগকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ী ইসমাইল হোসেনকে (২৭) মারধর করেন ফাঁড়ি ইনচার্জ ও এসআই নাজমুল হাসান। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ফাঁড়ির সামনে অবস্থান নেয়। পরে দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীঘিনালার থানার ওসি মো. জাকারিয়া বলেন, ‘ঘটনার পরই কালকে তাকে থানায়…

বিস্তারিত