Author: অনুসন্ধান নিউজ

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার বুদংপাড়া থেকে অপহরণের ১২ দিন পর হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় মাদরাসা ছাত্র মো. সোহেল (১৪) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ ও সেনাবাহিনীর যৌথটহল। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার বাটনাতলী ইউনিয়নের ছদুরখীল ওয়ার্ডের দুর্গম বুদংপাড়া এলাকার একটি ছড়া থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত সোহেল ছদুরখীল এলাকার বাসিন্দা আবদুল রহিমের বড় মেয়ে রাবেয়া আক্তার ও আবদুল জলিল দম্পতির একমাত্র ছেলে এবং গোরখানায় প্রতিষ্ঠিত শাহানশাহ হক ভান্ডারী সুন্নিয়া দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্র। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর বুদংপাড়ায় জমিতে কাজ করতে গিয়ে  জমির পাশের ছড়ায় লাশটি দেখতে পায় স্থানীয় কৃষক…

বিস্তারিত

আজ ১৬ জুলাই, ‌‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে সারাদেশে জাতীয় শোক দিবস পালন করা হবে। গত বছর এই দিনে রংপুরে কোটাবিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ শহীদ হন। গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে সরকার দিনটিকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে। মন্ত্রিপরিষদ বিভাগ গত ২ জুলাই এক প্রজ্ঞাপনে জানায়, প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালিত হবে। উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়, দিনটি জাতীয় ও আন্তর্জাতিক দিবসের তালিকায় ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ সারাদেশে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও…

বিস্তারিত

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করেছে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের আওতাধীন মানিকছড়ি আর্মি ক্যাম্পের  একটি আভিযানিক টিম। সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়ীটানা, গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশী মদ  আটক করে সেনাবাহিনীর সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি আভিযানিক দল। এসময় সেনা অভিযানে ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি, ৫ বোতল ভুদকা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা। অভিযান শেষে জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই  ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।

বিস্তারিত

খাগড়াছড়িতে এনসিপির কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতার পাল্টাপাল্টি জিডি হয়েছে সদর থানায়। নিরাপত্তাহীতার কারন দেখিয়ে একে-অপরের বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানায় এ পাল্টা-পাল্টি সাধারণ ডায়েরি করছেন। জিডির বাদীরা হলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমা এবং এনসিপির গুইমারা উপজেলা শাখার প্রধান সমন্বায়ক ও জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মো. রাসেল শেখ। গত ১২ জুলাই সন্ধ্যায় খাগড়াছড়ি প্রেসক্লাবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের সংগঠক ও খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মনজিলা সুলতানা ঝুমার বিরুদ্ধে অনিময় ও দুর্নীতির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করার পর থেকে নিরাপত্তাহীনতায় সদর থানায় জিডি করেছেন একই সংগঠনের নেতা মো. রাসেল। সংবাদ…

বিস্তারিত

কমল কৃষ্ণ দে, মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি: খাগড়াছড়ির মা‌টিরাঙ্গায় মোটরসাইকেল ও যাত্রীবাহী শান্তি পরিবহনের মূখোমূখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। শনিবার (১২ জুলাই ) সকাল নয়টার দিকে মা‌টিরাঙ্গা সেনা জোন সংলগ্নে এ দুর্ঘটনা ঘটে।  নিহত দিনো বালা ত্রিপুরা (৪৮) গুইমারা উপজেলার আরবাড়ি গ্রামের নগোরাম ত্রিপুরার স্ত্রী। আহতরা একই এলাকার বা‌শি মহন ত্রিপুরার ছে‌লে। পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রাম গামী যাত্রীবাহী শান্তি পরিবহনের একটি বাস (চট্ট মেট্রো -ব ১১-০২২৩) পাহাড় উঠার সময় টমটম রিক্সাকে পাশকাটিয়ে যাওয়ার পথে ও মোটরসাইকেলকে ধাক্কা দিলে আরোহীসহ সড়কে ছিটকে পড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হলে জুরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিনোবালাকে…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য থেকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শেফালিকা ত্রিপুরা। বুধবার ৯ জুলাই দুপুরে পরিষদের সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর আয়োজনের মধ্যমে আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব ভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণকালে পরিষদের কর্মকর্তা ও অন্যান্য সদস্যরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে শেফালিকা ত্রিপুরাকে অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। চিঠিতে বলা হয়, “খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯ এর ধারা ১৪ অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পরিষদের…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল ক্যাবিনেট থেকে ৮ লাখ ৮২ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়েছে। আজ বুধবার নবনিযুক্ত অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা দায়িত্বভার গ্রহণের পর চেয়ারম্যানের কক্ষে প্রবেশ করেন। এ সময় তালাবদ্ধ গোপন কক্ষের ফাইল ক্যাবিনেট থেকে এই টাকা উদ্ধার করা হয়।পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহফুজ এবং অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। আব্দুল্লাহ আল মাহফুজ জানান, এটি সদ্য অপসারিত জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিশ্রাম কক্ষ ছিল। কক্ষের তালা খুলে ফাইল ক্যাবিনেটের ড্রয়ার থেকে টাকাগুলো উদ্ধার করা হয়। পরে টাকা উদ্ধার করে ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে এবং থানায় সাধারণ ডায়েরি (জিডি)…

বিস্তারিত

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেফালিকা ত্রিপুরা। মঙ্গলবার ৮ জুলাই পার্বত্য মন্ত্রণালয়ের  সিনিয়র সচিব তাসলিমা বেগম’র স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পত্রে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে শেফালিকা ত্রিপুরা দায়িত্ব পালন করবেন। এর আগে তিনি দশম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাহাড়িয়া গ্রামীণ জনপদের অসহায় বঞ্চিত নারীদের আশ্রয়স্থল, আস্তার ঠিকানা প্রিয় মুখ ও নারী নেত্রী হিসেবে সর্বদা পরিচিত  শেফালিকে ত্রিপুরা। এছাড়াও তিনি, খাগড়াছড়ি সচেতন নাগরিক কমিটি (সনাক) এর সভাপতি ও খাগড়াপুর মহিলা কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক। উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য জেলা…

বিস্তারিত

পার্বত্য চট্টগ্রামমে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহে ত্রিপুরা-মারমা সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বঞ্চিত রাখা এবং নগদ অর্থ, খাদ্যশস্য বরাদ্দে চরম বৈষম্যসহ আওয়ামী লীগ দোসরদের পূনর্বাসনের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা ও যুগ্ন-সচিব কংকন চাকমাকে দ্রুত মন্ত্রণালয় হতে অপসারণের দাবিতে খাগড়াছড়িতে সাংবাদিক সম্মেলন অনু্ষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে ত্রিপুরা ও মারমা সমাজের ব্যানারে চার দফা দাবি আদায়ের লক্ষ্যে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্যে সচেতন মারমা সমাজের প্রতিনিধি রুমেল মারমা বলেন,“বৈষম্যহীন, প্রতিনিধিত্বমূলক একটি নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে আমরা পথ চলেছিলাম। কিন্তু আজ পার্বত্য মন্ত্রণালয় হয়ে উঠেছে একচেটিয়া কর্তৃত্বের প্রতীক। এখানে ত্রিপুরা-মারমা জাতিগোষ্ঠীর জন্য নেই ন্যায্য অধিকার। তিনি অভিযোগ…

বিস্তারিত

নজরুল ইসলাম তুহিন, প্রতিনিধি, অনুসন্ধান নিউজ: রামগঞ্জে ৫৮ পিস ইয়াবাসহ যুবদল কর্মী ফয়সাল হোসেন বাবলু (৩৮)কে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। মঙ্গলবার (১ জুলাই) দিবাগত রাত ২টায় রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের নান্দিয়ারা গ্রামের ফকির মোহাম্মদ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে সেনাবাহিনীর একদল চৌকস সদস্য। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হলে আজ বুধবার দুপুরে আদালতে মাধ্যমে তাকে কারাগারের প্রেরন করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ আটককৃত ফয়সাল হোসেন বাবুল ২০২৪ইং সনের ৫ আগষ্টের আগে যুবলীগের রাজনীতির সাথে সক্রিয় ভূমিকায় অংশগ্রহণ করেছে। বর্তমানে একটি মহলের ছত্রছায়ায় যুবদলের ব্যানার পোষ্টারে সক্রিয় রয়েছে। ফয়সাল হোসেন বাবলু উপজেলার নান্দিয়ারা গ্রামের মফিজুল হকের…

বিস্তারিত