মাহমুদুল হাসান, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে ‘‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যে মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপন উপলক্ষে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে বাঘাইহাট ৫৪ বিজিবি’র ব্যবস্থাপনায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় বাঘাইছড়ি উপজেলার হাজাছড়ায় রুই, কাতল ও মৃগেলসহ বিভিন্ন জাতের প্রায় ২ হাজার মৎস্য পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নোমান আল ফারুক, পদাতিক, ব্যাটালিয়ন কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মো. কামাল হোসেন শেখসহ জুনিয়র কর্মকর্তা ও বিভিন্ন পদবীর বিজিবি সদস্যরা।

