খাগড়াছড়িতে ৩ বছরের ছেলেকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। শনিবার (৩০ আগস্ট) রাত ১ টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটেছে।ছেলেকে হত্যার পর নিজেই বাড়িয়ালাকে ডেকে হত্যার তথ্য জানিয়েছেন সাবিনা ইয়াসমিন রানী (২৮)।
তাদের বাড়ি মাগুরা জেলার মোহাম্মদ পুর থানায়। দুই সন্তানের জনক বাবা মোস্তাফিজুর রহমান খাগড়াছড়িতে একটি ঔষধ কোম্পানিতে চাকরি করেন। তাদের ঘরে ৬ বছরের আরো এক কন্যা সন্তান রয়েছে।
নিহত ছেলের চাচা মো. মফিজুর রহমান জানান, রাতে মুখে বালিশ চেপে ছেলেকে হত্যা করেছে সাবিনা ইয়াসমিন। প্রথম সন্তান হওয়ার পর থেকেই সাবিনা ইয়াসমিন মানসিক ভাবে অসুস্থ। দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসাধীন।
খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। অভিযুক্ত মা’কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।পুলিশ হেফাজতে মা হত্যার কথা স্বীকার করে সে নিজেও মৃত্যুর চেষ্টা করেছেন দাবী করে জানান, আমার ফাসি চাই
খাগড়াছড়ি সদর থানা পুলিশের কর্মকর্তা ওসি আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। কি কারণে এবং কেন এমন নির্মম হত্যাকান্ডের ঘটনা, খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

