খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৭ আগস্ট) সকালে সদর উপজেলা কৃষি অফিসসহ জেলা পরিষদেও একই সময়ে অভিযান চালানো হয়।
রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের দুদকের সহকারী পরিচালক আহমেদ ফরহাদের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযানে অংশ নেন।
আহমেদ ফরহাদ জানান, অভিযানে কৃষি বীজ বিতরণে নয়-ছয়, কর্মশালার অর্থ আত্মসাৎ, কৃষি সরঞ্জাম বিতরণ প্রকল্প এবং ধান কাটার মেশিন প্রকল্পে অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
আঞ্চলিক অফিস প্রাথমিক তদন্ত শেষে কমিশনের বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

